যদি আত্মসমর্পণের ঘোষণা দেয়, তবে রসূল (স.) তা গ্রহণ করবেন । কিন্তু তাদের নিয়ত তথা উদ্দেশ্য ও মনোভাব কি, সেটা বিচার বিবেচনা করার দায়িত্ব আল্লাহর । আল্লাহই তাদের যাবতীয় কার্যকলাপের প্রত্যক্ষ দর্শক । আর যদি তা না করে এবং তাদের যুদ্ধ, হঠকারিতা, আল্লাহর নিরংকুশ প্রভুত্বের প্রতি স্বীকৃতি না দেয়া ও পৃথিবীতে আল্লাহর সার্বভৌম ক্ষমতার সামনে আত্মসমর্পণ না করার গোয়ার্তুমি অব্যাহত রাখে, তাহলে আল্লাহ তায়ালা যে মুসলমানদের অভিভাবক এবং তিনি যে সর্বশ্েষ্ঠ সাহায্যকারী ও অভিভাবক, সে ব্যাপারে অটল বিশ্বাস রেখে তাদেরকে কাফেরদের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ চালিয়ে যেতে হবে। এই সংক্ষিপ্ত আলোচনার পর এবার আমি একে একে আয়াতগুলোর তাফসীর শুরু করছি। নমোহাশ্মদ (স.)-ক্ৰে হত্যা কক্বার যডঢ়যন্র স্মরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলো ।' (আয়াত ৩০) এ আয়াতে হিজরতের মাধ্যমে মুসলমানদের অবস্থার পরিবর্তনের পূর্বে মক্কায় থাকাকালীন অবস্থা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। একই সাথে এ আয়াতে ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আস্থা ও বিশ্বাস পোষণের ইংগিত দেয়া হয়েছে এবং আল্লাহর প্রত্যেক আদেশ ও সিদ্ধান্তে যে গভীর কর্মকুশলতা ও বিচক্ষণতা নিহিত থাকে, সে ব্যাপারেও সচেতন থাকতে বলা হয়েছে। যারা কোরআনের প্রথম শ্রোতা ছিলেন, সেই মুসলমানরা হিজরতের আগের ও পরের উভয় অবস্থা সম্পর্কে প্রত্যক্ষভাবেই অবহিত ছিলেন। হিজরতের আগে তারা যে ভীতি, সন্ত্রাস, দুর্ভোগ ও যাতনা ভোগ করেছেন, আর হিজরতের পরে যে সুখ শান্তি ও নিরাপত্তার নতুন জীবন লাভ করেছেন, হিজরতের আগে মোশরেকরা যেভাবে রসূল (স.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো, আর হিজরতের মাধ্যমে যেভাবে তিনি শুধু তাদের নির্যাতন থেকে মুক্ত নয়, বরং তাদের ওপর বিজয়ী হয়েছেন, সেই উভয় অবস্থা তাদের জানা ছিলো। নিকট অতীতের সেই তিক্ত অবস্থার কথা তাদেরকে শুধু স্মরণ করিয়ে দেয়াই যথেষ্ট ছিলো, বিস্তারিত বিবরণ দেয়ার প্রয়োজন ছিলো না । হিজরতের আগে মোশরেকদের ষড়যন্ত্রের লক্ষ্য ছিলো হয় রসূল (স.)-কে বন্দী করে তিলে তিলে মৃত্যু ঘটানো, অথবা সরাসরি হত্যা করে তার হাত থেকে একেবারে অব্যাহতি লাভ করা, অথবা মক্কা থেকে নির্বাসিত ও বিতাড়িত করা । এই সব ক’টি বিকল্প ব্যবস্থা নিয়ে সলাপরামর্শ ‘করার পর তারা তাকে হত্যা করার ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলো তাদের সর্বসম্মত রায় ছিলো এই যে, আরবের সকল গোত্রের যুবকদের একটি দল একযোগে হামলা করে তাকে হত্যা করবে । এতে হত্যার যে দিয়াত বা রক্তপণ দিতে হবে, সেটা সকল গোত্রের ঘাড়ে সমবেতভাবে পড়বে । বনু হাশেম একা সমগ্র আরব জাতির বিরুদ্ধে যুদ্ধ করে এই হত্যাকান্ডের প্রতিশোধ নিতে পারবে না । ফলে দিয়াত নিয়েই সন্তুষ্ট হবে এবং ব্যাপারটা ওই পর্যন্তই শেষ হবে। আয়াতে বর্ণিত মোশরেকদের এই ষড়যন্ত্রের ব্যাপারে হযরত ইবনে আব্বাস (রা.)-এর প্রদত্ত বিবরণ ইমাম আহমদ নিম্নরূপ উদ্ধৃত করেছেন, ‘একদিন রাত্রে কোরায়শ গোত্র পরামর্শে বসলো । কেউ কেউ মত প্রকাশ করলো যে, সকালে ঘুম থেকে উঠলেই মোহাম্মদ (স.)-কে বেধে ফেলতে হবে । অন্য একজন বললো, তার চেয়ে বরঞ্চ হত্যা করে ফেলাটাই ভালো । আরেকজন বললো, ওকে মক্কা থেকে বের করে দিলেই চলে। আল্লাহ তায়ালা তাদের এই সলাপরামর্শের বিষয়টা রসূল (স.)-কে জানিয়ে দিলেন। এরপর রসূল (স.)-এর বিছানায় আলী (রা.) ঘুমিয়ে রইলেন । আর রসূল (স.) বাড়ী থেকে বেরিয়ে সোজা পর্বত গুহায় চলে গেলেন । মোশরেকরা আলী (রা.)-কে রসূল (স.) ভেবে সারা রাত পাহারা দিতে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।