যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

[7 ক্গীর কী ষবলালসিল কেলনআল তাদের যাবতীয় ধ্যান ধারণা, মতাদর্শ, মূল্যবোধ, মানদন্ড ও আইন পেতে পারে। এরূপ বিকল্প বিধিব্যবস্থা তাদেরকে বলে যে, ধর্ম তো পবিত্র জিনিস, কোরআন তো সুরক্ষিত জিনিস, ওটা তোমাদের সামনে সকালে বিকালে এবং দুপুরে সুমধুর কণ্ঠে পড়া হবে। এরপর কোরআন দিয়ে তোমাদের আর কী দরকার? আর কী চাও কোরআন থেকে? আইন কানুন ? মতবাদ মৃতাদর্শ? মূল্যবোধ ও মানদন্ড? ও সবের জন্যে তোমাদের অন্য কোরআন আছে। সব কিছু সেখান থেকেই নাও । এটা আসলে একটু ভিন্ন আকারে ও একটু আধুনিক মোড়কে নাযর ইবনুল হারেসদেরই অপকৌশল । ইসলামের বিরুদ্ধে যুগ যুগ কাল যে চক্রান্ত হয়ে আসছে, এটা তারই ধারাবাহিকতা । | কিন্তু কোরআনের বিস্ময় এই যে, এত দীর্ঘ ও জটিল চক্রান্ত সত্তেও সে বিজয়ী হয়েই চলেছে। কোরআনের এমন কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য এবং মানব প্রকৃতির ওপর তার এমন কিছু দুর্দমনীয় ক্ষমতা ও কার্যকারিতা রয়েছে, যা তাকে সারা পৃথিবীর সব ধরনের জাহেলিয়তি এবং সকল দেশে ও সর্বকালে ইহুদী ও খৃষ্টানদের তৈরী সকল বাধা বিপত্তির ওপর বিজয়ী করে থাকে। এ কোরআন সারা পৃথিবীতে বিরাজমান তার শত্রুদেরকেও তাদের সকল সম্প্রচার কেন্দ্র থেকে প্রচার করার একটা বিষয় হিসাবে তাকে গ্রহণ করতে বাধ্য করছে। ইহুদী, খৃষ্টান ও তাদের মুসলিম নামধারী ক্রীড়নকরাও কোরআনকে প্রচার করতে বাধ্য হচ্ছে এ কথা সত্য যে, মুসলিম নামধারীদের মনে কোরআনকে নিছক সুললিত কণ্ঠে আবৃত্তিযোগ্য অথবা তাবিজ হিসাবে ধারণযোগ্য, কেতাব হিসেবে প্রতিষ্ঠিত করার পর এবং জীবন বিধানের | উৎস হিসাবে কোরআনের পরিবর্তে অন্য বিকল্প প্রতিষ্ঠিত করার পরই তার প্রচার ও সম্প্রচারের | ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এ গ্রন্থ এই ষড়যন্ত্রের আড়ালে বসেও নিজের কাজ চালিয়ে যাচ্ছে এবং যাবে। পৃথিবীর দিকে দিকে, কোণে কোণে ও দেশে দেশে বহু মুসলিম সংগঠন কোরআনকে আইন ও বিধানের উৎস হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে আন্দোলন করে যাচ্ছে। তারা হাজারো যুলুম নিপীড়ন, হত্যা ও ষড়যন্ত্র সহ্য করেও কেবল আল্লাহর প্রতিশ্রুত সাহায্যের অপেক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে । | সত্যের মোকাবেলায় কাফেররা যে বিস্ময়কর হঠকারিতা দেখায়, পরবর্তী আয়াতে তার বর্ণনা দেয়া হয়েছে। অথচ এই সত্যের তারা যতোই বিরোধিতা করুক, তা তাদের ওপর বিজয়ীই হয়ে থাকে। কিন্তু হঠকারিতা ও অহংকার তাদেরকে সত্যের প্রতি আত্মসমর্পণ এবং তার ক্ষমতা ও অধিপত্যের স্বীকৃতি দিতে দেয় না। উপরস্তু তারা আল্লাহর কাছে আবেদন জানায় যে, এই দাওয়াত যদি আল্লাহর পক্ষ থেকে আগত সত্য হয়, তাহলে তিনি যেন তাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করেন অথবা কোনো কঠিন শাস্তি দেন। আল্লাহর কাছে সত্যের অনুকরণ ও তার পক্ষে ‘অবস্থান গ্রহণের প্রেরণা চাওয়ার পরিবর্তে তারা আযাব কামনা করে। ৩২ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন! ‘(স্বরণ করো,) যখন তারা বলেছিলো যে, হে আল্লাহ, এটা যদি সত্য হয়, তাহলে আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করো, অথবা কোনো কঠিন শাস্তি নিয়ে এসো !' | এ একটা অদুত দোয়া । সত্যের প্রতি বিশ্বাস স্থাপনের চাইতে ধ্বংস হয়ে যেতেও সম্মত এমনি এক চরম হঠকারিতার দৃশ্য এতে প্রতিফলিত হয়েছে । মানুষের বিবেক ও স্বভাব যখন সুস্থ থাকে, তখন সে কোনো ব্যাপারে সন্দেহ দেখা দিলে আল্লাহর কাছে ওই সন্দেহ দূর করে সত্যকে যা যক ক গল মতক গা [সলা াল আনফাল ______ 5৮১ সাক্মা ৯ সনহিল = www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।