TN EEN EE EAE SE EEE তখন তা পাপকেই সম্মান ও আভিজাত্যের প্রতীক মনে করে এবং আযাব ও ধ্বংসের শিকার হওয়াকেই অগ্রাধিকার দেয়! এমনকি সত্য তাদের সামনে সন্দেহাতীতভাবে প্রকাশিত হলেও তার সামনে নতি স্বীকার করতে চায় না। এ ধরনের অহংকার ও হঠকারী মনোভাব নিয়েই মক্কার মোশরেকরা রসূল (স.)-এর দাওয়াতের মুখোমুখিই হতো । কিন্তু এই দুর্ভেদ্য হঠকারিতা সত্তেও ইসলামী আন্দোলন ও দাওয়াত শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিলো। পরবর্তী (৩৩ ও ৩৪) আয়াতে আল্লাহ এই হঠকারিতা ও এই দোয়া সম্পর্কে মন্তব্য করেছেন যে, তারা তাদের প্রত্যাশা মোতাবেক আকাশ থেকে পাথর নিক্ষেপ ও আসমানী আযাবের যোগ্য হয়েছিলো। কেননা তারা বলেছিলো, এই দাওয়াত যদি সত্য হয়, তবে তাদের ওপর পাথর বৃষ্টি অথবা অন্য কোনো আযাব আসুক । আর ওই দাওয়াত যথার্থই সত্য ছিলো । কিন্তু আল্লাহ তায়ালা তাদের ওপর সেই নিপাতকারী আযাব নাযিল করেননি, যা তাদের পূর্ববর্তী কাফেরদের ওপর নাযিল হয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলো । কারণ রসূল (স.) তাদের মধ্যে এখনো অবস্থান করে তাদেরকে সত্যের পথে আসার দাওয়াত দিয়ে যাচ্ছিলেন । রসূল (স.)-এর উপস্থিতিতে আল্লাহ তায়ালা একটা জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দেন না । অনুরূপভাবে তারা ক্ষমাপ্রার্থী হলেও আল্লাহ তায়ালা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেন না। তবে আযাব বিলম্বিত করার কারণ এটা নয় যে, তারা কাবা শরীফের অভিভাবক, কা'বা শরীফের অভিভাবক হলো খোদাভীরু : মোমেনরা । ‘তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান না.........(আয়াত ৩৩, ৩৪ ও ৩৫) | এ হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যা তাদের আযাবকে বিলম্বিত করেছিলো। তাদের হঠকারিতা ও ' | মাসজিদুল হারামে যেতে মুসলমানদেরকে বাধা দেয়া সত্তেও আল্লাহ তাদেরকে পাকড়াও করেননি । অথচ তারা বাধা দিলেও মুসলমানরা কখনো কাউকে বাধা দেয়নি এবং কাউকে উঙ্কানিও দেয়নি । আল্লাহ তায়ালা তাদের প্রতি দয়াপরশ হয়ে তাদেরকে অবকাশ দিয়েছিলেন এজন্যে যে, : রসূল (স.) তাদের মধ্যে বিদ্যমান থেকে দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। এই দাওয়াতে বিলম্বে হলেও কেউ কেউ ইসলাম গ্রহণ করতে পারে বলে আশা করা যাচ্ছিলো সুতরাং তাদের ভেতরে রসূল (স.)-এর উপস্থিতির সম্মানার্থেই তাদেরকে অবকাশ দেয়া হয়েছিলো।। আর এ দ্বারা এ কথাও বুঝানো হচ্ছিলো যে, তারা ইসলামের দাওয়াতকে গ্রহণ করলে, ক্ষমা চাইলে ও সত্যের সামনে নতি স্বীকার করলে আল্লাহর সর্বনাশা আযাব থেকে তাদের নিষ্কৃতি লাভের পথ সব সময়ই খোলা আছে । (আয়াত ৩৩) তবে আল্লাহ তায়ালা যদি তাদের কর্মফলই দিতেন, 0 0 1007 লাব হয়েছিলো (আয়াত ৩৪) তারা হযরত ইবরাহীমের উত্তরাধিকারী এবং আল্লাহর ঘরের রক্ষক ও সেবক হবার দাবীদার বলেই যে তাদের আযাব বিলম্বিত হয়েছিলো, তা নয়। কেননা তাদের এ দাবীর কোনো বাস্তব ভিত্তি নেই । তারা প্রকৃতপক্ষে কাবা শরীফের সেবক রক্ষকও নয়, তার মালিকও নয়। বরঞ্চ তারা ওই ঘরের শত্রু ও জবরদখলকারী । আল্লাহর ঘর উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হয় না। আল্লাহর ঘরের প্রকৃত উত্তরাধিকারী তার বন্ধুরা ও খোদাভীর্ু বান্দারা । তাদের হযরত ইবরাহীমের উত্তরাধিকারী হবার দাবীও অনুরূপ ভিত্তিহীন । কেননা ইবরাহীম (আ.)-এর উত্তরাধিকার কোনো বংশীয় উত্তরাধিকার নয়। এটা একটা আকীদা আদর্শ ও জীবন বিধানের উত্তরাধিকার ৷ যারা | ৮ সুস্থা আল আনফাল (১৪৯১) পাৰ্বা » মনখিশল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।