ও আদর্শিক ভিত্তির ওপর তাদের সামষ্টিক অস্তিত্ব নির্ভরশীল, তা হুমকির সন্মুখীন । আজকাল এক শ্রেণীর লোকেরা কলেমার সাক্ষ্যকে কেবল মুখ দিয়ে উচ্চারণ এবং কতিপয় আনুষ্ঠানিক এবাদাত সম্পন্ন করেই নিজেদেরকে পাক্কা মুসলমান বলে দাবী করে, অথচ তাদের চার পাশের পৃথিবীতে ও সমাজ জীবনের কোথাও তার কোনো অস্তিত্ব ও ছাপ নেই, বরং সর্বত্রই জাহেলী নেতৃত্ব ও জাহেলী আইন সমাজকে শাসন ও নিয়ন্ত্রণ করছে। এ সব লোক কলেমার যে মর্ম বোঝে, মক্কার কাফেররা কলেমার সেই মর্ম ও তাৎপর্য বুঝতো না। একথা সত্য যে, মঙ্ধায় ইসলামের আইনও চালু ছিলো না এবং ইসলামের কোনো রাষ্ট্র সেখানে ছিলো না । কিন্তু যারা কলেমা শাহাদাত উচ্চারণ করতো, তারা সেই মুহূর্তে থেকেই বিরুদ্ধে বিদ্রোহ করতো এবং তাদের পরিবার, গোত্র, আত্মীয়স্বজন ও সমগ্র জাহেলী সমাজ ব্যবস্থার সাথে সম্পর্ক ছিন্ন করতো । কাজেই কলেমায়ে শাহাদাত নিছক একটা ফাকা বুলি ও অসার দাবী ছিলো না, বরং তা ছিলো একটা বাস্তব সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান ও | সক্রিয় প্রচেষ্টার নামান্তর । কোরায়শ নেতৃত্বের কাছে এটাই ছিলো বিরক্তিকর । ইসলাম ও কোরআনের এই বাস্তব ও বিপ্লবী প্ৰচেষ্টাই ছিলো তাদের কাছে অসহনীয় । ইতিপূর্বে ব্যক্তিগত পর্যায়ে কিছু তাওহীদবাদী বা একেশ্বরবাদী লোক যে আরবের জাহেলী সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পূজা উপাসনা ও আকীদা বিশ্বাস থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছিলো, তাতে তারা কোনো বিরক্তি বোধ করেনি । আসলে জাহেলী সমাজ ব্যবস্থার এ পর্যায়ে কোনো অসুবিধা হয় না। কেননা নেতিবাচক আকীদা | বিশ্বাস ও আনুষ্ঠানিক এবাদাত-উপাসনায় জাহেলী সমাজ ও রাষ্ট্রের কোনো বিপদাশংকা ও ঝুঁকি থাকে না। নিছক আকীদা বিশ্বাস ও আনুষ্ঠানিক এবাদাত ইসলাম নয়- যদিও আতস্তুরিকভাবে মুসলিম হবার দাবীদার পুণ্যবান ও সৎ লোকদের একটা শ্রেণী এরূপ মনে করে থাকে । প্রকৃতপক্ষে ইসলাম কী তা তারা জানে না প্রকৃত ইসলাম হলো, কলেমায়ে শাহাদাত উচ্চারণের সাথে সাথে জাহেলী সমাজ আইন, নেতৃত্ব, কর্তৃত্ব, মূল্যবোধ ও মতাদর্শকে সমূলে উৎপাটনের আন্দোলনে ঝাপিয়ে পড়ার নাম এবং যে ইসলামী দল ও নেতৃত্ব পরিপূর্ণ ইসলামের বাস্তবায়ন কামনা করে ও সেজন্যে চেষ্টা চালায়, সেই দল ও নেতৃত্বের অনুসারী হওয়ার নাম । এ জিনিসটা দেখেই কোরায়শদের ঘুম হারাম হয়ে গিয়েছিলো এবং নানাভাবে এর প্রতিরোধ করতে সচেষ্ট হয়েছিলো । এই প্রতিরোধেরই একটা চেষ্টা ছিলো পবিত্র কোরআনকে প্রাচীনকালের উপাখ্যান ও রূপকথার সংকলন বলে আখ্যায়িত করা এবং অমন কেসসাকাহিনী তারাও বানাতে পারে বলে দাবী করা । অথচ তাদেরকে কোরআনের অনুরূপ একটি আয়াতও যদি পারে রচনা করে আনতে বহুবার চ্যালেঞ্জ দেয়া হয়েছে এবং প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে ও পিছু হটেছে। মূল শব্দটা হলো ‘আসাতী । এটা ‘উসতূরা’ শব্দের বহুবচন । এর অর্থ হলো, দেবদেবী সংক্রান্ত কাল্পনিক ধ্যান ধারণা ভিত্তিক গল্প, প্রাচীন নায়কদের অলৌকিক ও রহস্যময় কাহিনী এবং প্রধানত কল্পনাপ্ৰসূত ঘটনাবলী । কোরআনে অতীত জাতিগুলোর অবস্থা অলৌকিক ঘটনাবলী, কাফেরদের শাস্তি ও মোমেনদের নিষ্কৃতি ইত্যাদি সংক্রান্ত যেসব কাহিনী রয়েছে, সেগুলো নিয়ে কোরায়শ নেতারা বিশেষ ব্ব্িত বোধ করতো ৷ তাই তারা সরলমতি জনসাধারণকে বলতো যে, এগুলো আদিম যুগের কেসসাকাহিনী, মোহাম্মদ (স.) ওগুলো অভিজ্ঞ লোকদের কাছ থেকে লিখিয়ে এনে |_৮ সূরা আল আনফাল_ (১৪৬১) পারা ৯ মনখিল ২ | www.boikitab. blogspot. com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।