তোমাদেরকে শোনায় এবং আল্লাহর কাছ থেকে ওহী-যোগে পেয়েছে বলে দাবী করে। নাযর ইবনুল হারেসও রসূল (স.)-এর মাজলিসে বসতো এবং মাজলিসের পরে অথবা এক পাশে আরেকটা মাজলিস বসিয়ে তার পারস্য ভ্রমণ থেকে যোগাড় করে আনা কাহিনীগুলো শোনাতো। সে বলতো, ‘মোহাম্মদ যে সব কাহিনী তোমাদেরকে শোনায় আমিও সেই ধরনের কাহিনীই শুনাচ্ছি। তবে আমি ওর মৃত নবুওত বা ওহীর দাবী করি না। এতে ওহী বা নবুওতের কী আছেঃ! ওসব কেসসা কাহিনী তো আমরাও জানি ।' ইত্যাদি ইত্যাদি । এ কথা স্বীকার না করে পারা যায় না যে, জাহেলী যুগে সাধারণ মানুষের মনে এই অপপ্রচারের একটা প্রভাব পড়তো, বিশেষত প্রথম দিকে, কোরআনের সাথে জাহেলী সমাজে প্রচলিত কেসসা কাহিনীর পার্থক্য স্পষ্ট হওয়ার আগে । বদরের ময়দানে যুদ্ধ শুরু হবার আগেই যে রসূল (স.)-এর ঘোষক নাযর ইবনুল হারেসকে হত্যা করার আদেশ প্রচার করেছিলো, তার কারণ এটাই । পরে যখন তাকে বন্দী হিসাবে আটক করা হয়, তখন সে ছিলো সেই ক'জন যুদ্ধবন্দীর অন্যতম, যাদেরকে হত্যা করা হয়েছিলো এবং তাদের কাছ থেকে অন্যদের মৃতো কোনো মুক্তিপণ গহণ করা হয়নি । অবশেষে মক্কায় এই অপকৌশল বেশীদিন টেকসই হয়নি। এই অপপ্রচারের জারিজুরি অচিরেই ফাস হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দুর্দম শক্তির বলে এবং মানুষের স্বভাব ও প্রকৃতির গভীরে দ্রুত প্রভাব বিস্তারকারী সত্যের স্বতক্ষূর্ত প্রভাবে কোরআন এই সব অপকৌশল ও অপপ্রচারের বাধা অতিক্রম করতে পেরেছে। এর ফলে কোরায়শ নেতারা এতোটা ভীত সন্ত্রস্ত ও বেসামাল হয়ে পড়ে যে, তারা তাদের অনুসারীদের উদ্দেশ্যে নির্দেশ জারী করে! ‘এই কোরআন তোমরা শুনো না, বরং এর আবৃত্তির সময়ে হৈচৈ করো। আশা করা যায়, এতে তোমরা বিজয়ী হবে ।’ এমনকি আবু সুফিয়ান, আবু জেহেল ও আখনা বিন শুরায়কের ন্যায় বড় মাপের কোরায়শ নেতারা পর্যন্ত একে অপরের চোখে ধুলো দিয়ে গভীর রাতে গোপনে কোরআন শুনতো । রাতের: পর রাত দাড়িয়ে রসূল (স.)-এর কোরআন তেলাওয়াত শুনতে এক অদম্য আকর্ষণ তাদেরকে টেনে নিয়ে যেতো। শেষ পর্যন্ত পরস্পরের কাছে ধরা পড়ে গিয়ে তারা এরূপ আর করবে না বলে প্রতিশ্রুতি দেয়, যাতে করে কোরআন ও ইসলামের প্রতি আকর্ষণ বোধের কারণে কোরায়শ যুবকদের কাছে লাঞ্চিত না হয়। এসবই ছিলো কোরআনের অন্তর্নিহিত সম্মোহনী শক্তির অলৌকিক প্রভাব । ভিন্ন একটা জিনিসের দিকে আকৃষ্ট করার মাধ্যমে প্রতারণামূলকভাবে কোরআন থেকে মানুষকে দূরে সারানোর যে চেষ্টা নাযর ইবনুল হারেস করেছিলো, সে ধরনের চেষ্টা অতীতেও অনেকবার হয়েছে এবং ভবিষ্যতেও আরো হবে। ইসলামের শক্ররা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কোনো চেষ্টাই বাদ রাখেনি । কিন্তু সব চেষ্টা যখন বৃথা গেছে, তখন কোরআনকে ক্বারীদের দ্বারা সুমধুর কে তেলাওয়াত করিয়ে শ্রোতাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, অথবা বুকে, গলায়, পকেটে বা বালিশে তাবিজ করে রেখে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এভাবেই তারা ভেবেছে যে, কোরআনের ও ইসলামের হক আদায় করা হয়েছে এবং তারা পাকা মুসলমান হয়ে গৌঁছে। কোরআনকে মানব জীবনের জন্যে আইন কানুনের ও আদেশ নিষেধের উৎস হিসাবে দিয়েছে, যা থেকে জীবনের সকল বিধি বিধান পাওয়া যায়। সে সব বিকল্প উৎস থেকে তারা | ৮ সূন্সা আল আনফাল (১৪৭১) পাস্না ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।