যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আসবো আর (খেয়াল করে দেখো) তোমাদের যোদ্ধা দল, যদিও তারা সংখ্যায় অধিক ছিলো, কিন্তু তারা তোমাদের কোনো কাজে লাগেনি কারণ আল্লাহ তায়ালা অবশ্যই মোমেনদের সাথে আছেন।' অর্থাৎ, তোমরা যখন বিজয় চেয়েছিলে, তখন তোমরা আল্লাহর কাছে এই বলে দরখাস্ত করেছিলে, যেন তিনি তোমাদের ও মুসলমানদের মধ্যে চূড়ান্তভাবে ফয়সালা করে দেন এবং দুটো দলের মধ্যে যারা বেশী বিপথগামী এবং অধিক আত্মিয়তার সম্পর্ক ছিন্নকারী তাদেরকে যেন ধ্বংস করে দেয়া হয়! আর প্রকৃতপক্ষেই যদি তোমরা জানতে চেয়ে থাকো- দুটো দলের মধ্যে কে অধিক পথভ্রষ্ট এবং কে অধিক সম্পর্ক ছিনুকারী- তা অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো! এই সত্যের আলোকে এবং এই প্রাণবন্ত আলোচনার প্রেক্ষাপটে অবশেষে তাদেরকে শেরক ও কুফর এবং মুসলমানদের সাথে যুদ্ধ বন্ধ করার জন্যে উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করতে বারণ করা হচ্ছে এরশাদ হচ্ছে, “যদি থেমে যাও, তাহলে তা তোমাদের জন্যে কল্যাণকর হবে!’ আর উৎসাহ দিতে গিয়ে এবং ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে বলা হচ্ছে, ‘আর যদি তোমরা ফিরে আসো, আমরাও ফিরে আসবো ৷’ এই পরিণতি তো সবার কাছে সুপরিচিত, যা কোনো জনসমষ্টিই পরিবর্তন করতে পারে না। আর এ পরিণতি কোনো সংখ্যাধিক্য বদলে দিতে পারে না । এরশাদ হচ্ছে, ‘আর তোমাদের যোদ্ধাদের এতোবড় সমাবেশ তোমাদের কোনোই কাজে লাগেনি- যদিও ংখ্যায় ছিলো তারা অনেক বেশী!” fl আল্লাহ রব্বুল আলামীন নিজেই যখন মোমেনদের সাথে রয়েছেন, তখন তাদের সংখ্যা যাই হোক না কেন, তাতে কী আসে যায়! আল্লাহ পাক নিজেই বলছেন, ‘আর আল্লাহ তায়ালা অবশ্যই মোমেনদের সাথে আছেন’ এ যুদ্ধ কখনও সমান সমান দুটো দলের যুদ্ধ হতে পারে না। কারণ একদিকে রয়েছে মোমেন দল এবং তাদের সাথে আল্লাহ তায়ালা স্বয়ং নিজে সবাই তারা এক সারিতে । অপরদিকে রয়েছে কাফের দল- তাদেরই মতো ওই অবিশ্বাসী ও দুনিয়ালোভী কিছু লোক ছাড়া তাদের সাথে আর কেউ নেই- আর এ যুদ্ধের ফলাফল কী হবে, তাও পূর্ব থেকে নির্ধারিত রয়েছে! শুখু বিশ্থাস করক্নেহই ঈমানদার হওয়া যায়না অবশ্যই আরবের মোশরেকরা এই কঠিন সত্যটা বুঝতো। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা সম্পর্কে তাদের চেতনা পুরোপুরি চাংগা ছিলো- সে জ্ঞান যে নেহাৎ কম বা ভাসাভাসা বা একেবারে গোপন ছিলো তা ও নয়, আজকের মানুষেরা তাদের সেসব ইতিহাসের অনেক ঘটনা । জানতে পারে। আরব লোকদের শেরেকের অর্থ এ ছিলো না যে, তারা আল্লাহকে অস্বীকার বা তারা প্রকৃত জ্ঞানের অধিকারী ছিলো না । তাদের যে অবস্থাটা জানা যায় তা হচ্ছে এই যে, তারা একমাত্র আল্লাহরই আনুগত্য করতে হবে- এ কথাটা মানতো না । এর প্রধান কারণ ছিলো এই যে, তাদের বাস্তব জীবনের নিয়ম কানুন সবই ছিলো তাদের নিজেদের মনগড়া, স্বরচিত অথবা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের রচিত । আর আল্লাহর সার্বভৌমত্ব মানার ব্যাপারে তাদের মধ্যে ছিলো নানা মত ও পথ । সত্য সঠিক কোনো বিষয় মানার ব্যাপারেও ছিলো তারা দ্বিধা বিভক্ত । ওই সময়ের ইতিহাসে পাওয়া যায়, খাফফাফ ইবনে আয়মা ইবনে রহদত আল গাফফারী, অথবা তার পিতা আয়মা ইবনে রহদত আল গাফফারী মক্কার পাশ দিয়ে যাওয়ার সময় কোরায়শদের কাছে তার দুজন ছেলেকে হাদিয়া স্বরূপ কিছু যবাইয়ের পশু সহ পাঠালো এবং তাদেরকে বলে পাঠালো যে, আপনারা চাইলে আমরা আপনাদেরকে যুদ্ধের সরঞ্জাম ও কিছু যোদ্ধা দ্বারা সাহায্য www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।