____________ তাফসীর ফী যিলালিল কোরআন |] বদর যুদ্ধের আগে ও পরে সংঘটিত এ ঘটনা ইসলামের শক্রুদের কর্মকান্ডের একটা চিরন্তন দৃষ্টান্ত । তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরানো, ইসলামের পথে অন্তরায় সৃষ্টি করা ও ' মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্যে অর্থ ও শ্রম ব্যয় করে পৃথিবীর সকল দেশে সর্বকালেই চেষ্টা করে থাকে। এ যুদ্ধ কোনো দিন থামবে না। ইসলামের শত্রুরা ইসলামকে ও মুসলমানদেরকে কখনো শান্তিতে থাকতে দেবে না। ইসলামের চিরন্তন পথ হলো জাহেলিয়তের বিরুদ্ধে আক্রমণ চালাতে থাকা । আর মুসলমানদের কতর্ব্য হলো, জাহেলিয়তের আগ্রাসনের ক্ষমতা ধ্বংস করে দেয়া ও আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যে সর্বাত্মক সংগ্রাম করা, যাতে খোদাদ্রোহী তাগুতী শক্তি তাদের ওপর আক্রমণ করার স্পর্ধা না দেখায় মানুষকে আল্লাহর পথ থেকে ফেরানোর জন্যে অর্থ ব্যয়ের মাধ্যমে চেষ্টারত কাফেরদেরকে আল্লাহ তায়ালা এই বলে সতর্ক করে দিচ্ছেন যে, একদিন তাদেরকে পস্তাতে হবে। তাদের সমস্ত অর্থ ব্যয় বিফলে যাবে। পৃথিবীতে তারা পরাজিত ও সত্য | জয়ী হবে এবং আখেরাতে তাদেরকে জাহান্নামে গিয়ে সবচেয়ে বড় অনুতাপের সম্মুখীন হতে হবে। এভাবেই ‘যাতে আল্লাহ তায়ালা ভালো থেকে মন্দকে বাছাই করেন........' এই বাছাই কিভাবে সংঘটিত হবে? কাফেররা যে অর্থ ব্যয় করে থাকে, তা বাতিলের শক্তি বৃদ্ধি করবে এবং আগ্রাসন বৃদ্ধি করবে । আর সত্য সর্বশক্তি নিয়ে জেহাদ ও আন্দোলনের মাধ্যমে. বাতিলের শক্তি চুর্ণ করার লক্ষ্যে মোকাবেলা করবে । এই তিক্ত সংঘর্ষে হক ও বাতিল এবং হকের সমর্থক ও বাতিলের সমর্থকরা চিহ্নিত হয়ে যাবে। এমনকি যারা কঠিন অগ্নুপরীক্ষা ও অভিজ্ঞতা লাভের আগে ইসলামের কাতারে | শামিল হয়েছে, তাদের মধ্যেও বাছাই সম্পন্ন হবে যারা পরীক্ষায় ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু প্রমাণিত হবে এবং আল্লাহর সাহায্য লাভের যোগ্য হবে, তারা চিহ্নিত হয়ে যাবে। কেননা তারা আল্লাহর দায়িত্ব বহন ও পালনের যোগ্য বলে এবং কঠিন বিপদ ও নির্যাতনের মুখেও তাতে শৈথিল্য প্রদর্শনকারী নয় বলে প্রমাণিত হবে। তখনই আল্লাহ তায়ালা মন্দদেরকে আলাদাভাবে একত্রিত করে জাহান্নামে পাঠাবেন । এটাই তাদের চরম ক্ষতি । কোরআনের ব্যতিক্রমধর্মী বাচনভংগি এখানে ‘খবীস'’ বা মন্দ লোককে একটা আবর্জনা হিসেবে গণ্য করেছে, যা জ্তুপীকৃত করা হবে ও কোনো বাছ-বিচার না করে ও গুরুত্ব না দিয়েই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কোরআনের অত্যন্ত প্রভাবশালী বাচনভংগি । পারস্পরিক সহযোগিতায় লিপ্ত কুফরী শক্তি ও স্বূপীকৃত ‘খবীস’ তথা মন্দ লোকদের পরিণতি সুস্পষ্টভাবে ব্যক্ত করার পর পরবর্তী আয়াতে রসূল (স.)-কে আদেশ দেয়া হয়েছে যেন তিনি কাফেরদেরকে সর্বশেষ হুশিয়ারী ও চূড়ান্ত ও চরমপত্র দিয়ে দেন। সেই সাথে মুসলমানদেরকেও নির্দেশ দেয়া হয়েছে যে, পৃথিবীতে ফেতনা অর্থাৎ বাতিলের আধিপত্য ও যুলুম নির্যাতন যতোদিন থাকবে এবং সকল মানুষের বশ্যতা ও আনুগত্য আল্লাহর জন্যে নির্দিষ্ট না হয়ে যাবে, ততোদিন যেন তারা লড়াই চালিয়ে যায় । সংগে সংগে জেহাদরত মুসলমানদেরকে আশ্বাস দেয়া হয়েছে যে, আল্লাহ তায়ালা তাদের অভিভাবক ও সহায়। কাজেই কোনো যুদ্ধ বা চক্রান্ত দ্বারা কেউ তাদেরকে পরাভূত করে দিতে পারবে না। ‘তুমি কাফেরদেরকে বলে দাও, তারা যদি কুফরী থেকে ফিরে আসে, তাহলে তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। .... (আয়াত ৩৮, ৩৯ ও ৪০) | ৮ সুন্া আল আনফাল (১৫১১) পারা ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।