যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ তায়ালা যালেমদের ওপর আপতিত আযাব থেকে এই তথাকথিত ‘ভালো মানুষ’দেরকে বাঁচাবেন না কারণ, তারা খেলাফতের দায়িত্ব পালন না করে নীরব দর্শকের ভূমিকা অবলম্বন করেছিলো । আর যে সময়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর কারণে মানুষের জান মালের ওপর কষ্ট এসে পড়েছিলো, সেই সময়েই আল কোরআন এই সব উপদেশ দিয়েছে এবং মুসলমানদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে। যেহেতু মুসলমানরাই এ সম্বোধনের ছিলো প্রথম লক্ষ্য এ জন্য অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব তাদের ঘাড়েই প্রথম পড়েছে, যদিও সে সময় তারা বড়ই দুর্বল ছিলো । সংখ্যায় খুবই কম, শকত্ৰুপক্ষ তাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছিলো সকল দিক থেকে তাদের ওপর ভয়-ভীতি ছেয়ে ছিলো দেখুন, ওই কঠিন দুঃসময়ে আল্লাহ তায়ালা কেমন করে তাদেরকে তার 'দ্বীন' দ্বারা রক্ষা করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, ইযযত দিয়েছিলেন এবং সুন্দর ও পবিত্র রেযেক দিয়েছিলেন । সুতরাং (হে মুসলমানরা) তোমাদের জন্যে জীবন দানকারী এ জীবন ব্যবস্থা গ্রহণ ও কায়েম করা থেকে তোমরা কিছুতেই পিছিয়ে থেকো না, যার দিকে রসূল (স.) তোমাদেরকে ডাকছেন। এ মহান জীবন ব্যবস্থার মাধ্যমেই তো আল্লাহ তায়ালা তোমাদেরকে মান-সম্মান ও সহায় সম্পদ দিয়েছেন এবং তোমাদেরকে হেফাযত করেছেন। সংখ্যার স্বঙ্পভা দেখে ঘাবভানোরকর কাক্সণ নেই “স্মরণ করো ওই সময়ের কথা, যখন তোমরা সংখ্যায় অল্প এবং দুর্বল ছিলে, (নানা প্রকার সমস্যার মধ্যে ঘেরাও অবস্থায়) ছিলে ...... যেন তোমরা শোকর করতে পারো ।' (আয়াত ২৬) এসব কথা এমনভাবে স্মরণ করো, যেন তোমরা বুঝতে পারো যে প্রকৃতপক্ষেই রসূল আমাদেরকে সেই কাজের দিকে ডাকছেন, যা তোমাদেরকে জীবন দান করবে-যিন্দা রাখবে, জীবস্তু জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবে। আর তোমরা স্মরণ করো তাকে এবং দায়িত্ব পালনে তার ওপর ভরসা করে এমনভাবে এগিয়ে যাও যেন কোনো অবস্থাতেই তোমাদেরকে যলুম প্রতিরোধের পথ পরিহার করে বসে যেতে না হয়। স্মরণ করো মোশরেকদের সাথে যুদ্ধে লিপ্ হওয়ার পূর্বে তোমাদের পেছনের দুর্বলতা ও ভীতিপূর্ণ দিনগুলোকে এবং স্বরণ করো সেই কঠিন দিনকে, যেদিন শক্তিশালী ও দাম্ভিক এক বাহিনীর মোকাবেলার জন্যে আল্লাহর রসূল তোমাদেরকে ডাক দিয়েছিলেন- যাদের সাথে লড়তে তোমরা অনেকেই অপছন্দ করেছিলে- তার পূর্বেকার দিনগুলোকেও একবার স্মরণ করো এবং দেখো, কেমন করে সেই প্রাণসঞ্চারী দাওয়াত গ্রহণ করার কারণে তোমরা সম্মানিত হয়েছিলে। আল্লাহর অপূর্ব সাহায্য পেয়েছিলে, পেয়েছিলে তার প্রভূত প্রতিদান ও বহু জীবন সামগ্রী । আল্লাহ তায়ালা এমনভাবে তোমাদেরকে তার নেয়ামত দান করলেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করার যোগ্যতা লাভ করো এবং কৃতজ্ঞতা প্রকাশের কারণে তোমরা আল্লাহর মেহেরবানী যথার্থ প্রতিদান পাও । আল্লাহ রববুল আলামীন মুসলমানদের সংখ্যার স্বল্পতা, দুর্বলতা, পেরেশানী ও ভীতির কারণে তাদের সামনে এই প্রাণ-স্পর্শী কথাগুলোকে ছবির মত তুলে ধরছেন । এরশাদ হচ্ছে, ‘তোমরা ভয় করছিলে যে, তোমাদেরকে ছো মেরে তুলে নিয়ে যাওয়া হবে ।' ওপরের আয়াতাংশটি বদর প্রান্তরে অবস্থানকারী মুসলমানদের এক করুণ চিত্র তুলে ধরেছে। মুষ্টিমেয় নিরস্ত্রপ্রায় কিছু দুর্বল মুসলমান চরম ভয়-ভীতি নিয়ে অপেক্ষা করছিলো কখন বিপক্ষীয় সুসত্জিত শত্রু বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে ৷ নিজেদের সংখ্যার স্বল্পতা, অস্ত্র ও রসদের অপ্রতুলতা এবং প্রতিপক্ষের দাপট এমনভাবে তাদেরকে পেরেশান করে রেখেছিলো যে, প্রতি মুহূর্তেই তাদের মনে হচ্ছিলো মুরগীর বাচ্চাদেরকে যেমন করে চিল বা বাজপাখীতে ছো মেরে নিয়ে যায়, তেমনি করে শক্রবাহিনী, তাদেরকে ছো মেরে নিয়ে যাবে। ওই ভীষণ শত্রুর মুখে ত লভনল আলাল ত লন আল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।