যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

করবো। তখন কোরায়শবাসীরা তাদের পক্ষ থেকে তার ছেলের সাথে কিছু উপহার পাঠিয়ে দিয়ে তাকে বলে পাঠালো’, আত্মীয়তার প্রতি দয়া সহানুভূতির কসম! তুমি সাহায্য দানের যে ফয়সালা করেছিলে সেটা তোমার ব্যাপার । তবে আমাদের জীবন ও বয়সের কসম, আমরা যদি কোনো জনপদের সাথে যুদ্ধ করি তো সে ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা নেই । কিন্তু যদি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রশ্ব আসে- যেমন মোহাম্মাদ মনে করে- সে ব্যাপারে. বলবো, আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে কোনো ব্যক্তির নেই ৷' এমনি করে বনী যোহরা সম্পর্কে আখনাস ইবনে শুরায়েক-এর কথা আমরা জানতে পেরেছি। সে নিজে মোশরেক এবং যাদেরকে কথাটা বলেছে তারাও মোশরেক! হে বনু যুহরা, অবশ্যই তোমাদের সংগী ইবনে নওফল কমলিওয়ালা রেহাই দিয়েছেন.... (শেষ অবধি)। আর তার উদাহরণ দিতে গিয়ে আবু জাহল নিজেই বলেছে, (রসুলুল্লাহ (স.) তার সম্পর্কে বলেছেন যে) সে এ জাতির জন্যে এক ফেরাউন । সে বলেছিলো যে, আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি । আর সে এমন একটা ধর্ম নিয়ে এসেছে, যা আমাদের মধ্যে কেউ জানে না৷ সুতরাং তাকে আল্লাহর পক্ষ থেকে পরবর্তী ভোর বেলায় এক চরম শাস্তির নিকটবর্তী করে দিলো !' এমনি করে সে হাকীম ইবনে হেযামকেও বলেছিলো, যখন তার কাছে ওতবা ইবনে রবীয়ার একজন দৃত এলো, উদ্দেশ্য ছিলো তাকে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে আসা । সে বলেছিলো “না, কখনই না, আল্লাহর কসম, আমরা কিছুতেই ফিরবো না যতোক্ষণ না আমাদের ও মোহাম্মদের মধ্যে ফয়সালা হয়ে যায়!’ এই ছিলো আল্লাহর সার্বভৌমত্ব সম্পর্কে তাদের ধারণা এবং এই বিশ্বাসটাই তাদের ব্যবহার, কার্যকলাপ বা কথার মধ্যে ফুটে উঠতো । তারা আল্লাহকে চিনতো না এমন নয়। আল্লাহর শক্তি-ক্ষমতার মতো আরও শক্তি আছে এটাও তারা মনে করতো না। আর তিনিই বিচার ফয়সালার একমাত্র অধিকারী এবং তাকদীরের ফয়সালার একমাত্র ক্ষমতা আল্লাহর এটাও যে তারা মানতো না, তা নয়। প্রকৃতপক্ষে এই ব্যাপারে এরা শেরেক করতো, তারা আল্লাহ ব্যতীত অন্যদের কাছ থেকে জীবনের আইন কানুন নিতো । আল্লাহকে সর্বশক্তিমান ও যাবতীয় ক্ষমতার মালিক তারা ঠিকই মানতো। আজকের মুসলমানরাও আইন-কানুন নিজেরা তৈরী করছে বা অন্যের কাছ থেকে গ্রহণ করছে। এভাবেই ওই সময়েও তারা অপরের আইন গ্রহণ করতো । এরপরও আজকের অনেক মুসলমান যেমন মনে করে যে, তারা মোহাম্মাদের দ্বীনের ওপর আছে, তেমনি ওরাও মনে করত তারা তাদের জাতির পিতা ইবরাহীমের দ্বীনের ওপর আছে। এমনকি আবু জাহল যে প্ৰকৃতপক্ষেই ছিলো ‘মূৰ্খতার বাপ’, সেও আল্ধাহ সম্পর্কে বুঝত ও বলতো, ‘হে আল্লাহ, মোহাম্মদ আমাদের পারস্পরিক সম্পর্ক কেটে দিয়েছে এবং এমন একটা ধর্ম নিয়ে এসেছে, যা কেউ জানে না’ । অন্য রেওয়ায়াতে আছে, ‘হে আল্লাহ, সে আমাদেরকে দুটো দলে বিভক্ত করে ফেলেছে এবং আমাদের মধ্যকার সম্পর্ক কেটে দিয়েছে। অতএব তাকে আগামীকালের মধ্যে বিপদগ্রস্ত করুন’ ৷ তারা যে সব মূর্তির পূজা করতো, তাদেরকে কখনও বিশ্বাস করতো না যে, আল্লাহর মতোই তারা সার্বভৌম ক্ষমতার মালিক । তাদের এ বিশ্বাস সম্পর্কে কোরআনে কারীমেও পরিষ্কার উল্লেখ আছে। এরশাদ হচ্ছে, ‘আর যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে (বলে) আমরা তাদের এবাদাত করি শুধুমাত্র এই জন্যে যে, তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌছে দেবে’ এটা হচ্ছে তাদের ওই চিন্তা ভাবনার লক্ষ্য । তারা তাদেরকে আল্লাহর কাছে পৌছুনোর জন্যে সুপারিশকারী হিসাবেই পেতে চায়। এদিক দিয়ে চিন্তা করলে প্রকৃতপক্ষে তারা শেরেক করে না বলেই মনে হয়। | ৮ সূন্না আল আনফাল (০১২৬১ পারবা ৯ মনহযিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।