এই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্যে দুটো মৌলিক জিনিস একান্ত জরুরী প্রথমত, যারা ইসলামকে গ্রহণ করার মাধ্যমে মানুষের সার্বভৌমত্বকে প্রত্যাখ্যান, আল্লাহর দাসত্বকে গ্রহণ এবং আল্লাহর বান্দাদের গোলামী যতো রকমের হতে পারে, তার সবগুলো থেকে মুক্ত হবার ঘোষণা দেয়, তাদেরকে যুলুম নির্যাতন থেকে রক্ষা করতে হবে। কিন্তু এই সার্বজনীন ঘোষণায় বিশ্বাসী একটা আন্দোলনরত ইসলামী সংঘঠন গঠিত না হলে তাদেরকে রক্ষা করা সম্ভব নয়। এই সংগঠনকে ইসলামের জন্যে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে ইসলামকে বাস্তবে প্রতিষ্ঠিত করতে হবে। উপরস্তু ইসলাম গ্রহণকারীদের ওপর অত্যাচার চালায় কিংবা ইসলাম গ্রহণেচ্ছুদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা দেয়- এমন তাগৃতী শক্তির বিরুদ্ধে লড়াইও করতে হবে। দ্বিতীয়ত, পৃথিবীতে মানুষের গোলামীর ভিত্তিতে প্রতিষ্ঠিত সকল শক্তিকে ধ্বংস করতে হবে, তা সে যে কোনো আকারেই বিরাজ করুক না কেন । উপরোক্ত প্রথম উদ্দেশ্যটাকে নিশ্চিত করার জন্যেই এটার প্রয়োজন । তা ছাড়া পৃথিবীতে আল্লাহর একক ও সর্বময় প্রভূত প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর 'দ্বীন’' ছাড়া আর কোনো দ্বীন অবশিষ্ট না থাকে তার ব্যবস্থা করার জন্যেও সকল খোদাদ্রোহী শক্তিকে নির্মূল করা জরুরী ৷ কেননা এখানে 'দ্বীন’ শব্দের অর্থ হলো আল্লাহর সর্বময় ক্ষমতা ও আধিপত্যের আনুগত্য, শুধু বিশ্বাস করা নয়। তবে এই বক্তব্যের ব্যাপারে একটা খটকা কারো কারো মনে থাকতে পারে। সেই খটকা দূর করা আবশ্যক বলে মনে হচ্ছে। সেই খটকাটা এই যে, আল্লাহ তায়ালা বলেছেন, ‘ধর্মে কোনো জোরজবরদস্তি নেই । সত্য-অসত্য স্পষ্ট হয়ে গেছে।'’ আল্লাহর এই উক্তির সাথে দ্বীন কায়েমের জন্যে লড়াই করার আদেশ কতোখানি মানান সই? যদিও ইতিপূর্বে আমি ইসলামে জেহাদের তাৎপর্য সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছি, বিশেষত উত্তাদ আবুল আ’লা মওদৃদীর পুস্তক ‘আল্লাহর পথে জেহাদ’ থেকে যে উদ্ধৃতি পেশ করেছি, তা এ খটকা দূর করার জন্যে যথেষ্ট । তথাপি এ বিষয়টা আমি আরো পরিষ্কারভাবে বিশ্নেষণ করতে চাই । কেননা ইসলামের কুচক্রী শত্রুরা এ বিষয়টা নিয়ে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করেছে। ‘সকল আনুগত্য আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যাবে’- এই কথাটার অর্থ হলো, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় যে সব বস্তুগত বাধা বিদ্যমান থাকে এবং যে সব বাধার কারণে মানুষের ব্যক্তি-স্বাধীনতা শৃংখলিত হয়ে পড়ে, সেই বাধাগুলো দূর হওয়া চাই । দূর হওয়ার পর পৃথিবীতে আল্লাহর আধিপত্য ও পরাক্রম ছাড়া আর কারো আধিপত্য ও পরাক্রম থাকবে না এবং আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া আর কারো দাসত্বের শৃংখলে আবদ্ধ থাকবে না। এ সব বাস্তব বাধা দূর হয়ে গেলে মানুষ পূর্ণ ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে এবং সব রকমের চাপ ও বলপ্রয়োগের উর্ধে উঠে যাবে। সেখানে ইসলাম বিরোধী আকীদা বিশ্বাস এতোটা শক্তিধর হবে না যে, বস্তুগত শক্তির জোরে কারো ওপর চাপ প্রয়োগ করতে পারে এবং ইসলাম গ্রহণেচ্ছুদেরকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস গ্রহণে বাধা দিতে পারে। যারা আল্লাহর প্রভৃত্ব ছাড়া আর কারো প্রভুত্ব মানে না এবং কার্যত পূর্ণ স্বাধীন হয়ে যায়, তাদের ওপর কোনো যুলুম নির্যাতন হবে না । এরূপ পরিবেশে মানুষ যে কোনো আকীদা বিশ্বাস গ্রহণে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। আল্লাহ তায়ালা মানুষকে যে মর্যাদা দান করেছেন, তেমন মর্যাদা সে কেবল তখনই লাভ করে এবং পৃথিবীতে মানুষ কেবল তখনই পূর্ণ স্বাধীন হয়, যখন সমস্ত আনুগত্য ও দাসত্ব কেবল আল্লাহর জন্যে নিদিষ্ট হয় এবং আল্লাহর প্রভুত্ব ছাড়া আর কারো প্রভুত্বের আনুগত্য তাকে করতে ! হয়না। | ৮ সূক্সা আন্স আনফাল ০১৫৩১) পানা ৯ অনখিল ২ | www.boikitab.blogspot.com যিন্লাল্ল ৮ম ২০
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।