যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে আসল জীবনের দিকেই ডাকে ৷ প্রতি ক্ষেত্রে এবং প্রতিটি দিক নির্দেশনায় এক অমর জীবন লাভের দিকে ডাকে। এসব কথা মহান আল কোরআন খুব সংক্ষিপ্ত কথায় বড়ই প্রাণ সঞ্চারী ভংগিতে ব্যক্ত করছে। এরশাদ হচ্ছে, মানুব্ের মনের ওপর আল্লাহর নিয়ন্বরণ ‘হে ঈমানদাররা, আল্লাহ ও রসূলের সেই ডাকে সাড়া দাও, যা তোমাদেরকে সত্যিকারে জীবন দেবে’ অর্থাৎ, আনুগত্য সহকারে ও স্বেচ্ছায় তার ডাকে সাড়া দাও যদিও আল্লাহ তায়ালা চাইলে তোমাদেরকে জোর করে হেদায়াতের পথে পরিচালিত করতে পারতেন । এরশাদ হচ্ছে, ‘আর জেনে নাও, আল্লাহ তায়ালা মানুষ ও তার অন্তরের মধ্যে এক প্রতিবন্ধক হিসাবে দাড়িয়ে আছেন ৷' হায় তার কি সে ভয়ানক রূপ এবং সর্বশক্তিমান মালিকের কি সেই সূক্ষ্ম ও জবরদস্ত পরিচয়............. ‘তিনি বাধা হয়ে দাড়ান মানুষ ও তার অন্তরের মাঝখানে ৷' তারপর তিনি তার ও তার অন্তরের মধ্যে ফয়সালা করে দেন, অর্থাৎ এই অন্তরকে বশীভূত করে ফেলেন ও তাকে বাধাগ্রস্ত করে ফেলেন। তারপর তাকে যেমন ইচ্ছা তেমনি ঘুরান এবং যেদিকে ইচ্ছা সেই দিকেই পরিচালিত করেন । কিন্তু এই অন্তরের ধারক যে শরীর, তা এর ওপর কোনোই কর্তৃত্ব রাখে না। আর এ হচ্ছে সেই অন্তর, যা তার দুই বাহুর মাঝখানে অবস্থিত । এটা প্ৰকৃতপক্ষেই এক ভীতিপ্রদ অবস্থা । কোরআনের আয়াতের মাধ্যমেই শুধু এ অন্তরের অবস্থা জানা সন্তব। কিন্তু অন্তরের মধ্যে যে সব অবস্থা সংঘটিত হয়, তার চিত্র তুলে ধরতে মানুষের ভাষা ব্যর্থ হয়ে যায়। তার শিরা উপশিরা ও তার অনুভূতির মধ্যে চাঞ্চল্যকর এ ঘটনা সদা সৰ্বদা ঘটতে থাকে । এ এমন এক অবস্থা যা বুঝার জন্যে প্রয়োজন কোনো অতন্তর প্রহরীর মনের । প্রয়োজন এক সতর্ক দৃষ্টির, প্রয়োজন সর্বদা সাবধান থাকার । জাগ্রত থাকা এই জন্যে যেন অন্তরের মধ্যে কখনো ভুল ধারণাসমূহ পয়দা না হতে পারে, অস্তর এদিকে ওদিকে চলে না যায়। আর সকল প্রকার ভুল ও ভিত্তিহীন ধারণা আসার পথ বন্ধ করে দেয়ার জন্যে সর্বদা সতর্ক থাকতে হবে, যেন কোনো | সময় তার পা পিছলে না যায়, কোনো পদস্বথলন না হয়। তার জন্য এই সতর্কাবস্থা-বড়ই ক্লান্তিকর ৷ রসূলুল্লাহ (স.) আল্লাহর রসূল হওয়া সত্তেও তিনি আল্লাহর কাছে সদা-সর্বদা এই বলে ‘হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী!’ সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে চিন্তা করে দেখুন । তারা তো রসূল নয়, মাসুমও নয়! এ এমন একটা অবস্থা, যা অন্তরকে কাপিয়ে তোলে । এ বিষয়ে যখন কোনো মোমেন নিরিবিলিতে চিন্তা করে, তখন তার গোটা অস্তিত্ব প্রকম্পিত হতে থাকে সে যেন তার দুটি বাহুর মাঝে তার দিলটাকে দেখতে পায় এবং সে অনুভব করে যে, সে মহাশক্তিমান আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তার দিলটা যদিও সে তার বাহুদ্বয়ের মাঝে সহজেই বহন করে চলেছে, কিন্তু এর ওপর তার কোনোই কর্তৃত্ব নেই । যখন এ অবস্থা মোমেনদের ওপর আসে, তখনই তিনি তাদেরকে ডেকে বলেন, ‘হে ঈমানদাররা, আল্লাহ ও রসূল যখন তোমাদের ডাকেন এমন জিনিসের দিকে, যাঁ তোমাদের জীবিত রাখবে, তখন সে ডাকে সাড়া দিও ।' ১ আল আল্লল_ ঠগ বলল সলিল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।