তিনি তোমাদের কাতর কণ্ঠের মিনতি শোনেন, আর তিনি তোমাদের অবস্থাগুলোকে জানেন। আর তিনিই তার ক্ষমতা বলে তাদের জন্যে নিরাপত্তা বেষ্টনী বানিয়ে রেখেছেন। এটা কোনো এক বিশেষ সময়ের জন্যেই সীমাবদ্ধ নয়, বরং যখনই আল্লাহর বান্দারা তার জন্যে নিষ্ঠার সাথে ঝাপিয়ে পড়বে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে, তখনই তার পক্ষ থেকে এসব নিরাপত্তা আসবে, তিনি তাদের সাক্ষাত বিজয় ও নেক প্রতিদান দেবেন, যেমন করে দিয়েছিলেন বদর যুদ্ধের দিনে। হা, তাই হবে, (যা আল্লাহ চান) এবং আল্লাহ তায়ালা কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র বানচালকারী । প্রথম বিজয়দানের পরে পরবর্তীতে আল্লাহ প্রদত্ত দ্বিতীয় বিজয় হচ্ছে কাফেরদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়া এবং তাদেরকে লাঞ্চিত করা । তোমাদের হত্যা করার পর আল্লাহর তদবীর শেষ হয়ে যায়নি, তাদেরকে তোমাদের রসূলের নিক্ষেপণ দ্বারা বিপদে ফেলে দিয়েছেন, আর তোমাদেরকে চমৎকার এক পরীক্ষায় ফেলেছেন যেন তিনি তোমাদেরকে এই পরীক্ষায় পাস আর তোমাদের এই পুরস্কারপ্রাপ্তিতে কাফেরদের মধ্যে অপমানের অনুভূতি আরও বহুগুণে বৃদ্ধি পাবে, নস্যাৎ হয়ে যাবে তাদের যাবতীয় চক্রান্ত ও পূর্ব নির্ধারিত পরিকল্পনাসমূহ ৷ সুতরাং তখন আর কোনো ভয়ের কারণ থাকবে না, বা পরাজয়েরও আর কোনো আশংকা থাকবে না এরপর কাফেরদের সাথে মুখোমুখি হওয়ার সময় পেছন ফিরে পালানোরও আর কোনো প্রয়োজন হবেনা । এরপর পর্যায়ক্রমে যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়াদির সবগুলো বিষয় সম্পর্কেই আলোচনার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালাই মোশরেকদের কতল করেছেন। তিনিই তাদের প্রতি তীর নিক্ষেপ করেছেন। তিনিই মোমেনদেরকে কঠিন এক বিপদের মধ্যে ফেলে তাদেরকে পরীক্ষা করেছেন। আর তিনিই কাফেরদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। এই যখন অবস্থা তখন যুদ্ধের পরিসমাপ্তিতে শত্রু-পরিত্যক্ত সম্পদের ব্যাপারে ঝগড়া হবে কেন? যুদ্ধ তো পুরোটাই পরিচালিত হয়েছে আল্লাহর তদবীর ও পূর্ব নির্ধারিত ব্যবস্থা মতে ৷ মুসলমানরাও এই তদবীর এবং পূর্ব নির্ধারিত ও স্থিরীকৃত পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা পেয়েছে! আলোচনা প্রসংগে গ যখন এই প্রতিবেদন পেশ করা হলো যে, আল্লাহ তায়ালাই কাফেরদের সকল ষড়যন্ত্র নস্যাৎকারী, তখন কাফেরদের দিকে সম্বোধনের গতি ফিরে গেলো । তারাই তো যুদ্ধের পূর্বে আল্লাহর কাছে এই বলে দোয়া করেছিলো যে, দুটি দলের মধ্যে যারা অধিক পথভ্রষ্ট, তাদের ওপর যেন ধ্বংস নেমে আসে । যে অজানা অচেনা মত পথ নিয়ে এসেছে এবং যারা দেশবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং যারা আত্মীয়স্বজনের সম্পর্কের বন্ধন কেটে দিয়েছে, তারা যেন বিপর্যস্ত হয়ে যায়, যেমন আবু জাহল বিজয় ও চূড়ান্ত ফয়সালার জন্যে আল্লাহর কাছে দোয়া করেছিলো । অতপর মোশরেকদের ওপরেই বিপর্যয় নেমে এলো .... ৷ তখন তির্যকভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করে সম্বোধন করা হয়েছে এবং বিদ্রপাত্মক ভাষায় তাদের বিজয়ের জন্যে দোয়া করার কথা উদ্ধৃত করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে একথাটাই তুলে ধরা হয়েছে যে, বদর যুদ্ধ ও তার ফলাফল কোনো আকস্মিক ঘটনা নয়, নয় এটা এলোমেলো কোনো বিপদ, এটা প্রচলিত চিরন্তন নিয়ম । বরং তা হচ্ছে তাদের দোয়ার ফল ও পূর্ব নির্ধারিত এক অমোঘ ফয়সালা । জানানো হয়েছে, তাদের সম্মিলিত বাহিনী ও তাদের সংখ্যাধিক্য তাদের কোনো কাজে লাগেনি । কারণ তা ছিলো চিরাচরিত অমোঘ নিয়মের ধারাবাহিকতা মাত্র । এর একমাত্র কারণ হচ্ছে, ‘অবশ্যই আল্লাহ তায়ালা বিশ্বাসীদের সাথে আছেন ।' বলা হয়েছে, ‘তোমরা বিজয় চেয়েছিলে সুতরাং বিজয় এসে গেছে। এখন যদি তোমরা থেমে যাও, তাহলে এটা তোমাদের জন্যে কল্যাণকর হবে। আর তোমরা যদি আবার ফিরে আস, আমরাও ফিরে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।