যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

এখান থেকে পশুর বিবরণ শুরু হচ্ছে এবং তা এর উপযুক্ত স্থানেই পেখ করা হয়েছে। সাধারণভাবে ‘দাওয়াব’- প্রাণী বলতে মানুষ ও পশু সবাইকে বুঝায় । কিন্তু এর দ্বারা বিশেষভাবে সেই সব পশুকে বুঝায়, যারা কথা বলতে পারে না, ভালো মন্দের পার্থক্য বুঝে না এবং যারা - নিজের কর্তব্য কী, তাও বুঝে না । অবশ্য এখানে নির্দিষ্ট কোনো পশুর নাম না নিয়ে শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এর আওতায় যাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে ‘বোবা-বধির’, যারা বুঝে না। এ দুটি শব্দ সেই সকল পশুর বৈশিষ্ট্য, যারা চতুষ্পদ ও বুকের ওপর ভর করে হাটে ৷ মানুষের মধ্যে যারা শুনেও শোনে না এবং সঠিক কথা বলে না, তারা ওই বোবা ও বধির জানোয়ারের শামিল । এ জন্যে তাদের ওপরও ওই শব্দ দুটোর প্রয়োগ হয়েছে, বরং বলতে হবে তারা নিকৃষ্ট পশু। জীব জানোয়ারের অবস্থা হচ্ছে এই যে, তাদের কান আছে, তারা কথা শোনে, কথার অর্থ পুরোপুরি বুঝে না। তারা অস্পষ্ট ইংগিতগুলো থেকে অস্পষ্ট অর্থ বুঝে সাড়া দেয় । তাদের জিহ্বা আছে ঠিকই, কিন্তু তারা বোধগম্য কোনো কথা বলতে পারে না। কিন্তু তা সত্তেও এসব জীব জানোয়ার প্রকৃতিগতভাবে সঠিক পথপ্রাপ্ত, অন্তত তাদের জীবনের জরুরী বিষয়গুলোর ব্যাপারে তারা সঠিক কাজ করে। কিন্তু এসব মানব এদেরকে দেয়া বিবেক বুদ্ধির সঠিক ব্যবহার করে না এবং এদের বিবেক দ্বারা কোনো উপকারও পায় না, সুতরাং এরা নিকৃষ্ট পশু! ‘আল্লাহর দৃষ্টিতে তারাই নিকৃষ্ট পশু, যারা বধির ও বোবা, যারা (সত্য ও সঠিক কথা) বুঝে না।' ‘আল্লাহ তায়ালা যদি জানতেন, তাদের মধ্যে ভালো কোনোগুনও আছে, তাহলে তাদেরকে অবশ্যই (ভালো কথা) শোনাতেন ৷’ অর্থাৎ, তাদের অন্তরগুলোতে সঠিক কথা প্রবিষ্ট করাতেন এবং যে সব কথা তাদের কান শোনে, সেগুলোর তাৎপর্য তাদেরকে বুঝিয়ে দিতেন। কিন্তু আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা জানেন যে, তাদের মধ্যে ভালো কিছু নেই এবং সঠিক পথে চলার কোনো আগ্রহও তাদের মধ্যে নেই ৷ সেজন্য তিনি তাদের সত্যপথ দেখা ও সে পথে চলার প্রকৃতিগত যোগ্যতা নষ্ট করে দিয়েছেন । তারপর সত্য সঠিক পথ গ্রহণ করার জন্য তাদের মনের দুয়ারগুলোকে তারা নিজেরা বন্ধ করে দেয়ার পর আল্লাহ তায়ালা আর সেগুলো খুলে দেননি । আর তাদের জন্যে আল্লাহ বুদ্ধি দ্বারা বুঝতো । কিন্তু তাদের মনের দরজা খোলেনি এবং তারা সত্যকে বোঝা সত্তেও গ্রহণ করতে পারেনি । এরশাদ হচ্ছে, ‘আর (বর্তমান অনিচ্ছক অবস্থায়) যদি তাদেরকে আল্লাহ তায়ালা কোনো সঠিক কথা শোনাতেনও, তাহলে তারা তা মানবে না, বরং সত্যকে প্রত্যাখ্যান করে তারা মুখ ফিরিয়ে চলে যাবে।' কারণ যুক্তি বুদ্ধি বা জাগ্রত বিবেক সত্যকে বুঝে এবং তাতে সাড়া দেয়। কিন্তু যে অন্তরে সত্য কবুল করার ক্ষমতা মুছে গেছে, তা কখনও সাড়া দেয় না, কবুল করেও না । এমনকি আল্লাহ তায়ালা যদি তাদেরকে বুঝার মতো কার্যকরীভাবে শোনানও, তবু তারা সাড়া দেয়া থেকে মুখ ফিরিয়ে নেবে! মোমেনদেরকে আবারও আহবান জানানো হচ্ছে, ডাকা হচ্ছে যেন তারা আল্লাহ ও রসূলের ডাকে আগ্রহভরে সাড়া দেয়, তাকে অস্বীকার করতে যেন ভয় পায় এবং যখন আল্লাহ ও তার রসূলের ডাকে সাড়া দেবে, তখন যেন তারা আল্লাহর নেয়ামতকেও স্মরণ করে। তাই এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদাররা, যখন ......তিনি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে রেযেক দিয়েছেন, তার থেকে খরচ করো, তাহলেই তোমাদের শোকর করা হবে!’ (আয়াত ২৪-২৬) ৮ সলআল আলাল _ টক লম সলনল বিলাল ৮ম ১৭ ww.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।