যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

বা তাফসীর কা যিলালিল কোরআন __ _ এই মহৎ উদ্দেশ্যেই মোমেনরা লড়াই করে থাকেঃ ‘যতোক্ষণ আর কোনো ফেতনা অবশিষ্ট না থাকে এবং সমস্ত আনুগত্য শুধু আল্লাহর জন্যে নিদিষ্ট হয়ে যায়’ । যে ব্যক্তি এই আদর্শকে গ্রহণ করে ও তার কাছে আত্মসমর্পণ করে, মুসলমানরা তার কাছ থেকে তার ইসলাম গ্রহণ ও ইসলামের কাছে আত্মসমর্পণের ঘোষণাকে মেনে নেবে এবং তার উদ্দেশ্য কী এবং আস্তরিকতা আছে কিনা, তা অনুসন্ধান করবে না । এ বিষয়টা তারা আল্লাহর ওপর ন্যস্ত করবে । ‘যদি তারা কুফরী থেকে নিবৃত্ত হয়, তাহলে তাদের তৎপরতা সম্পর্কে আল্লাহ ওয়াকেফহাল ' আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহর প্রভুত্বকে প্রতিরোধ করার ওপর যেদ ধরে, তার সাথে মুসলমানরা আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে লড়াই করবে। “যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রেখো, তোমাদের অভিভাবক আল্লাহ । তিনি চমৎকার অভিভাবক এবং চমৎকার সাহায্যকরী ।' এ হচ্ছে ইসলামের দায়-দায়িত্ব ও বাস্তবতা ৷ ইসলাম চায় মানুষের বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হতে এবং আল্লাহর একক প্রভুত্ব কায়েম করতে । ইসলাম কেবল একটা মতবাদ নয় যে, তারা একখানা বই পড়ে তা শিখবে, মানসিক তৃপ্তি ও জ্ঞানের প্রাচুর্য দ্বারা সমৃদ্ধ হবে। অনুরূপভাবে তা কোনো নেতিবাচক আদর্শও নয় যে, কেবল আন্তাহ ও তার বান্দাদের মধ্যে সম্পর্কের বন্ধন সৃষ্টির মধ্যেই তা সীমিত থাকবে । এটা নিছক আনুষ্ঠানিক এবাদাত উপাসনার সমষ্টিও নয় যে, এগুলো আদায় করলেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক অটুট হয়ে যাবে। ইসলাম হচ্ছে মানুষের স্বাধীনতার সার্বজনীন ঘোষণাপত্র । সেই সাথে তা একটা বাস্তব আন্দোলনের কর্মসূচীও ৷ যথাযোগ্য উপায়-উপকরণে সজ্জিত হয়ে সে মানুষের জীবনে সংস্কার ও সংশোধন করে । প্রচারের মাধ্যমে সে মানুষের বুঝা ও জানার বাধা দূর করে। আর খোদাদ্রোহী স্বৈরাচারী শাসনের বাধা দূর করে আল্লাহর সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে সে জেহাদ করে । ইসলামী আন্দোলন মানুষের সংস্কার ও সংশোধনের আন্দোলন। ইসলামের সাথে জাহেলিয়াতের সংঘাত নিছক তাত্বিক সংঘাত নয়। জাহেলিয়াতের নিজস্ব একটা সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। সেই জাহেলিয়াতের সাথে ইসলামকে উপযুক্ত উপায়-উপকরণ দ্বারা সংগ্রাম চালাতে হবে এবং সে জন্যে ইসলামেরও সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা থাকা দরকার । অতপর সমস্ত আনুগত্যকে আল্লাহর আনুগত্যে রূপান্তরিত করার জন্যে ইসলামকে সর্বাত্মক জেহাদ চালাতে হবে। এই হচ্ছে ইসলামের বাস্তব ও ইতিবাচক আন্দোলনের কর্মপন্থা । প্রতারিত ও পরাজিত ব্যক্তিরা যতোই সৎ ও আন্তরিক মুসলমান হোক না কেন, তাদের বিবেক ও মনে ইসলামের সঠিক রূপটি অস্পষ্ট রয়ে গেছে। তাই তাদের বক্তব্য ধর্তব্য নয় । স্বরা আনফ্ান্লের দশম পারবাভ্্‌ক্ত অহশের সংশ্কিপ্ট আলল্পোচনা বর্তমান পারাটি শুরু হচ্ছে সূরায়ে আনফালের অবশিষ্ট বিষয়সমূহ নিয়ে । সূরার শুরুর দিকে নবম পারায় তার আলোচনা এসেছে। এই পারার এই বিরাট অংশ জুড়ে রয়েছে সূরায়ে তাওবার আলোচনা । আমি প্রথমে সূরা আনফালের সেই অবশিষ্ট অংশটি আলোচনা করবো। পরে সূরা তাওবার আলোচনা তার যথাস্থানে করা হবে ইনশাআল্লাহ্‌ । | ৮ সূক্থা আল আনফাল (১৫৪১) পারা ৯ অনহিল ২ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।