হয়ে সত্য সঠিক পথটি ভাস্বর হয়ে ওঠে ৷ তারপর সর্ব প্রকার ক্রুটি বিচ্যুতিকে ক্ষমা করিয়ে নেয়ার জন্য এটি এক মযবুত উপায় হিসাবে কাজ করবে৷ এ হবে এমন সুনিশ্চিত ও তৃপ্তিকর পাথেয়, যার অধিকারী হলে মানুষের অন্তরের মধ্যে ধীরস্থির ভাব বিরাজ করতে থাকবে। সেই কঠিন দিনে মহান আন্পাহ রব্বুল আলামীনের রহমত পাওয়ার ব্যাপারে আশান্বিত করে তুলবে, যে দিন অন্য কোনো পাথেয় বা অন্য কোনো কিছু কোনো কাজে লাগবেনা । তাকওয়া মনের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য বোঝার শক্তি যোগায়, পথের যে কোনো জটিলতার জট খুলে দেয়। কিন্তু আকীদা বিশ্বাসের মধ্যে অন্যান্য যে সব তাৎপর্য আছে, সেগুলোর মতোই বাস্তবে তাকে এর স্বাদ গ্রহণ করায়, যে ব্যক্তি এর প্রকৃত স্বাদ পেতে চায় । যে এর স্বাদ পেতে চায় না, তাকে এ মহান গুণটি জোর করে স্বাদ গ্রহণ করাতে চায় না । অর্থাৎ এর জন্যে প্রত্যেক ব্যক্তির নিজেকে হিসাব করতে হবে, সে আল্লাহর ভয়ে লোভ লালসাপূর্ণ এ পৃথিবীর সবকিছুর মধ্যে বাছ-বিচার করে চলতে প্রস্তুত কিনা । অনুভূতি ও বুদ্ধির মধ্যে সকল জট পাকিয়ে থাকে, অর্থাৎ প্যাচ লেগে থাকে, চিন্তা ভাবনার মধ্যে অনেক সময়ে এমনভাবে জট বেধে যায় যে, পার্থক্য করা মুশকিল হয়ে পড়ে । সঠিক চিন্তার মধ্যে ভুল চিন্তা মিশে থাকে এবং জীবন পথের বাকে বাকে জটিলতা সৃষ্টি হয়। যুক্তি অনেক সময় ঢাকা পড়ে যায়, স্পষ্ট হয়ে ওঠে না। বুদ্ধি-বিবেক যেখানে চুপ হয়ে যায়, সঠিকভাবে তা কাজ করে না । নানা প্রকার কুটযুক্তি ও তর্ক বিতর্ক করার মনোভাব পয়দা হয়ে যায়। এসব জটিলতার মূল কারণ হচ্ছে তাকওয়ার অভাব! বুদ্ধি যখন উদ্দাপিত হয়, সত্য প্রকাশিত হয়ে পড়ে, পথের জট খুলে যায়, অন্তর প্রশান্ত হয়ে বিবেক খুশী হয়ে যায় মনের মধ্যে কোমলতার পরশ পায়, পা মযবূত হয়ে যায় ও পথের ওপর দৃঢ়ভাবে এগুলো স্থাপিত হয় । স্বাভাবিকভাবেই সত্য কথা গোপন থাকে না । এটা প্রচলিত কথা । আসল প্রকৃতি হচ্ছে তাই, যার ওপর স্বাভাবিকভাবে সব কিছু গড়ে উঠেছে...... কুপ্রবৃত্তি হচ্ছে তাই, যা সব সময় অস্পষ্টতা ছড়ায়, সুস্পষ্ট জিনিসকে ঢেকে দেয় এবং সরল সঠিক পথগুলোকে মানুষের চোখের আড়াল করে দেয়। অন্ধরা যেমন দেখতে পায় না, তেমনি এগুলো তাদের নযরে পড়ে না, বরং এগুলো সম্মুখ থেকে গোপন হয়ে যায় গিরিপথসমূহ ..... এগুলোর মতোই অন্ধকারাচ্ছন্ন । একমাত্র আল্লাহর ভয় (তাকওয়া) এর সব কিছুকে দমন ও নিয়ন্ত্রণে আনতে পারে ...... এই আল্লাহভীতিই গোপন ও প্রকাশ্য অবস্থায় কোনো ব্যক্তির খবরদারি করতে পারে, আর এইভাবে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়*ংকরে দিয়ে সত্যকে জানার জন্যে চোখকে খুলে দেয়। অন্ধকারের পর্দা অপসারিত করে- সত্য সঠিক পথকে উনুক্ত করে। তাকওয়া এমন একটা বিষয়, কোনো মূল্য বা টাকা পয়সা দিয়ে যার মূল্যায়ন এবং পরিমাপ করা যায় না। একমাত্র আল্লাহর মহান মেহেরবানীই হচ্ছে এর বিনিময় । আল্লাহর এই মেহেরবানী অন্যান্য জিনিসের সাথে তাকওয়ার যে পুরস্কার দান করে তা হচ্ছে তাকওয়া সম্পর্কিত ক্রটি বিচ্যুতি ও ছোটখাটো গোনাহ খাতাসমূহকে মুছে দিতে থাকে এবং বড় বড় গোনাহের জন্যেও ক্ষমার ব্যবস্থা করে দেয়া হয়। সর্বোপরি তাকওয়ার পুরস্কার আসে স্বয়ং আল্লাহর বিরাট সুপ্রশস্ত একটি মেহেরবানী হিসাবে । একবার চিন্তা করুন, সবার উপকারে লাগার মতো যে রহমত, বরকত ও নেয়ামত- তা একমাত্র সবার মহান প্রতিপালক, সারা বিশ্বের মালিক, পরম করুণাময় আল্লাহর কাছে থেকেই আসতে পারে যিনি সকল মর্যাদার অধিকারী! তল ল ল্লল টেক ন মলল ত www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।