বন্দী । তখন রসূল (স.) বললেন, সে আল্লাহর কেতাব সম্পর্কে আজে বাজে কথা বলতো । অতপর রসূল (স.) তাকে হত্যার আদেশ দিলেন । মেকদাদ আবার বললেন, হে আল্লাহর রসূল, সেতো আমার বন্দী । তখন রসূল (স.) বললেন, হে আল্লাহ, তোমার অনুগ্রহ দ্বারা মেকদাদকে সমৃদ্ধ করো ।' মেকদাদ বললেন, এটাই আমি চেয়েছিলাম । (অর্থাৎ আল্লাহর অনুগ্রহের জন্যে রসূলুল্লাহ দোয়া) এ সম্পর্কেই এ আয়াত নাযিল হয়। কোরআনে বহুবার বলা হয়েছে যে, মোশরেকরা কোরআনকে প্রাচীন লোকদের কেসসা ‘তারা বলতো, এতো প্রাচীন লোকদের কেচ্ছা-কাহিনী। আর এগুলো মোহাম্মদকে রাত দিন লিখিয়ে দেয়া হয়৷’ ছিলো না মানুষের স্বভাবের গভীরে লুকিয়ে থাকা তার সুপরিচিত মহা সত্যকে সচেতনভাবে গ্রহণ করার জন্যে কোরআন যখন আহ্বান জানায়, তখন সে আহ্বানে মানুষ সাগ্রহে সাড়া দিতে পারে। তাই কোরআনের এই আহ্বানকে প্রভাবহীন করে দেয়ার জন্যেই কাফেররা ওই কথা বলতো । মানুষের মনের ওপর কোরআনের যে জোরদার প্রভাব পড়ে, সেটাকে ঠেকানোর উদ্দেশ্যে কোরায়শ নেতৃবৃন্দ ও এ ধরনের কৃত্রিম প্রচারণার আশ্রয় নিতো । এ প্রচারণা যে কৃত্রিম, তা জেনে শুনেই তারা এর আশ্রয় নিতো কিন্তু আসলে তারা কোরআনে এমন একটা জিনিস খুঁজতো আরবদের প্রতিবেশী বিভিন্ন জাতির জনশ্রুত উপখ্যানসমুহের সাথে যার সাদৃশ্য রয়েছে। এ ধরনের কেসসা কাহিনী দিয়ে তারা আরবের সাধারণ মানুষের মনকে আকৃষ্ট করতে চাইতো, যাতে তাদেরকে তাদের পৌত্তলিক ধর্মের ওপর বহাল রাখা যায় । কোরায়শ নেতারা ইসলামের দাওয়াতের প্রকৃতি কি, তা জানতো কেননা তারা তাদের ভাষার সঠিক মর্মার্থ বুঝতো । তারা জানতো যে, আল্লাহ ছাড়া আর কোনো নেই এবং মোহাম্মদ আল্লাহর রসূল-এই সাক্ষ্য দেয়ার অর্থ হলো, মানুষের কর্তৃত্ব ও আধিপাত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, মানুষের প্রভুত্ব ও সার্বভৌমত্বের গোলামী থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করা এবং আল্লাহর একক প্রভুত্ব ও সার্বভৌমত্বের কাছে আশ্রয় গ্রহণ । তারা এও জানতো যে, আল্লাহর এই সর্বাত্মক আনুগত্য ও গোলামীর ব্যাপারে যা কিছু শিক্ষা গ্রহণ করার, তা তার রসূল মোহাম্মদ (স.)-এর কাছ থেকেই গ্রহণ করতে হবে, অন্যান্য দেবদেবীর মুখপাত্রদের কাছ থেকে নয় এবং মোহাম্মদ (স.) ছাড়া অন্য কেউ যদি আল্লাহ মুখপাত্র হবার দাবীদার হয়, তবু তার কাছ থেকেও নয়। কোরায়শ নেতারা দেখতে পাচ্ছিলো যে, যারাই ওই কলেমার সাক্ষ্য দেয়, তারা সংগে সংগেই কোরায়শদের ক্ষমতা, আধিপত্য, নেতৃত্ব ও শাসক সুলভ কর্তৃত্বের আওতার বাইরে চলে যায়। তারা আর তাদের অনুগত থাকে না, বরং মোহাম্মদ (স.)-এর পরিচালিত সংগঠনের আওতাভুক্ত হয়ে তারই নেতৃত্বের অনুসারী হয়ে যায়। তারা শংকিতভাবে দেখলো যে, কলেমার সাক্ষ্য দেয়ার পর কেউ আর নিজ পরিবার, গোত্র, আত্মীয়স্বজন, গুরুজন ও জাহেলী নেতৃত্বের সাথে সম্পর্ক রাখে না, বরং তাদের সর্বাত্মক সম্পর্ক গড়ে ওঠে নতুন নেতৃত্বের সাথে এবং এই নতুন নেতৃত্বের অনুসারী মুসলিম জামায়াত ও সংগঠনের সাথে । ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূলুল্লাহ’ কলেমার সাক্ষ্যদানের এটাই যে তাৎপর্য এবং' এটাই যে বাস্তব ফল, তা কোরায়শ নেতারা নিজ চোখেই দেখতে পাচ্ছিলো। আর এটা দেখেই তারা অনুভব করছিলো যে, তাদের সামষ্টিক অস্তিত্ব এবং যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক [৮ সনা আল আলাল ৫১ লাকা ক মলমিল ত TO EAB www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।