লোকেরা এ বিষয়ে নানা প্রকার কথা বলেছে । বিষয়টা হচ্ছে ‘বদর যুদ্ধে শত্রুর মুখোমুখি হওয়া কালে পালানো সম্পর্কেই কি এই নিষেধাজ্ঞা এসেছে? না কেয়ামত পর্যন্ত পলায়নের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে?’ এ বিষয়ে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত যে, হা এটা বদর যুদ্ধ সম্পর্কিতই । তখন রসূলুল্লাহ (স.)-এর যুদ্ধ-বাহিনী ছাড়া আর কোনো বাহিনী ছিলো না । নাফে’, হাসান, কাতাদা, যায়ীদ ইবনে হাবীব ও যাহহাক-এরা সবাই এই একই মত পোষণ করেন । অপরদিকে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও অন্যান্য সকল ওলামার মতে, এ কথাটা কেয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্যেই প্রযোজ্য । আর যারা এ মতের বাইরে অন্য মত পোষণ করেছেন, বলেছেন যে- এ কথাটা শুধু থেকে দলীল নিয়েছেন, ‘আর যে কেউ সেদিন পৃষ্ঠপ্রদর্শন করবে ।’ এ আয়াত থেকে একদল লোক বদর যুদ্ধের দিনকে বুঝেছেন- আসলে এটা ঠিক নয়। এ আয়াত দ্বারা সকল সম্মুখ সমরই বুঝানো হয়েছে। এ বিষয়ে প্রমাণ হচ্ছে, আয়াতটা নাযিলই হয়েছে যুদ্ধের পরে এবং যুদ্ধ সম্পর্কিত যাবতীয় আলোচনার পরিসমাপ্তিতে এবং রসূল (স.) থেকেই এ বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে। বিশুদ্ধ একটা হাদীস থেকে আমরা চূড়ান্তভাবে যে কথাটা ইতিমধ্যেই জেনেছি তা হচ্ছে, কবীরা গুনাহ সম্পর্কে গুনে গুনে কয়েকটা বলা হয়েছে, সেগুলোর মধ্যে মুখোমুখি যুদ্ধ থেকে পালানোও একটা । কোরআনের এই আয়াতটার দিকে খেয়াল করলে মতভেদ দূর হয়ে যায় এবং সিদ্ধান্তও স্পষ্ট হয়ে যায়৷ প্রকৃতপক্ষে এ আয়াতটাই ওই বিশেষ বিষয়টা বুঝতে সহায়তা করেছে, যাতে মনে করা হয় যে, শুধু বদর যুদ্ধের ব্যাপারেই আয়াতটা বিশেষিত । এ ব্যাপারে ইবনুল আরাবী যে মত পোষণ করেছেন আমরা ওটাকেই ভাল মনে করি। কারণ ইবনে আব্বাস ও অন্যান্য সকল ওলামাও ওই মতের অনুসারী অর্থাৎ যে কোনো সম্মুখ যুদ্ধ থেকে পালানো, যেহেতু চিরদিনের জন্যে এটা যেমন গর্হিত কাজ, তেমনি আল্লাহর ওপর তায়াক্ধুলের পরিপন্থী ব্যবহারও বটে ৷ মোমেনের অন্তর অবশ্যই মযবুত হতে হবে এবং আল্লাহ তায়ালার শক্তি ক্ষমতার ওপর পুরোপুরিই আস্থাশীল হতে হবে। সে কখনও পার্থিব কোনো শক্তিকে বড় মনে করবে না- একমাত্র সর্বশক্তিমান আল্লাহর দিকেই সে সাহায্যের জন্যে রুজু করবে, যেহেতু তিনি তার বান্দাদের ওপর পুরোপুরি ক্ষমতার মালিক । যা ইচ্ছা তিনি করতে পারেন-এতে বাধা দেয়ার মতো কোনো ব্যক্তি বা কোনো শক্তি নেই । আর যখনই কোনো অন্তরে পরাজয় মেনে নেয়ার প্রবণতা এসে যাবে, তখনই সে বিপদে পড়বে অন্তর নড়বড়ে হয়ে গেলেই যে পরাজয় মেনে নিতে হবে এবং পালিয়ে যেতে হবে, এটা কিছুতেই বৈধ হতে পারে না। সকল কাজের পরিণতি তো আল্লাহরই হাতে । সুতরাং প্রাণের ভয়ে কোনো মোমেনের পক্ষে যুদ্ধের ময়দান থেকে পালানো কিছুতেই বৈধ হতে পারে না। আর এভাবে সাহস করা যে তার সাধ্যের একেবারে বাইরে তাও নয়। মোমেন ব্যক্তি তো মানুষ এবং সে শত্রুপক্ষের কোনো মানুষেরই তো মোকাবেলা করবে, আর তারা তো একই দেশের মানুষ! এরপর একজন মোমেন তার বিপক্ষীয় মানুষটার ওপর অবশ্যই এ জন্যে প্রাধান্যের অধিকারী, যেহেতু নে সম্পৃক্ত মহাশক্তিমান আল্লাহর সাথে, যার শক্তিকে কেউ নাকচ করে দিতে অথবা পর্যুদস্ত করতে পারে না। এরপর শেষ কথা হচ্ছে যে, যদি জীবিত থাকে সে তো আল্লাহর দিকেই ফিরে যাবে, আর শাহাদাত লাভ করলেও আল্লাহরই কাছে সে ফিরে যাবে। সর্বাবস্থায় সে তার বিপক্ষীয় ব্যক্তির ওপর প্রাধান্য পাওয়ার যোগ্য ও শক্তিশালী । যেহেতু ওই বিরোধী ব্যক্তি বা শক্তি আল্লাহ ও তীর রসূলের বিরুদ্ধাচরণকারী আর এই কারণেই এই চূড়ান্ত ফয়সালা এসেছে। [৮ম আল আলব্লল_ ১ লা ন লব্িল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।