তোমরা ভাববে, হয়তো তাদের জন্যে জীবন দানকারী ওই দাওয়াতে সাড়া দেয়াটাই উত্তম ছিলো, যা আল্লাহর রসূলের পক্ষ থেকে আসছিলো এবং নিশ্চিত ও বিশ্বস্ত আশ্বাসের অপেক্ষা করা শ্ৰেয় ছিলো । তখনকার মুসলমানদেরকে সাহায্য করা ছিলো আল্লাহর ওয়াদা, যে ওয়াদাকে আল্লাহ তায়ালা প্রথম মুসলিম জামায়াতটির জন্যে কবুল করেছিলেন। কিন্তু এটা তো শুধু সে সময়কার লোকের জন্যেই খাস ছিলো না, বরং আল্লাহর এ ওয়াদা চিরদিনের জন্যে সত্য এবং ভবিষ্যতেও যে কোনো মুসলিম দল যখন আল্লাহর পথে মযবুত হয়ে দাড়াবে এবং এ পথে আসা দুঃখ কষ্ট ও সংকট সমস্যার মধ্যে অবিচল থাকবে এবং আল্লাহর নিম্নলিখিত আশ্বাসবাণীর অপেক্ষায় থাকবে, তাদের জন্যেও একই প্রকার বিজয় ও সফলতার ভবিষ্যদ্বাণী রয়েছে। ‘সুতরাং তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন এবং মযবুত বানালেন তার সাহায্য ও বিজয় দ্বারা । আর পবিত্র জিনিসগুলো থেকে তোমাদেরকে রেযেক দান করলেন, যেন তোমরা শোকর করো।' এই আয়াতটি আল্লাহর ওয়াদার প্রতিনিধিত্ব করছে, বাহ্যিক ধোকাপূর্ণ অবস্থার ওপর এ কথা প্রযোজ্য নয় । আর আল্লাহর ওয়াদা প্রতিটি ক্ষেত্রে বরাবরই মুসলমানদের জন্য বাস্তবায়িত হয়েছে! এরপর পুনরায় মোমেনদের জন্য বলিষ্ঠভাবে আহ্বান আসছে..... (বলা হচ্ছে) নিশ্চয়ই সম্পদ ও সন্তানাদি অনেক সময় ভয় ও কৃপণতার কারণে আল্লাহর ডাকে সাড়া দিতে মানুষকে বাধা দেয়, বাধা দেয় সেই সম্মানিত জীবন গ্রহণ করতে, যার দিকে রসূল (স.) তাদের ডাকছেন। অবশ্যই এ পথে আছে অনেক কষ্ট, আছে শুভ অভিনন্দন ও মানুষের অগণিত শুভেচ্ছা .... এ জন্যে আল কোরআন একদিকে যেমন মানুষকে নেয়ামতের আশ্বাস দিয়ে অনুপ্রাণিত করছে, সাথে সাথে সম্পদ ও সন্তান সন্ততির ফেতনার ব্যাপারেও সাবধান করছে। এটা অবশ্যই বিপদের সামনে ঈমানের পরীক্ষা নেয়া, বিভিন্নভাবে পরীক্ষা গ্রহণ করা, যাতে তাকে কখনো দুর্বলতায় পেয়ে না বসে এবং কোনো ব্যর্থতা না আসে তার জন্যে বিভিন্ন পরীক্ষায় ফেলে তাদের ঈমানের শক্তিকে আল্লাহ তায়ালা যাচাই করতে চান । তিনি দেখতে চান এ জেহাদের ডাকে কে সাড়া দেয়, আর কে বিরোধিতা করে অথবা কে পিছিয়ে থাকে এবং এভাবে আল্লাহ ও রসূলের আমানতের কে খেয়ানাত করে এবং খেয়ানত করে সেই সকল আমানতের যা তাদেরকে পৃথিবীতে উশ্মতে মুসলিমা হিসেবে দেয়া হয়েছে আর তা হচ্ছে (সৎ ও যোগ্য ব্যক্তিদের জন্যে) পৃথিবীতে আল্লাহর বাণীকে সমুন্নত করা তার রাজ্যে তারই আইন কানুন চালু করার মাধ্যমে তার প্রভুত্ব কায়েম করা এবং এর মাধ্যমে আল্লাহর কথাকে সমুন্নত করার সাথে সাথে একমাত্র তারই প্রভৃত্ব সার্বভৌমত্বকে বান্দাদের মধ্যে প্রতিষ্ঠিত করা, মানুষকে সত্য সঠিক জিনিস বুঝিয়ে সে অনুযায়ী সুবিচার করা । এসব কিছুর সাথে সাথে আল্লাহ রববুল আলামীনের কাছে যে এর মহা প্রতিদান রয়েছে, সে বিষয়েও স্মরণ করানো হচ্ছে। এটা দুনিয়ার সেই সম্পদ ও সম্তানাদি থেকে অনেক মূল্যবান, যা মানুষকে ত্যাগ স্বীকার ও জেহাদ থেকে দূরে রাখে। সুসন্পিম জ্ঞাতির ওপর অ্প্সিতি আমানত ‘হে ঈমানদাররা, আল্লাহ ও রসূলের সাথে খেয়ানত করো না ........ আর আল্লাহরই কাছে রয়েছে মহা প্রতিদান ৷’ (২৮-আয়াত) পৃথিবীতে উম্মতে মুসলিমার যে দায়িত্ আছে, তার থেকে তাদেরকে সরিয়ে নেয়াই হচ্ছে আল্লাহ ও রসূলের সাথে খেয়ানত করা সুতরাং এই দ্বীন প্রতিষ্ঠার জন্যে তাদেরকে প্রথম যে বিষয়টার দায়িত্ দেয়া হয়েছে, তা হচ্ছে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাশ্মাদুর রসূলুল্লাহ’ গহণ করার জন্যে মানুষকে তারা উদ্বুদ্ধ করবে । .... এর প্রধান কথা হচ্ছে, একমাত্র আল্লাহ সোবহানাহ্ ওয়া তায়ালাকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে জানা মানা ও তার সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার জন্যে | ৮ সুন্থা আল আনফাল ১৩৫১) পারা ৯ মনখিশল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।