যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আয়াত _৩০-৪০ সূরার এ অংশটাতে বর্তমান পরিস্থিতি প্রসংগে অতীতের পর্যালোচনা অব্যাহত রাখা হয়েছে। মোমেনদের যে দলটা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং অতুলনীয় বিজয় অর্জন করেছে, তাদের সামনে সেই বিসশ্বয়কর পরিবর্তনটার ছবি তুলে ধরা হয়েছে, যা অতীত ও বর্তমানের মাঝে সংঘটিত হয়েছে। দেখানো হয়েছে মহান আল্লাহ তাদের প্রতি কতো অনুগহ করেছেন এবং তাদের জন্যে কেমন পরিকল্পনা ও কৌশল অবলম্বন করেছেন। সেই অনুগ্রহের সামনে তাদের অর্জিত যুদ্ধলব্ধ গনীমত এবং যুদ্ধের দুঃখকষ্ট ও কোরবানী যে নিতান্তই তুচ্ছ, সে কথাও এই প্রসংগে বুঝিয়ে দেয়া হয়েছে। পূর্ববর্তী পর্বটাতে বর্তমান যুদ্ধের আগে মক্কায় থাকাকালে মুসলমানদের কী শোচনীয় অবস্থা ছিলো, তা তুলে ধরা হয়েছে। সংখ্যা-স্বল্পতা, সার্বিক দুর্বলতা ও নিরাপত্তার অভাব হেতু তাদের এমন অসহায় অবস্থা ছিলো যে, যে কোনো সময় সংখ্যাগরিষ্ঠ কাফেররা তাদেরকে যেন ছোবল দিয়ে সাবাড় করে দেবে- এরূপ আশংকার মধ্যে তারা দিন কাটাতো ৷ আল্লাহর অপার অনুগখহে ও কৌশলে তারা সেই অবস্থা থেকে মুক্তি পেয়ে মদীনায় নিরাপদ আশ্রয়, মর্যাদা ও সহায় সম্পদ লাভ করেছে। হিজরতের অব্যবহিত পূর্বে মোশরেকরা রসূল (স.)-এর বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র এটেছিলো। রসূল (স.) ওহীর মাধ্যমে প্রাপ্ত যে বাণীগুলো শোনাতেন তাকে সম্পূর্ণ উপেক্ষা করে দাবী করতো যে, তারাও ইচ্ছে করলে ওই ধরনের বাণী রচনা করতে পারে। আর তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনের পরিবর্তে ও তার হেদায়াত গ্রহণের পরিবর্তে সদম্তে চ্যালেঞ্জ দিতো যে, মোহাম্মদ (স.)-এর আনীত বিধান যদি সত্য হয় তাহলে তাদের ওপর প্রতিশ্রুত আযাব তাড়াতাড়ি অবতীর্ণ হোক । এখানে তাদের এই সব অপকর্মের বিবরণের পুনরাবৃত্তি করা হয়েছে। তারপর উল্লেখ করা হচ্ছে যে, এখনও তারা সেই একই ভূমিকা ভিন্নভাবে অব্যাহত রেখেছে। এখনও তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার লক্ষ্যে অকাতরে অর্থ ব্যয় করে চলেছে এবং রসূল (স.)-এর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়ায় ব্যর্থ ও আখেরাতে জাহান্নামে সমবেত করবেন বলে ঘোষণা করেছেন। তাদের সকল ষড়যন্ত্র, অপকৌশল ও দুরভিসন্ধির পরিণামে তারা ইহকাল ও পরকাল উতয় জীবনেই চরম ব্যর্থতা ও ক্ষয়ক্ষতি ভোগ করবে । পরিশেষে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে আদেশ দিয়েছেন যে, তিনি যেন কাফেরদেরকে দুটো জিনিসের মধ্য থেকে যে কোনো একটা গ্রহণ করার জন্যে চরমপত্র দিয়ে দেন, হয় তারা কুফরী, হঠকারিতা এবং আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকবে এবং এর মাধ্যমে জাহেলিয়াত যুগে করা তাদের সমস্ত পাপের জন্যে ক্ষমা লাভ করবে নচেত তাদের অতীত ও বর্তমানের অপকর্ম ও অপচেষ্টাগুলো চালিয়ে যাবে এবং আল্লাহর চিরাচরিত রীতি অনুযায়ী ভয়াবহ শাস্তি ভোগ করবে । অতপর আল্লাহ তায়্ৃলা মুসলমানদেরকে আদেশ দিয়েছেন যে, তারা যেন কাফেরদের বিরুদ্ধে সেই সময় পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়, যখন মুসলমানদেরকে নির্যাতন করা ও বাধা দেয়ার আর কোনো শক্তি কাফেরদের থাকবে না, পৃথিবীতে একমাত্র আল্লাহর নিরংকুশ প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সমস্ত আনুগত্য একমাত্র আল্লাহর জন্যে নিদিষ্ট হয়ে যাবে। এ যুদ্ধের ফলে তারা ৮ ললআল আলন্লল কে ন মলিন ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।