যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হবে এবং নিজেদের মধ্যে পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ ব্যবস্থা চালু করতে হবে ও স্থায়ী এ মূল্যবোধ, খেলাফতের দায়িত্বপালনের মাধ্যমে গোটা জীবনে আল্লাহর আইন চালু করতে হবে এবং এভাবে সমগ্র বিশ্বের সার্বিক উন্নৃতিকে নিশ্চিত করতে হবে। ঈমানী দায়িত্ব পালনে ত্যাগ ও কভাকওযফ়়ার অপরিহার্য্যতা ওপরে বর্ণিত সকল কাজই হচ্ছে আমানত । এসব আমানতের হক যে আদায় না করবে প্রকৃতপক্ষে তার খেয়ানত করা হবে, সে আল্লাহর সাথে করা ওয়াদাকে ভংগ করবে এবং রসূল (স.)-এর হাতে হাত দিয়ে যে বায়াত করেছিলো, তা সে নাকচ করে দেবে। এসব কাজ করতে গেলে প্রয়োজন ত্যাগ অবিচলতা এবং ধৈর্যের । ধন সম্পদ ও সন্তানাদির যে ফেতনা অর্থাৎ এসব দুনিয়ার আকর্ষণ মানুষকে অনেক সময় স্বার্থপর ও কর্তব্যহীন বানায়, এগুলোর উর্ধে উঠতে হবে এবং আল্লাহর নিকটই মহা প্রতিদান পাওয়ার আশা করতে হবে, তার বান্দাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে নসর, জ্দ্র ও বিনয়ী হতে হবে। এসব বিশ্বস্ত বান্দারাই হচ্ছে আমানতদার, অবিচল ও ধৈর্যশীল, প্রভাবশীল ও ত্যাগী । এরশাদ হচ্ছে, ‘আর জেনে নাও যে, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি এক পরীক্ষার বস্তু এবং আল্লাহর কাছেই রয়েছে বড় প্রতিদান ৷' নিশ্চয় এ মহাগ্রন্থ আল কোরআন গোটা মানবমন্ডলীকে সম্বোধন করছে। তাদের সৃষ্টিকর্তা সৃষ্টিপ্রণালীর যে সব গোপন খবর জানেন, সেই সব বিষয় তাদেরকে এখানে অবগত করাচ্ছেন। প্রকাশ্য অপ্রকাশ্য বহু তথ্যই তিনি তাদেরকে জানাচ্ছেন। জানাচ্ছেন তাদের চলার উপযোগী সত্য ও সুন্দর পথ, যাতে তারা এই পথে সকল প্রকার উন্নৃতি ও অগ্রগতি লাভ করতে পারে! আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই জানেন মানুষের বিভিন্ন দুর্বলতার কথা । তিনি জানেন, তার সব থেকে বড় দুর্বলতা হচ্ছে সম্পদ ও সন্তানের লোভ, আর এজন্যে তিনি এই দুই আকর্ষণীয় বস্তু দান করার তাৎপর্য জানিয়ে দিচ্ছেন..... আল্লাহ তায়ালা এগুলো তাদেরকে দিয়েছেন তাদের পরীক্ষার জন্যে এবং তিনি দেখতে চান যে, এগুলো তারা কিভাবে ব্যবহার করে। এগুলো দুনিয়ার সৌন্দর্য । এর মধ্যে রেখে তিনি বান্দাদের পরীক্ষা করতে চান যে, সে এগুলো ব্যবহারের ব্যাপারে বান্দার সঠিক আচরণ করে কিনা । এগুলো যিনি দিয়েছেন, তার শোকর করে কিনা ও এসব নেয়ামতের হক আদায় করে কিনা না এগুলো নিয়ে কি এত বেশী মেতে থাকে যে, কর্তব্যও ভুলে যায়, ভুলে যায় বান্দার হক এবং ভুলে যায় আল্লাহর হক । তাই তিনি বলছেন, ‘আমি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো মন্দ ও ভালো জিনিসের মধ্য দিয়ে’ অর্থাৎ মন্দ ও ভালো উভয় অবস্থা দান করে পরীক্ষা করবো যে, তোমরা মন্দ অবস্থায় সবর করো কিনা এবং ভালো অবস্থায় শোকর করো, না আমার কথা ভুলে গিয়ে আনন্দ-স্কর্তিতে মেতে থাকো । তাহলে বুঝা গেলো, শুধু কঠিন অবস্থা দিয়ে এবং কোনো কোনো প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেই যে পরীক্ষা করবো- তা নয়, বরং তোমাদের সচ্ছল দিনগুলোতে এবং সম্পদ, সস্তানাদি ইত্যাদি নানা প্রকার নেয়ামত দান করে সেখানেও পরীক্ষা করবো যে, আমাকে, আমার কথাকে, নিজের অন্যান্য কর্তব্যকে তোমরা ভুলে যাও কিনা । এটা হচ্ছে আল্লাহর হুশিয়ারী । এরশাদ হচ্ছে, ‘এবং জেনে রাখো যে, তোমাদের সম্পদ ও তোমাদের সন্তানাদি ‘ফেতনা’ - পরীক্ষার বস্তু ৷' . এমতাবস্থায় যখন পরীক্ষার বস্তুগুলোর ব্যবহারের ব্যাপারে তারা সাবধান হয়ে যায়, তখন সেগুলো তাদের জন্যে সাহায্যকারী হয়ে যায়। ওগুলো তাদেরকে কর্তব্য কাজের ব্যাপারে সজাগ করে দেয় এবং সতর্ক হয়ে চলার কাজে সহায়তা করে। সাবধান করে দেয় যেন সে নিজ কর্তব্য ভুলে পরীক্ষায় ব্যর্থ না হয়ে যায় । | ৮ সূরা আল আনফাল (১৩৭১) [[পান্থা ৯ অনখিল ২ বিলাল ৮ম ১৮ ww.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।