নিশ্চয়ই রসূল (স.) তাদেরকে সেই জিনিসের দিকে ডাকছেন, যা তাদেরকে বাচিয়ে রাখবে.... এ দাওয়াত সকল দিক দিয়ে এবং সকল অর্থে জীবনের দিকে....... । তিনি তাদেরকে এমন এক বিশ্বাস থৃহণ করার দিকে ডাকছেন, যা অন্তর ও বুদ্ধিকে পুনরুজ্জীবিত করে তুলবে । যাবতীয় মূর্খতা, কুসংস্কারের অন্ধকার কল্পনা ও রূপকথার জাল, সামান্য বস্তুগত উপকরণাদির সামনে অপমানজনকভাবে মাথা নোয়ানো থেকে মুক্ত করবে। কোনো সিদ্ধান্তকে জোরপূর্বক চাপিয়ে দেয়া থেকে । আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করা থেকে, দাসত্বের অপমানের জ্বালা থেকে অথবা একইভাবে কুপ্রবৃত্তির তাড়ন থেকেও তাকে নাজাত দেবে। তাদেরকে রসূল (স.) ডাকছেন আল্লাহর দেয়া বিধান মানার জন্য । তিনি মানুষকে সর্বপ্রকার পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার ঘোষণা দিচ্ছেন এবং আল্লাহর কাছে মর্যাদা লাভের নিশ্চয়তা দিচ্ছেন। আরও গ্যারান্টি দিচ্ছেন সকল মানুষের সাম্য ও ভ্রাতৃত্বের, যেখানে স্বৈরাচার থাকবে না, থাকবে না মুষ্টিমেয় লোকের শাসন। এক শ্রেণীর ওপর অন্য শ্রেণীর প্রাধান্য ও এক জাতির ওপর অপর জাতির কর্তৃত্ব থাকবে না৷ আল্লাহর রাজ্যে আল্লাহর বান্দারা সবাই হবে স্বাধীন ও সমান সমান মান-সন্ত্রমের অধিকারী । তিনি ডাকছেন তাদেরকে তার প্রদত্ত জীবন বিধান গ্রহণ করার দিকে। তাদের তিনি দান করছেন চিন্তা ভাবনা ও কল্পনা করার এক বিশেষ পদ্ধতি । তাদেরকে সকল বন্ধন থেকে মুক্ত করে প্রকৃতির স্বাভাবিক গতি গ্রহণ করতে শেখাচ্ছেন, যা সৃষ্টিকর্তার বিধানের সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল, একমাত্র তিনিই সঠিকভাবে জানেন যা কিছু তিনি সৃষ্টি করেছেন। তাদের জন্য তিনি সুন্দরভাবে জীবন যাপন প্রণালী বানিয়ে দিয়েছেন। এই জীবন-বিধান তাদের জান-মাল ও ইযযতের নিরাপত্তা বিধান করে এবং সকল প্রকার বিশৃংখলা থেকে রক্ষা করে। রসূলুল্লাহ (স.) তাদেরকে ডাকছেন শক্তি সম্মান ও পৃথিবীর বুকে প্রাধান্য লাভ করার দিকে, আর এটা সম্ভব হবে তাদের আকীদা বিশ্বাসের দৃঢ়তা ও আল্লাহ প্রদত্ত জীবন বিধান কায়েম থাকার মাধ্যমে, দ্বীন ইসলামের সাথে ও তাদের রবের সাথে বিশ্বস্ত থাকার মাধ্যমে সকল মানুষের মুক্তির জন্যে বলিষ্ট একটি আন্দোলনের মাধ্যমেও এটা সম্ভব । তাদের কর্তব্য এখানেই শেষ নয়, বরং তাদের দায়িত্ব হচ্ছে মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব বন্ধনে আবদ্ধ করা এবং পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সকল মানুষের প্রাধান্য ও সম্মান পুনরুদ্ধার করা, যা কতিপয় বিদ্রোহী ও সীমালংঘনকারীদের দ্বারা পদদলিত হয়ে আছে! তিনি তাদেরকে আরও ডাকছেন তার পথে জেহাদ করতে, যেন আল্লাহর রাজ্যে ও মানুষের জীবনে একমাত্র আল্লাহর প্রভুত্্ কায়েম হয়, তুচ্ছ এই মানুষের প্রভুত্ব ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার সার্বভৌমত্বের ঝান্ডা বুলন্দ হয়। আর বিতাড়িত হয় তারা, যারা আল্লাহ্ কর্তৃত্বকে উচ্ছেদ করতে চায় । কিন্তু অবশেষে যেদিন তারা আল্লাহর শাসন কর্তৃত্বের দিকে ফিরে আসবে, সেদিনই একমাত্র আল্লাহর প্রভুত্ব কায়েম হবে এবং আল্লাহর যমীনে আল্লাহর প্রভুত্ব কায়েমের আন্দোলনে যারা শরীক হয়ে মৃত্যুবরণ করবে, তারা এই শাহাদাতের মধ্যেই পেয়ে যাবে চিরন্তন ও অমর জীবন। এটাই হচ্ছে সংক্ষেপে রসূল (স.)-এর দাওয়াতের মূল কথাগুলো । এ দাওয়াত হচ্ছে সকল : অর্থে যে জীবন, সেই জীবন লাভ করার জন্যে তিনি তাগিদ করেছেন । অবশ্যই এই দ্বীনই একমাত্র পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা এটা শুধু সহজ একটা আকীদারই নাম নয়। এটাই একমাত্র পূর্ণাংগ ও বাস্তব জীবন ব্যবস্থা, যার আলোকে জীবন সবদিক দিয়ে উন্নত হয় ও তার সৌন্দর্যও বৃদ্ধি পায়। এই অর্থে আকীদা তার সকল রূপ ও প্রকৃতিতে [৮ সূরা আনল আনফাল (১৩০১) পান্না ৯» মনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।