যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিশ্পান্সিল্ল ক্যোর্স আন ইতিপূর্বে আল্লাহ ঘোষণা করেছেন যে, ইসলামের বিরুদ্ধে কাফেরদের সকল এক্যবদ্ধ প্রচেষ্টা নস্যাৎ হবে, তাদের অর্থ ব্যয়ের ওপর অনুশোচনা করতে হবে এবং দুনিয়ার জীবনে চরম লাঞ্চনা ও অনুশোচনার পর ওই সব মন্দ লোককে স্তুপীকৃত করে জাহান্নামে পাঠাবেন । এরই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে'যে, তুমি তাদেরকে বলে দাও, তারা যদি কুফরী থেকে ফিরে আসে, তাহলে তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। আর যদি তারা কুফরীর পুনরাবৃত্তি করতেই থাকে, তাহলে পূর্ববর্তীঁদের পথ নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ তাদের সামনে এখনো সুযোগ রয়েছে যে, তারা তাদের কুফরী থেকে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে জনবল সংগঠিত করা থেকে এবং আল্লাহর পথ হতে মানুষকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে অর্থ ব্যয় করা থেকে বিরত হতে পারে। এসব কিছু থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসার পথ তাদের সামনে এখনো উনুক্ত । যদি ফিরে আসে, তাহলে তাদের অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। কেননা ইসলাম অতীতের সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেয় । মানুষ যখন ইসলামে প্রবেশ করে, তখন সদ্য প্রসূত শিশুর মতো নিষ্পাপ হয়েই প্রবেশ করে। কিন্তু এ সব সত্তেও তারা যদি তাদের কুফরীতেই অবিচল থাকে এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসনী নীতি অব্যাহত রাখে, তাহলে অতীতের কাফেরদের ব্যাপারে আল্লাহর যে নীতি ছিলো, তাতে কোনো পরির্বতন হবে না । আল্লাহর চিরাচরিত নীতি এই যে, তিনি প্রথমে তার দ্বীনকে দ্বর্থহীনভাবে প্রকাশ ও প্রচার করেন। অতপর যারা তা প্রত্যাখ্যান করে, তাদেরকে শাস্তি দেন, আর যারা তা গ্রহণ ও সমর্থন করে, তাদেরকে সাহায্য, বিজয় ও আধিপত্য দান করেন। এই নীতি অপরিবর্তনীয় । যারা কাফের, তাদের জন্যে ইসলাম খরহণের সুযোগ অবারিত রয়েছে। হসন্লামে জেহাদের তাৎপর্য এ পর্যন্ত কাফেরদের সাথে কথা শেষ হয়েছে। পরবর্তী দুটি আয়াতে মোমনদেরকে বলা হয়েছে, ‘তাদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকো, যতোক্ষণ সকল ফেতনা নির্মূল হয়ে যায় ........ (আয়াত ৩৯ ও ৪০) এটা শুধু সে যুগের নয়, বরং সকল যুগেই আল্লাহর পথে জেহাদের সীমারেখা ৷ এ সূরার যুদ্ধ ও শান্তির আইন সংক্রান্ত আয়াতগুলো সর্বশেষ আয়াত নয়, বরং এ বিষয়ে সর্বশেষ আয়াত রয়েছে সূরা তাওবায়, যা নবম হিজরীতে নাযিল হয়েছে বর্তমান সূরার ভূমিকায় আমি বলেছি যে, ইসলাম এমন একটা ইতিবাচক আন্দোলন, যা মানুষের বাস্তব জীবনের সকল সমস্যার সমাধান দেয়। ইসলাম এমন একটা স্বয়ংসম্পূর্ণ ও পর্যায়ক্রমিক আন্দোলন, যার প্রতিটি পর্যায়ে তার সকল বাস্তব চাহিদা পূরণের ব্যবস্থা তাতে রয়েছে। কিন্তু ‘কাফেরদের সাথে ততোক্ষণ লড়াই চালিয়ে যাও, যখন আর কোনো ফেতনা অবশিষ্ট থাকবে না এবং সকল আনুগত্য আল্লাহর জন্যে নির্দিষ্ট হয়ে যাবে’- আল্লাহর এই উক্তি থেকে জানা যায় যে, জাহেলী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ইসলামী ' আন্দোলনের সংঘাত একটা স্থায়ী ও চিরন্তন ব্যাপার । সূরার ভূমিকায় আমি আরো বলেছি যে, ইসলাম পৃথিবীতে এসেছেই আল্লাহর বান্দাদের গোলামী থেকে ও প্রবৃত্তির গোলামী থেকে মানুষের মুক্তি ও স্বাধীনতার সার্বজনীন ঘোষণা হিসাবে । বস্তুত প্রবৃত্তির দাসত্ও বান্দার দাসত্বের পর্যায়ভুক্ত । এ জন্যে সে বিশ্বজগতে আল্লাহকে একমাত্র ইলাহ ও রব হিসাবে ঘোষণা করে। এই ঘোষণার অর্থ হলো, মানুষের সর্ব প্রকারের প্রভৃত্ব ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সর্বাত্মক বিপ্লব এবং মানুষের সর্বময় কর্তৃত্ব সম্বলিত যে কোনো বিধি ব্যবস্থার বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ । | ৮ সুৰ্থা আল আসফাল (১২১) ________ পাৰ্বা ৯ অমনখিশল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।