যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

খোদাভীরু মোমেন, তারাই হযরত ইবরাহীম ও তার নির্মিত ঘরের প্রকৃত উত্তরাধিকারী । অথচ ইবরাহীমের আনীত জীবন বিধানের অনুসারী কা'বা শরীফের প্রকৃত সেবকদেরকে তারা তার কাছেও খেষতে দেয় না। মোশরেকরা যদিও কাবা শরীফের চত্বরে তাদের নিজস্ব নিয়মে নামায পড়ে থাকে, কিন্তু তবু তারা এ ঘরের সেবক রক্ষক নয়। কেননা ওটা আসলে নামায ছিলো না । তারা কেবল মুখ দিয়ে ধ্বনি দিতো ও হাত দিয়ে তালি দিতো আর হৈ চৈ করতো । তাতে কাবা শরীফের প্রতি সম্মানও রক্ষিত হতো না এবং আল্লাহর ভক্তিও প্রকাশ পেতো না। হযরত ইবনে ওমর (রা.) বলেছেন, মোশরেকরা মাটির সাথে মুখমন্ডল মেশাতো, হাতে তালি দিতো এবং মুখে ধ্বনি দিতো । আজকাল ‘মুসলিম দেশ’ নামে পরিচিত বন্থ দেশে বিভিন্ন মাযারে ও পবিত্র স্থানে এক ধরনের লোকেরা তালে তালে বাদ্য বাজায়, হাতে তালি দেয়, ধ্বনি দেয় ও বেদীতে মুখমন্ডল ঘষে । এগুলোও জাহেলিয়াতেরই বিভিন্ন রূপ ও আচার অনুষ্ঠান । তবে জাহেলিয়াতের সবচেয়ে বড় ও মারাত্মক রূপ হলো পৃথিবীতে আল্লাহর এক বান্দা কর্তৃক আরেক বান্দার গোলামী করা ও মানব জীবনের ওপর আল্লাহর প্রভূত্ব ও সার্বভৌমত্বের পরিবর্তে তার বান্দাদের প্রভৃত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়া । এই সৰ্ববৃহত রূপটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন অন্য সকল রূপ তারই শাখা-প্রশাখা মাত্র। ‘অতএব তোমাদের কুফরীর ফল স্বরূপ আযাব ভোগ করো ৷' এখানে আযাব দ্বারা বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে মোশরেকরা যে শাস্তি পেয়েছিলো, সেটাকে বুঝানো হয়েছে কিন্তু যে আযাব দ্বারা আল্লাহ তায়ালা সাধারণত কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দেন এবং যে আযাব মক্কার কাফেররা চেয়েছিলো, সেটা আল্লাহ তায়ালা তাদের প্রতি দয়াবশত তার নবীর সম্মানার্থে ও তাদের মধ্যে তার উপস্থিতির কারণে মুলতবী করেছেন, হয়তো একদিন তারা তওবা করে ও ক্ষমা চেয়ে তা থেকে ফিরে আসবে । হক্ক ও বাতিন্দের চিক্স্তন সৎংসবাত এরপর ৩৬, ৩৭ ও ৩৮ নং আয়াতে বলা হয়েছে যে, কাফেররা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্যে অর্থ ব্যয় করে থাকে, বদরের যুদ্ধের দিনও তারা এরূপ করেছে। আমি ইতিপূর্বে সীরাত সংক্রান্ত গ্রন্থাবলীতে এ সম্পর্কে উদ্ধৃতিও দিয়েছি । বদরের পরও তারা এভাবে পরবর্তী যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়েছে কিন্তু এই ব্যয় তাদের জন্যে ব্যর্থতা ও অনুশোচনাই ডেকে এনেছিলো এবং দুনিয়ার পরাজয় ও আখেরাতে জাহান্নামের শাস্তিকে অবধারিত করে তুলেছিলো। (আয়াত ৩৫, ৩৬ ও ৩৭) মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে, কোরায়শ গোত্র বদরে শোচনীয় পরাজয় বরণ করার পর মন্ধায় ফিরে গেলো এবং আবু সুফিয়ান ও তার কাফেলা নিয়ে ফিরে গেলো । তখন বদর যুদ্ধে পিতা-পুত্র ও ভাইকে হারিয়েছে এমন কিছু লোক আবু সুফিয়ানের কাছে গেলো । এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলো রবীয়ার ছেলে আবদুল্লাহ, আবু জেহেলের ছেলে ইকরামা ও উমাইয়ার ছেলে উমাইয়া । তারা আবু সুফিয়ান ও তার বাণিজ্যিক কাফেলার অন্যান্য সদস্যকে বললো, মোহাম্মদ তো আমাদের শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে হত্যা করে আমাদের অপরিমেয় ক্ষতি সাধন করেছে । কাজেই এই সহায় সম্পদগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করো, যেন আমরা তার সাথে যুদ্ধ করে আমাদের নিহত ব্যক্তিদের প্রতিশোধ নিতে পারি । এতে আবু সুফিয়ান ও তার সাথীরা সম্মত হয়ে গেলো । ইবনে আব্বাসের মতানুসারে, এদের সম্পর্কেই এই আয়াতগুলো নাযিল হয়। | ৮ সূনক্থা আল আনফাল (১৫০) পারা ৯ অনখিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।