টিকে থাকার যোগ্যতা তাদের কোথায়! ভয়ে তারা চোখে সব অন্ধকার দেখছিলো। যেদিকে তাকাচ্ছিলো সেই দিক থেকেই শুধু ভয় আর হতাশা এসে তাদেরকে যেন অবশ করে ফেলছিলো। তাদের হাতগুলো আড়ষ্ট হয়ে আসছিলো । তাদের হৃদয় কম্পিত হচ্ছিলো চলার শক্তি রহিত হয়ে যাচ্ছিলো এই অবস্থায় তারা সারাটা রাত্রি বিন্দ্রিভাবে কাটিয়ে দিলো! মহান ও করুণাময় আল্লাহ রব্বুল আলামীন এই কঠিন দুঃসময়ে এবং চরম ভয়ের মধ্যে দাড় করিয়ে দিয়ে তাদের বাহুতে তিনি অভাবনীয় শক্তি সাহস জোগালেন। তারপর তাদেরকে বিজয়ী বানিয়ে ফিরিয়ে আনলেন নিরাপদ আশ্রয়ে । কেটে গেলো দুর্যোগের ঘনঘটা, চরম ভীতিপূর্ণ অবস্থা রূপান্তরিত হলো নিরাপত্তা ও নিভীকতার পরিবেশে আল্লাহর শক্তি, সাহায্য ও পবিত্র | নেয়ামত তাদের কাছে অভূতপূর্ব এক গৌরব বয়ে আনলো, যার নযীর পৃথিবীর বুকে অতি বিরল । মহান পরওয়ারদেগার এই অসহায় সন্বলহীন ছোটো জামায়াতকে সম্মানজনক আশ্রয় ও মর্যাদাপূর্ণ নিরাপত্তা দিলেন, তুচ্ছ এই দলটাকে এক গণ্যমান্য জাতি হিসাবে দুনিয়ার বুকে উন্নীত করলেন। এরশাদ হচ্ছে, ‘তারপর তিনি তোমাদেরকে আশ্রয় দান করলেন, তোমাদেরকে তার নিজ সাহায্য দ্বারা মযবুত বানালেন এবং পাক পবিত্র দ্রব্যাদি দ্বারা তোমাদের রেযেক দিলেন (যাবতীয় প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিলেন) । আল্লাহর এসব নেয়ামতের বিবরণ দেয়া হলে যেন তারা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতাভরে নুয়ে পড়ে এবং পাক পরওয়ারদেগারের কাছ থেকে সম্মানজনক প্রতিদান গ্রহণ করে। তাই এরশাদ হচ্ছে, এরপর কে এমন আছে যে, এসব সুদূরপ্রসারী কথার ওপর চিন্তা করবে, অথচ সেই শক্তিশালী জীবন দানকারী ও নিরাপত্তা সম্বলিত মহামূল্যবান বাণী গ্রহণ করবে না । এ ডাক, এ মহামূল্যবান কথা তো ছিলো আল্লাহর বিশ্বস্ত ও সন্মানিত রসূলের ....... এরপরও কে আছে এমন যে আল্লাহর নেয়ামতসমূহের শোকর করবে না । তীর সাহায্য ও অবদানসমূহ স্বীকার করে তার হুকুম পালন করবে না৷ আল্লাহর কাছ থেকে আসা যাবতীয় বিপদ ও তার মধ্যে বিরাজমান যাবতীয় সাহায্য- এর প্রত্যেকটির মধ্যেই রয়েছে তার মহিমার নিদর্শন ও প্রাণসঞ্চারী প্রেরণা! সাহাবায়ে কেরামের সেই পবিত্র দলটা তো তাদের সামনে সংঘটিত এসব অবস্থার দৃশ্য নিজেদের চোখেই প্রত্যক্ষ করেছেন। তারা ওই দৃশ্যের বাস্তব সাক্ষী । তারা তাদের অতীত ও তাদের বর্তমান অবস্থার জানা কথাগুলো বর্ণনা করতেন..... আর এসব উপলক্ষে অবতীর্ণ কোরআনের কথাগুলো তাদের মধ্যে এক অবর্ণনীয় স্বাদ এনে দিতো এবং তাদের অনুভূতিতে এক মধুময় আবেগ এনে দিতো ।' অপরদিকে, আজকের যে মুসলিম জনতা আল্লাহ তায়ালার এই দ্বীনকে পুনরুজ্জীবিত করার জন্য বাস্তবে জেহাদ করে চলেছে এবং মানব জীবনে এ জীবন ব্যবস্থাকে চালু করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, তারা, এখনো অতীতের ওই দুটো অবস্থার কোনোটারই মুখোমুখি হয়নি এবং ওই সময়কার ওই কঠিন মজা(?)ও তারা পায়নি । কিন্তু আমাদের সামনে এ মহান কেতাব আল কোরআন এই সত্যের প্রতি এক শক্তিশালী আহ্বান জানাচ্ছে। আজকের আমাদের এই ব্যস্ত জীবনে আমাদেরকে আমাদের কর্তব্য স্বরণ করাতে গিয়ে বলছে, ‘স্মরণ করে দেখো সেই সময়ের কথা, যখন তোমরা সংখ্যায় খুবই কম ছিলে, পৃথিবীতে নানা প্রকার দুর্বলতার মধ্যে ঘেরাও হয়ে ছিলে, প্রতি মুহুর্তে তোমরা ভয় করছিলে যে, তোমাদেরকে মানুষ ছোঁ মেরে নিয়ে যাবে।' | ৮ সুন্থা আল আনকফাল (৫১৩৪১) পান্থ ৯ মনখিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।