যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

____________ তাফসীর ফী যিলালিল কোরআন _ | ওপরের বর্ণনায় বলা হয়েছে। কিন্তু তাদের কিছু সংখ্যক মূর্তিকে আল্লাহর সুপারিশকারী হিসাবে গ্রহণ করে নিয়েছিলো তাদের আচরণে মৌলিক যে শেরেক ছিলো, তা বিশ্বাসগত দিক দিয়ে নয়, বরং তা ছিলো শাসন কর্তৃত্বের ক্ষেত্রে । তথাকথিত পাক পবিত্র মোখলেস ব্যক্তিরা যখন সত্যিকারের মুসলমান হতে চায়, তখন তাদেরও এই বিষয়টা সুস্পষ্টভাবে অবগত হওয়া দরকার । অপরদিকে যে মুসলিম জামায়াত পৃথিবীর বুকে এই ইসলামী জীবন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে চায়, তাদের সুনিশ্চিতভাবে ও গভীর অনুভূতি নিয়ে দ্বীন ইসলামের এসব মৌলিক বিষয় সম্পর্কে ওয়াকেফহাল হওয়া প্রয়োজন- এবং যারা ধোকার মধ্যে রয়েছে তাদেরকে সঠিকভাবে ইসলামটাকে বুঝিয়ে দেয়া প্রয়োজন যেন এ বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে । আরে৷ প্রয়োজন এ বিষয়ে মানুষকে পরিষ্কার করে ও সুনিশ্চিতভাবে জানিয়ে দেয়া..... এটাই হচ্ছে দ্বীন ইসলামের প্রথম ও অগ্রযাত্রার কথা ৷ কিন্তু সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আল্লাহর রাজ্যে আল্লাহর আইন চালু করার আন্দোলন যদি সূচনাতেই থেমে যায়, তাহলে আল্লাহর দ্বীন কায়েম হওয়ার সকল আশা হয়তো বন্ধ হয়ে যাবে এবং দ্বীন ইসলামের বুনিয়াদ অন্য কোনো জিনিসের ভিত্তিতে গড়ে উঠবে এই আন্দোলন যদি একবার থেমে যায়, তারপর যতো আস্তরিকতাই থাকুক না কেন, যতো ধৈর্যই অবলম্বন করা হোক না কেন এবং এপথে যতো দৃঢ়তাই দেখানো হোক না কেন, তাতে আর কোনোই ফায়দা হবে না! মোমেনদেরকে এই উপদেশ দেয়ার পর তাদেরকে উদাত্ত কন্ঠে আহ্বান জানানো হচ্ছে- যেমন করে অতীতেও বারবার এভাবে আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসলামী আন্দোলনরত ‘দলের দিকে ফিরে এসে তাদের সাথে একত্রিত হয়ে যায়। তাদেরকে স্বরণ করানো হচ্ছে যে, আল্লাহ তায়ালা তাদের সাথে আছেন তাদেরকে আল্লাহ ও তার রসূলের আনুগত্যের দিকে ফিরে আসার জন্যে বারবার আহ্বান জানানো হচ্ছে। তাদেরকে সতর্ক করা হচ্ছে যেন তারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে না যায় এবং তাদেরকে আরও সতর্ক করা হচ্ছে যেন তারা ওই সব লোকের মতো না হয়ে যায়, যারা আল্লাহর কথা শুনেও শোনে না । তারা বধির ও বোবা, যদিও তাদের কান আছে, যা দিয়ে তারা শোন্নে এবং জিহ্বা আছে, যা দিয়ে কথা বলে..... ওরা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার যারা যমীনের বুকে হামাগুড়ি দিয়ে চলে৷ কারণ তারা যা শোনে তা মেনে চলে না। এরশাদ হচ্ছে, নৈরাজ্যকবলন্সিত মানবজ্ঞাতির প্রতি ভ্সবন্লামের আহ্বান ‘হে ঈমানদাররা, আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো..... আর ওদেরকে শুনালেও ওরা মুখ ফিরিয়ে চলে যেতো এবং অস্বীকার করতো ।' (আয়াত-২০-২৩) এখানে আহ্বান করা হচ্ছে ঈমানদারদেরকে, যাতে করে তারা আল্লাহ ও রসূলের আনুগত্য করে এবং তার আয়াত ও কথাগুলো শোনা সত্তেও তারা মুখ ফিরিয়ে চলে না যায়...... এখানে এ আহবান আসছে প্রেরণা সৃষ্টিকারী প্রাথমিক কথাগুলোর পর, এ আহ্বান আসছে যুদ্ধের বিভিন্ন ঘটনার বিবরণ পেশ করার পর সর্বোপরি যুদ্ধের ময়দানে আল্লাহ্‌ রব্বুল আলামীনের বিভিন্ন তদবীর ও তার পূর্ব নির্ধারিত বিভিন্ন ফয়সালা এবং নানাভাবে প্রদত্ত সাহায্য দেখার পর যে আল্লাহ্‌ তায়ালা মোমেনদের সাথে আছেন এবং তিনি কাফেরদের সকল ষড়যন্ত্র নস্যাৎকারী তাও বলে দেয়া হয়েছে । সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের কথা শোনেনি তার পরিণতি কি হতে পারে তা সহজেই অনুমেয় । এসব দৃষ্টান্ত ও শিক্ষাপ্রদ ঘটনা সামনে এসে যাওয়ার পর রসূল (স.) ও তার নির্দেশ থেকে যে মুখ ফিরিয়ে চলে যাবে, তার পরিণতি হবে এতো কঠিন, যা কেউ চিন্তা করতে পারে না এবং যা মানুষের কোনো বুদ্ধিতেও আসেনা । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।