সঠিক পথের পথিক তারাই, যারা এসব মূর্তির পূজা করা ও তাদের ওপর নির্ভরশীলতা পরিত্যাগ করে সবকিছুর ব্যাপারে একমাত্র আল্লাহর দিকে রুজু করেছে। এভাবে যারা আল্লাহর দেয়া প্রতীকী কাজগুলো গ্রহণ করবে তাদেরকেই মুসলমান হিসাবে কবুল করা হবে! তাকে মালিক একমাত্র আল্লাহ তায়ালা-এ কথা মানার ব্যাপারেও ইসলামের কথা মানতে হবে। আর যারা যে কোনো সময়ে বা যে কোনো দেশে একমাত্র আল্লাহকে শাসন কর্তৃত্বের মালিক মানতে চায় না বা মানে না, তারাই মোশরেক ৷ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বিশ্বাসসগত দিক দিয়ে মেনে নিলেই এই শেরেক থেকে তারা মুক্ত হবে না । শুধু বিশ্বাস করা হলো (অন্তরে), কিন্তু জীবনের সকল কর্মকান্ডের মাধ্যমে আল্লাহর গোলাম (অনুগত চাকর) হিসাবে নিজেকে পরিচিত করলো না এমন অবস্থায়...... সে কতক্ষণ ওই সকল নিষ্ঠাপূর্ণ ঈমানদার লোকদের চোখে মুসলমান বলে পরিচিত থাকবে? তাদেরকে তো মানুষ তখনই মুসলমান হিসাবে জানবে, যখন তারা কোনো শেকলের কড়ি হওয়ার শর্তগুলো পুরোপুরি পূরণ করবে । অর্থাৎ যখন তারা নিজেদের মধ্যে বিশ্বাস ও বাস্তব পরিচয়বহ কাজের সমন্বয় ঘটাবে, তখনই তারা মুসলমান বলে গৃহীত হবে, একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাকে শাসন ক্ষমতার মালিক মানবে এবং আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসা আচার আচরণ, নিয়ম কানুন, অভ্যাস ও প্রথা মূল্যায়ন ও অনুসরণ পরিত্যাগ করবে ...... একমাত্র এই পদ্ধতিতেই তাদের ইসলাম গ্রহণ করা পূর্ণাংগ হয়। একমাত্র এভাবে তার উচ্চারিত শাহাদাত- সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কেউ নেই এবং মোহাম্মাদ (স.) আল্লাহর রসূল’ এ কথা বাস্তবে প্রমাণিত করা হবে । সুতরাং বুঝা গেলো, মনে মগযের বিশ্বাসে যেমন হবে সে মান্যকারী, তেমনি কাজে-কথায়-চিন্তায় ও ব্যবহারে হবে সে একইভাবে তার বাস্তব অনুসারী । তারপর যারা এভাবে লা-ইলাহা ইল্লাল্লাহ-র সাক্ষ্য দিয়েছে, | দিয়েছে এ সাক্ষ্যের বাস্তব প্রমাণ, তাদের সাথে যোগ দিয়ে এক ও অবিচ্ছেদ্য দল হিসাবে কাজ করবে । কোনো মুসলমানের নেতৃত্বে ইসলামী আইন কানুনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলনধর্মী হয়ে কাজ করবে এবং এই সত্যের অনুসারী দল নিজেদেরকে হঠকারী যুক্তি-বুদ্ধিহীন অন্যান্য দল ও তাদের নেতৃত্ব থেকে মুক্ত করবে! তুলবে যেন তাদেরকে বিশ্বাসগত দিক দিয়ে ও বাস্তব কাজের নিরিখে চিনতে অসুবিধা না হয় বা ধোকা খেতে না হয়। হুকুম দেয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা এবং আইন কানুন প্রণয়ন ও শাসন ক্ষমতা একমাত্র আল্লাহর-যে কোনো বান্দার শাসন কর্তৃত্বের অধিকার অস্বীকার করা এবং জাহেলী সমাজ ও নেতৃত্বের সাথে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত শুধু মুখে কলেমা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ উচ্চারণ করলেই মুসলমান হওয়া যায় না । অনেক (তথাকথিত) ধার্মিক (!) মোত্তাকী পরহেযগার ও নিষ্ঠাপূর্ণ মানুষ এ ব্যাপারে ধোকার মধ্যে রয়েছেন। তারা অবশ্যই ইসলাম চান, ইসলামকে ভালোবাসেন এবং ভালো মুসলমান বলে পরিচিত হতে চান, কিন্তু তারা কিছু ধোকার মধ্যে থাকার কারণে ইসলামকে পূর্ণাংগভাবে বুঝতে পারছেন না। তাদের জন্যে প্রথম প্রয়োজন ইসলামের প্রকৃত অবস্থাটা বুঝা এবং এর আকীদা বিশ্বাসকে সর্বান্তকরণে এবং নিষ্ঠার সাথে গ্রহণ করা । তাদের জন্যে আরও প্রয়োজন এ কথাটা স্পষ্টভাবে বুঝা যে, আরবের মোশরেকরা (যারা মোশরেক বলেই পরিচিত ছিলো), তাদের থেকে || খুব ভিন্ন ছিলো তা নয়। তারা আল্লাহকে তার প্রকৃত রূপে চিনত, জানতো ও মানতো- যেমন : www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।