এ আহ্বানের অর্থ হচ্ছে, যেন তিনি বলছেন, অবশ্যই আল্লাহ তায়ালা চাইলে জোর করে তোমাদেরকে হেদায়াত করতে পারেন এবং এ আহ্বানের উদ্দেশ্যও তোমাদের দ্বারা পূরণ করিয়ে নিতে পারেন। কিন্তু তিনি মহান আল্লাহ, তিনি তোমাদেরকে সম্মানিত করছেন ও ডেকে ডেকে আল্লাহ ও তার রসূলকে অনুসরণ করতে বলছেন, যার বিনিময়ে তিনি তোমাদেরকে পুরস্কৃত করার ঘোষণাও দিচ্ছেন । তোমাদের এই স্বেচ্ছাপ্রণোদিত আনুগত্য তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে, তোমাদের এই আনুগত্য তোমাদের মানবতাকে উন্নত করবে এবং তোমাদেরকে আমানত বহনকারী বানাবে, মর্যাদার সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল বানাবে । এ আমানত হচ্ছে হেদায়াতের আমানত, যা বহন করার দায়িত্ব তোমরা স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছ ৷ দিয়েছেন খেলাফতের আমানত, যা তোমরা গ্রহণ করেছ, দিয়েছেন তোমাদেরকে ইচ্ছাশক্তিতে স্বাধীনতার আমানত, যা তোমরা জেনে বুঝে ব্যবহার করতে পার । তিনি বলছেন, ‘আর তার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে ।' অতএব জানা গেলো, তোমাদের অন্তরগুলো তোমাদের বাহুদ্বয়ের মাঝে অবস্থিত ৷ এতদসত্তেও তোমাদেরকে তার কাছে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নেয়া হবে, যেখান থেকে কেউ চাইলেও পালানোর কোনো পথ পাবে না । দুনিয়াতেও নয়, আখেরাতেও নয়। আর তিনি এসব সত্তেও তোমাদেরকে ডেকে বলছেন, যেন. তোমরা যথাযথভাবে সাড়া দাও । তবে এ সাড়া দেয়া কোনো জোরজবরদস্তির কারণে নয়, বরং স্বেচ্ছায় স্বাধীনভাবে তোমাদের নিজ নিজ খুশীতেই তোমরা সাড়া দেবে। অপক্াধীক্েে প্রশ্রয় দেয়া কঠিন অপরাধ তারপর আল্লাহ তায়ালা ওই সব ব্যক্তিকে সতর্ক করছেন, যারা জেহাদে না গিয়ে ঘরে বসে থাকে। জীবন দানকারী এই দাওয়াতে সাড়া দেয় না । অন্যায় কাজ দমনের ব্যাপারে ঢিলেমি করে এবং কোনোভাবেই কল্যাণকর কাজের কোনো চেষ্টা করে না। তাই এরশাদ হচ্ছে, ভয় কর তোমরা সেই ফেতনা (বিশৃংখলা ও অশাপ্তিকর অবস্থা)কে, যা তোমাদের মধ্যে শুধু যালেমদেরকেই স্পর্শ করবে- তা নয় এবং জেনে রাখো যে, আল্লাহ তায়ালা আযাব দেয়ার ব্যাপারে বড়ই কঠোর ।' ফেতনা বলতে বুঝায় কোনো পরীক্ষা বা কোনো বালা-মুসীবত ...... আর যে সব লোক ওই যালেমদেরকে সহ্য করবে ও কোনো না কোনোভাবে তাদের সহায়তা করবে তারা নিজেরাও | যালেমদের উপর আপতিত গযবের কবলে পড়ে যাবে। আর সব থেকে বড় যুলুম হচ্ছে আল্লাহর জীবন ব্যবস্থাকে গ্রহণ ও কার্যকর করা, যালেমদের যুলুম প্রতিরোধকল্পে কোনো ভূমিকা না রাখা, ফাসাদ সৃষ্টিকারীদের দমন করার জন্যেও কোনো ব্যবস্থা না নেয়া একটি বড় যুলুম......... এসব লোক যালেম ও ফাসাদ সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের জন্য বহুলাংশে দায়ী । ইসলাম মানুষের সকল কর্ম নির্বাহ করার জন্যে পূর্ণাংগ জীবন ব্যবস্থা হিসাবে এসেছে । সেখানে যালেম ও ফাসাদ সৃষ্টিকারী লোকেরা অবলীলাক্রমে ও অবাধে অন্যায় কাজ করে যাবে, আর কেউ তাদের প্রতিরোধ, দমন করবে না, বরং সবাই নীরব দর্শক হয়ে বসে থাকবে, এর পরেও তারা দুনিয়ার মুসীবত ও আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে- তা কখনো হতে পারে না। এসব অন্যায় প্রতিরোধ ও দমন এবং আল্লাহর রাজ্যে আল্লাহর আইন চালু করাই মুসলিম জাতির প্রধান দায়িত্ব । এ দায়িত্ব পালন না করে নীরবতা অবলম্বন করলে দুনিয়া ও আখেরাতে যালেমদের জন্যে আসা শাস্তি থেকে তারাও রেহাই পাবে না । তারা ব্যক্তিগতভাবে ভালো ছিলো ও ভালভাবে জীবন যাপন করেছে- এ জন্য তারা ফেতনা ফাসাদ, অশাস্তি ও আল্লাহর আযাব থেকে কিছুতেই রেহাই পাবে না । কিছুতেই আল আনস্ণল _______ (১৩২১) পানা ৯ মনহিল ২ www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।