আপ্রাণ চেষ্টা করা । এ ব্যাপারে মোহাম্মদ (স.) যেভাবে ও যে পদ্ধতিতে চেষ্টা করেছিলেন সেই ভাবেই চেষ্টা করা । যে পদ্ধতিতে তিনি এ দাওয়াত পৌছে দিয়েছিলেন, সেই পদ্ধতি অবলম্বন করেই এই কলেমা পৌছে দেয়ার দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো যুগ এমন যায়নি, যখন সামগ্রিকভাবে সকল মানুষ আল্লাহকে অস্বীকার করেছে, বরং হয়েছে এই যে, আল্লাহকে স্বীকার করার সাথে সাথে তারা তার (ক্ষমতার) সাথে অন্য কোনো কোনো ব্যক্তিকে শরীক করেছে। কোনো সময়ে বিশ্বাস ও এবাদাতের ক্ষেত্রে তারা একটু কম শরীক করেছে আর কখনো বেশী করেছে, আর এ শরীক বানানো হয়েছে শাসন-ক্ষ মতা ও শাসন পরিচালনার ক্ষেত্রে । আর এটাই হচ্ছে সব চাইতে বড় ও কঠিন শেরক । আর সব যামানায় ‘আল্লাহ তায়ালাই সার্বভৌম ক্ষমতার মালিক’ একথার বিশ্বাসের মধ্যেই গোলমাল থেকেছে, যেটাকে দ্বীন ইসলামের প্রথম বিষয় বলে আমরা জানি। অবশ্য এটাই এখানে মূল সমস্যা নয়, মূল সমস্যা হচ্ছে, আমাদের জীবনে ‘একমাত্র তিনিই সার্বভৌম ক্ষমতার মালিক’- এ কথা স্বীকার করা এবং এ কথার সাক্ষ্য প্রকৃতির সমুদয় জিনিস তীর কর্তৃত্ব মানে ও তার বিধান মতো চলে ৷ আল্লাহর নিম্নলিখিত বাণীতে উল্লেখিত কথার প্রমাণ পাওয়া যায়৷ ‘তিনিই সেই সত্বা, যার সর্বব্যাপী ক্ষমতা আকাশ ও পৃথিবীতে সমভাবে বিরাজমান ।' এভাবে তাদেরকে এ দায়িত্বও দেয়া হয়েছে যেন তারা মানুষকে জানিয়ে দেয় যে, একমাত্র আল্লাহর রসূলই মানুষের কাছে আল্লাহর 'দ্বীন'-কে পৌছে দেয়ার জন্যে দায়িত্বশীল । এ জন্যে তিনি যা কিছু পৌছাবেন তা নিজেও মেনে চলবেন । এটাই হচ্ছে দ্বীন ইসলামের মূল বিষয়- অর্থাৎ দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে মনের মধ্যে পূর্ণ বিশ্বাস এবং জীবনের সর্বক্ষেত্রে এ জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার এক দুর্বার আন্দোলন চলতে থাকবে । আর এ কারণেই প্রয়োজন আল্লাহ ও তার রসূলের সাথে সকল প্রকার খেয়ানত পরিহার করা, এর থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহ তায়ালা সেই মুসলিম সমাজকে সতর্ক করছেন, যারা ঈমান এনেছে বলে দাবী করে এবং তার ঘোষণা দেয়। আর এ কারণেই ধরে নিতে হবে যে, বাস্তব জীবনে এ জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রাণান্ত চেষ্টা করার জন্যে তারা মোতায়েন হয়ে গেছে। আর এ আন্দোলন হতে হবে ব্যক্তি চরিত্র গড়ে তোলার জন্যে । এর জন্যে মাল ও জানের কোরবানীর প্রয়োজন হলে তার জন্যেও প্রস্তুত থাকতে হবে। এমনকি সন্তানের মহব্বত ত্যাগ করার প্রয়োজন হলে তাও করতে হবে । আল্লাহ্ তায়ালা উম্মতে মোহাম্মদীকে সেই আমানাতের খেয়ানত করার ব্যাপারে হুঁশিয়ার করে দিচ্ছেন, যা পূরণ করার দায়িত্ব সেই দিন থেকে তারা নিয়েছে যেদিন তারা রসূল (স.)-এর হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং জানা গেলো, মুখে শুধু কিছু কথা উচ্চারণ করার নামই ইসলাম গ্রহণ করা নয়, এটা শুধু কোরআনের কিছু অধ্যায় তেলাওয়াত ও দোয়া দুরূদের নামও নয়। ইসলাম হচ্ছে মানুষের সমগ্র যিন্দেগীর জন্যে একমাত্র পূর্ণাংগ জীবন ব্যবস্থা, যার মধ্যে রয়েছে শাস্তি ও পুরস্কারের বিধান এ দ্বীন লা-ইলাহা ইল্লাল্লাহ-র ভিত্তির ওপর গড়ে ওঠা একটি (জীবন)প্রাসাদ, আর এ প্রাসাদ গড়ে ওঠে একমাত্র আল্লাহ রব্বুল আলামীনের বন্দেগীর দিকে মানুষকে এগিয়ে দেয়ার মাধ্যমেই । সমাজকে আল্লাহর শাসন কর্তৃত্বের অধীনে নিয়ে আসা ও তার আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দান করা দিয়েও এ কর্মসূচী বাস্তবায়িত হয়। অহংকারী ও সেইসব বিদ্রোহীকে উৎখাত করতে হবে, যারা আল্লাহর সার্বভৌমত্ব ও তার শাসন ক্ষমতাকে অস্বীকার করে। গোটা মানবমন্ডলীর জন্যে সত্য ও সুবিচারপূর্ণ এক জীবন ব্যবস্থা নিশ্চিত করতে | ৮ সুরা আল আনফাল ______ €১৩৬১) __________ পান্মা ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।