যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আল্লাহ তায়ালা তাকে বন্ধু বান্ধবহীন অসহায় অবস্থায় ছেড়ে দেন না । হা, কোনো কোনো সময়ে সাবধান করা সত্তেও কর্তব্য পালনে সে দুর্বলতা অনুভব করে বটে, কোনো কোনো সময়ে কর্তব্য পালন তার জন্যে কঠিন হয়ে যায় । এর জন্যে যথেষ্ট ত্যাগ স্বীকার করা দুর্বিষহ হয়ে পড়ে এবং দায়িত্বের বোঝা বহন করাটা ক্লান্তিকর হয়ে যায়। বিশেষ করে সম্পদ ও সন্তনাদির ব্যাপারেই এসব দুর্বলতা বেশী আসে । তখন আল্লাহ তায়ালা তাকে এভাবে সাহায্য করেন যে, তার জন্যে যেটা অধিক কল্যাণকর এবং যেটা বেশী দীর্ঘস্থায়ী, সেটাকেই তার সামনে উজ্জ্বল করে তোলেন, যেন সে অধিকতর কল্যাণকর জিনিস ও আচরণকে সহজে ও দৃঢ়ভাবে গ্রহণ করতে পারে এবং ওই কাজগুলো করার যথাযথ শক্তি লাভ করতে পারে। এর বিনিময়ে আল্লাহ পাকের আশ্বাসবাণী উচ্চারিত হয়েছে, ‘এবং আল্লাহর কাছেই রয়েছে তাদের জন্যে মহা-প্রতিদান ৷' | অবশ্যই পাক পরওয়ারদেগার, তিনিই তো দিয়েছেন সম্পদ ও সন্তানাদি ...... এবং এগুলোর সঠিক ব্যবহার করায়, এগুলোর মধ্যে নিহিত তার জন্যে কল্যাণ-সহ রয়েছে মহা প্রতিদান যে, এগুলোর আকর্ষণে কর্তব্যম্যুত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারে। সুতরাং যারা এসব উত্তম নেয়ামত লাভ করে, তারা যেন আমানতের হক আদায় করতে ভুলে না যায়। ভুলে যেন না যায় জেহাদের জন্য প্রয়োজনীয় ত্যাগ তিতিক্ষা বরদাশত করার কথা | যদি এভাবে সতর্ক হয়ে চলার মনোবৃত্তি আল্লাহ তায়ালা নিজ মেহেরবানী দ্বারা দিয়ে দেন এবং এই অনুভূতি দুর্বল ওই মানুষটার জন্য তার সঠিক পথ গ্রহণ করায় সহায়ক হয়ে যায় যে, ব্যক্তি যে কোনো দুর্বলতার সময় তার মালিককে জানতে বুঝতে পারে- স্মরণ করতে পারে। ‘আর মানুষকে তো দুর্বল বানিয়েই সৃষ্টি করা হয়েছে ।' অবশ্যই বিশ্বাস ও চিন্তা ভাবনার ক্ষেত্রে এটি পরিপূর্ণ ও পূর্ণাংগ পদ্ধতি । এই পদ্ধতির মাধ্যমেই তার প্রশিক্ষণ হয়, এভাবেই সে অজ্ঞানতার ঘোর অমানিশায় শুভ্র সমুজ্জ্বল পথ খুঁজে পায়, জানতে-বুঝতে পারে তার কর্তব্যসমূহকে অনুভব করে এটাই মহান আল্লাহর পথ, যিনি (প্রকৃতপক্ষে) সবকিছু জানেন । কারণ তিনি সৃষ্টি করেছেন। ‘তিনি কি জানেন না, খিনি সৃষ্টি করেছেন এবং যিনি সবকিছুর গূঢ় রহস্য ও সুক্মাতিসূক্ষম্ম অবস্থা জানেন?' অবশেষে সূরাটির এই শেষ অধ্যায়ে মোমেনদেরকে তাকাওয়া অর্জনের আহ্বান জানানো হয়েছে। জীবনের কঠিন পথসমূহে তাকওয়া ছাড়া অঙ্য কোনো জিনিসে মন স্থির থাকতে পারে না। নানা প্রকার লোভ লালসা ও আকর্ষণ থেকে বাচার জন্যে তাকওয়া- আল্লাহভীতি তাকে সঠিক পথ বেছে নিতে সহায়তা করে। সন্দেহ্‌পূর্ণ বিষয়গুলোতে এই আল্লাহ ভীতি এক উজ্জ্বল বাতি হিসাবে তাকে পথ দেখায়। তার দ্বিধাদ্বন্ব, সংকট সমস্যা দূর করে। মনের মধ্যে আগত নানা প্রকার ওয়াসওয়াসা দূর করে এবং দীর্ঘ পথ পরিক্রমায় তাকে সঠিক সিদ্ধান্তের পথে তাকে মযবৃত করে দেয়। আর এই তাকওয়াই আলো হিসাবে সত্য ও মিথ্যা, হক ও না হকের মধ্যে পার্থক্য দেখিয়ে দেয়। তাই এরশাদ হচ্ছে, মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার ব্যবস্থা করে দেবেন। তিনি তোমাদের ক্রটি বিচ্যুতিগুলো মুছে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন । আর আল্লাহ তায়ালা বড় মেহেরবান, বড়ই দয়াময় ৷' এটিই সেই পাথেয়, এটিই সেই সম্বল, যা বড় দুঃসময়ে কাজে লাগবে ...... তাকওয়ার পাথেয়, যা কলবকে যিন্দা করে, তাকে সদা-সর্বদা জাগ্রত রাখে এবং সতর্ক রাখে এবং তাকে বাছ বিচার করার ক্ষমতা দেয়। এই তাকওয়াই হচ্ছে সঠিক পথ প্রদর্শনকারী এমন এক নূর, যা পথের সব জটিলতা খুলে দেয় সুন্দরতম পথটি দেখিয়ে দেয় । দ্বিধাদ্বন্থ ও সকল প্রকার সন্দেহ দূরীভূত | ৮ সূন্থা আল্স আনফাল (৩০৮১) ________[পান্থা ৯ মনখিল ২ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।