যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

লাগলো । সকাল বেলা সবাই তার দিকে ধেয়ে গেলো । সবাই দেখলো যে, শায়িত ব্যক্তি হচ্ছেন আলী (রা.)। আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। তারা বললো, তোমার সাথী কোথায়? আলী (রা.) বললেন, জানি না । অগত্যা সবাই পায়ের চিহ্ন ধরে রসূল (স.)-কে সন্ধান করতে লাগলো । পাহাড়ের কাছে পৌছে পায়ের চিহ্নটায় তারা তালগোল পাকিয়ে ফেললো । তখন তারা পাহাড়ের ওপর চড়তে লাগলো । পাহাড়ের গর্তের কাছে গেলে দেখলো, গর্তের মুখে মাকড়সার জাল । তারা বললো, মোহাম্মদ (স.) যদি এই গর্তে ঢুকতো, তাহলে এর মুখে মাকড়সার জাল থাকতো না। অতপর তিনি ওই গর্তে তিন দিন কাটালেন ৷' ‘তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও কৌশল অবলম্বন করেন। আল্লাহ সবচেয়ে উত্তম কৌশল | অবলম্বনকারী ।' ‘তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ ও তার মোকাবেলায় কৌশল চালান এই কথাটা গভীর তাৎপর্যবহ । একদিকে কোরায়শদের সলাপরামর্শ, ষড়যন্ত্র ও কুটকৌশল চলছে, অপরদিকে তাদের অজান্তে আল্লাহ তায়ালা তাদেররে পরিবেষ্টন করে রেখেছেন এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছেন- এই দৃশ্যটা কল্পনা করলেই কথাটার তাৎপর্য উপলব্ধি করা যায়। এটা একদিকে যেমন ‘একটা ভয়ংকর দৃশ্য, অপরদিকে তেমনি একটা পরিহাসের দৃশ্যও বটে । যে আল্লাহর ক্ষমতা সীমাহীন, যে আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর পরাক্রান্ত, যে মহা প্রতাপশালী আল্লাহ তায়ালা তার সমগ্র সৃষ্টিকে আপন ক্ষমতা দ্বারা ঘেরাও করে রেখেছেন, তার সামনে এই সব দুর্বল ও ক্ষুদ্র মানুষ কী ক্ষমতা রাখে এবং কিসের এতো স্পর্ধা তার ? কোরআন এ দৃশ্যটাকে নিজস্ব ভংগিতে এমনভাবে তুলে ধরে যে, শ্রোতা ও পাঠকের হৃদয় কেঁপে ওঠে এবং চেতনার গভীরতম প্রকোষ্ঠ পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয় । ক্কোক্সআনের প্রাণবস্ত শ্বোষণা ও বিপর্ষন্ত কুকী সমাক্ত কাফেরদের নানা অপকর্ম, গালভরা দাবী ও আস্ফালনের বর্ণনা দান প্রসংগে পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, তারা এই কোরআনের মতো কোরআন ইচ্ছে করলেই রচনা করতে পারে বলে দাবী করে থাকে এবং সেই সাথে কোরআনকে প্রাচীন উপাখ্যানের সমষ্টি বলে উল্লেখ করে। ‘যখন তাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা বলে ........ ’ (আয়াত ৩১) . তাফসীরে ইবনে কাসীরে সাঈদ ইবনে জোবায়র থেকে বর্ণনা করা হয়েছে যে, এই কথাটা নাযর ইবনুল হারেস বলেছিলো । এই অভিশপ্ত কোরায়শ নেতা পারস্য ভ্রমণ করে করলস্তম ও ইসফিন্দিয়ার প্রমুখ পারস্য সম্াটদের কাহিনী সংগ্রহ করে। দেশে ফিরে সে দেখতে পায় যে, রসূল (স.) নবুওত লাভ করে মানুষকে কোরআন পাঠ করে শোনাচ্ছেন। নাযর বিন হারেসের উপস্থিতিতে কোনো সমাবেশে যখনই রসূল (স.) প্রাচীন ক্ষমতাধরদের কেসসাকাহিনী বর্ণনা করতেন, তখন সে বলতো, আল্লাহর কসম, তোমরা বলোতো, কে ভালো কাহিনী বলতে পারে, আমি, না মোহাম্মদ? এজন্যে বদর যুদ্ধে যখন সে বন্দী হলো, তখন রসূল (স.) তাকে তার সামনে বেঁধে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এবং সেটাই করা হয়েছিলো । হযরত মেকদাদ বিন আসওয়াদ তাকে বন্দী করেছিলেন। ইবনে জারীর বর্ণনা করেন যে, হযরত সাঈদ বিন জোবায়র বলেন, বদরের দিন বন্দী অবস্থায় যাদেরকে রসূল (স.) হত্যা করিয়েছিলেন তারা হলো, ওকবা ইবনে আবি মুয়ীহত, তুয়াইমা ইবনে আদী এবং নাযর বিন হারেস। নাযরকে বন্দী করেছিলেন মেকদাদ ৷ নাযরকে হত্যা করার নির্দেশ দিলে মিকদাদ বললেন, ইয়া রসূলুল্লাহ, সে তো আমার www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।