যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

‘আর যে সেদিন পেছন দিকে ফিরে যাবে ...... তাদের ঠিকানা জাহান্নাম ও নিকৃষ্ট সে ফিরে যাওয়ার জায়গা ।' (আয়াত-১৬) ‘তোমরা পেছন ফিরে পালিয়ে যেয়ো না’'-আয়াতের এই অংশটুকুর অর্থ ও ব্যাখ্যা বুঝতে গিয়ে আমাদের অবশ্যই একটু গভীরভাবে চিন্তা করতে হবে, দেখতে হবে এর মধ্যে কোন বিশেষ গিত দেয়া হয়েছে। এই পেছন ফিরে পালানোর কথাটার মধ্যে পরাজয় বরণ করার প্রশ্ব আসে, অর্থাৎ পরাজয়ের মনোভাব নিয়েই তো মানুষ পালায় । দুশমনের ভয় যখন মানুষকে পেয়ে বসে, আত্মবিশ্বাস যখন নষ্ট হয়, সাহসহারা হয়ে যায় এবং অপমানের জীবন যখন কবুল করার জন্যে মানুষ প্রস্তুত হয়ে যায়, তখনই পেছন ফিরে পলায়নের মনোবৃত্তি জেগে যায়..... আর এই অবস্থার জন্যেই ‘আল্লাহর আযাবের দিকে ফিরে যাওয়ার প্রশ্ব আসে । সুতরাং পরাজিত ব্যক্তি পলাতক হয়, আর এর সাথে আল্লাহর পক্ষ থেকে নেমে আসে চূড়ান্ত গযব । এই গযব তাকে নিয়ে যায় তার শেষ আশ্রয় স্থল জাহান্নামে আর নিকৃষ্ট সে প্রত্যাবর্তন-স্থল । আর এ ভাবে আয়াতের ব্যাখ্যায় একথা আসে যে, সম্মুখ সমরে পলায়নের মধ্যে মানসিক পরাজয়ের গ্রানি, অপমান ও হীনতা রয়েছে। সোমেনদের পশ্ক্ষে আল্লাহর সাহায্য সুনিশ্চিত এরপর, সামনা সামনি যুদ্ধের সময়ে যারা পালিয়ে যায়, তাদের কঠিন পরিণতি সম্পর্কে সতর্ক করার পর আল্লাহর সাহায্যের বিবরণ আসছে, যা পেছন থেকে যুদ্ধের মোড় ফিরিয়ে দেয়, তাদের দুশমনদের হত্যা করা হয় এবং তাদের পক্ষ থেকে তীর ছোড়া হয় ও সে তীরগুলো আল্লাহর ইচ্ছাতেই জায়গা মতো পৌছে দেয়া হয়। উপরস্তু, বিপদের ঝুঁকি নেয়ার কারণে তারা ন্যায্য পুরস্কার পায়। কারণ আল্লাহ তায়ালা এ বিপজ্জনক পরীক্ষার মাধ্যমেই তাদেরকে মহান মর্যাদা দান করেন। আল্লাহ তায়ালা তার নিজ মেহেরবানীতেই তাদেরকে এই মর্যাদা দেন। এরশাদ হচ্ছে, এটাই সত্য কথা, ‘তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তায়ালাই ‘রাময়ুন'-নিক্ষেপণ শব্দটির ব্যাখ্যায় হাদীস শরীফে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। এখন দেখতে হবে, কোন বর্ণনাটা এ প্রসংগে বেশী সামঞ্জস্যপূর্ণ । এক নিক্ষেপণ তো রসূলুল্লাহ (স.)-এর হাতে হয়েছে- যখন তিনি ‘শাহাতিল উজুহ'’- “শাহাতিল উজুহ’ বলে মোশরেকদের দিকে কাকর ছুঁড়ে মেরেছিলেন- (এ অর্থ হতে পারে) । এতে সেই মোশরেকদের চেহারাগুলো বিকৃত হয়ে গিয়েছিলো, যাদের নিহত হওয়ার সিদ্ধান্ত আল্লাহ তাঁয়ালা পূর্বাহেই গ্রহণ করেছিলেন এবং তীর জ্ঞানেই এটা ছিলো । এ আয়াতটাকে সাধারণভাবে সবখানে সমানভাবে প্রয়োগ করা যায়। নবী (স.) ও তার সাথের মুসলিম বাহিনীর যে সব বাহ্যিক কাজ ও তৎপরতা ছিলো, তার বাইরে ছিলো আল্লাহর এক তদবীর- যা ফুটে উঠেছে এই আয়াতটিতে । এ জন্যে আল্লাহর কথা পেশ করতে গিয়ে আয়াতটি জানাচ্ছে, বলা হচ্ছে, ‘এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে আল্লাহ তায়ালা মোমেনদেরকে সুন্দরভাবে পরীক্ষা করে নিতে চান" ্‌ অর্থাৎ, অবশ্যই আল্লাহ তায়ালা মোমেনদেরকে তীর নিজের পক্ষ থেকে রেযেক দান করবেন, তাদের যাবতীয় প্রয়োজন মেটাবেন । এখানে সুন্দরভাবে তাদের পরীক্ষা হয়ে যায় এবং এ পরীক্ষায় তাদেরকে পাস করানোর পর তারা বিজয় লাভ করে উত্তম পুরস্কার পায়। এটিই হচ্ছে তাদের জন্যে বহুগুণে বর্ধিত মর্যাদা, যা প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের জন্যেই নির্ধারিত রয়েছে। ‘অবশ্যই আল্লাহ তায়ালা সবকিছু যথাযথভাবে শোনেন ও জানেন ' | ৮ সুন্থা আল আনফাল (১৩১) পান্না ৯ মনখিল ২ ৷ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।