এ জন্যেই নবী (স.) বলেছেন, ‘আমি প্রত্যেক মুসলমানের জন্যে এক যোদ্ধা দল’ । আর ওমর (রা.)-এর কাছে যখন খবর এলো যে, আবূ ওবায়েদ ইবনে মাসউদ যুদ্ধে যোগদান করে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে অবশেষে শহীদ হয়েছেন, কিন্তু তবু পরাজয় স্বীকার করেননি, তখন তিনি বলে উঠলেন, আবু ওবায়েদের প্রতি আল্লাহ তায়ালা রহম করুন! সে যদি আমার কাছে যুদ্ধের জন্যে সাহায্যপ্রার্থী হয়ে ময়দান থেকে চলে আসতো, তাহলে আমি (খলীফা হিসাবে) তার জন্যে ‘যোদ্ধা দল’ হিসেবে পরিগণিত হতাম ৷ তারপর যখন আবূ ওবায়েদের সংগী সাথীরা হযরত ওমর (রা.)-এর নিকট পৌছলেন, তখন তাদেরকে সম্বোধন করে তিনি বললেন, ‘আমিই তোমাদের জন্যে ‘যোদ্ধা দল’ এবং এরপর তাদের ওপর তিনি কোনো কড়াকড়ি করলেন না । আমরাও এ বিষয়টা সম্পর্কে এই ফয়সালা দেয়াটাই সঠিক মনে করি যে,, মুসলমান সৈন্যদের সংখ্যা বার হাজার না হওয়া পর্যন্ত তাদের জন্যে তাদের দ্বিগুণের কাছে পরাজয় স্বীকার করা জায়েয নেই । তবে যুদ্ধের কৌশলের জন্যে তারা ময়দান ছাড়তে পারে। অর্থাৎ, এ হচ্ছে শত্রুকে বাধা দানের উদ্দেশ্যে যুদ্ধ কৌশল হিসাবে একস্থান হতে অন্যস্থানে সরে যাওয়া এবং এ অবস্থায় তারা অনুরূপ পদক্ষেপ নিতে পারবে । তবে তার উদ্দেশ্য হতে হবে শত্রুকে ধোকা দেয়া এবং যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নয়। বরং অন্য কোনো মুসলিম যোদ্ধা দলের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে স্থান ত্যাগ করা, যেন তারা সম্মিলিতভাবে যুদ্ধ করতে পারে। তারপর যখন তাদের (মুসলমানদের) সংখ্যা বারো হাজারে পৌঁছে যাবে মোহাম্মদ ইবনে আবুল হাসানের মতে তখন আর তাদের দুশমনদের সংখ্যাধিক্যের ভয়ে পালানো জায়েয থাকবেনা । এ বিময়ে আমাদের লোকজনের মধ্যে কোনো মতভেদ আছে বলে উল্লেখ করা হয়নি । এবং এ ব্যাপারে ইমাম যুহরী থেকে আনীত উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহর বরাত দিয়ে একটা হাদীস থেকে দলীল গ্রহণ করা হয়েছে। তিনি বলছেন, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, সর্বোত্তম সংগী চারজন, ছোট বাহিনীর মধ্যে সর্বোত্তম চারশত এবং সর্বোত্তম সেনাবাহিনী হচ্ছে চার হাজার আর বার হাজার সেনা বাহিনীকে কখনও কম মনে করা হবেনা এবং এরা কখনও পরাজিত হবে না। অন্য হাদীসে আছে, বারো হাজার সৈন্যবাহিনী যতোক্ষণ পর্যন্ত একতাবদ্ধ ও একমত থাকবে, ততোদিন তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। তাহাবী বলেন (তাকে) হযরত মালেক (র.) বলেছেন যে, তাকে জিজ্ঞাসা করা হলো, যে ব্যক্তি যুদ্ধের সময়ে মতভেদ করলো, সে কি আল্লাহর হুকুম আহকাম থেকে বেরিয়ে যায়নি অথবা আল্লাহর হুকুম বহির্ভূত কাজ করলো না? তখন মালেক (র.) বললেন, তোমার মতো ব্যক্তিদের নিয়ে বারো হাজারের এক সেনাদল যতোক্ষণ যুদ্ধক্ষেত্রে থাকবে, ততোক্ষণ কেউ বিরোধিতা করবে না, আর বিরোধিতা করেও কেউ সুবিধা করতে পারবে না । যিনি এ কথা জিজ্ঞাসা করছিলেন, তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আবদুল আযীয ইবনে আবদুল্লাহ ইবনে ওমর । এ মতটি হচ্ছে মোহাম্মদ ইবনে হাসানের মতেরই অনুরূপ । এই মোহাম্মদ ইবনে হাসান রসূলুল্লাহ (স.) থেকে বারো হাজার বাহিনী সম্পর্কে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এই আলোচ্য বিষয়ের আসল কথা হচ্ছে, মোশরেকদের সংখ্যা ময়দানে বেশী হলেই যে ময়দান ছেড়ে পালিয়ে আসতে হবে এটা তাদের জন্যে জায়েয নয়, তা সংখ্যায় তারা যতো বেশীই হোক না কেন। যেহেতু রসূল (স.) বলেছেন, ‘যদি তারা একতাবদ্ধ থাকে ৷’ সুতরাং এ পর্যায়ে বোঝা যাচ্ছে, একতাই আসল কথা .....। এই ইবনুল আরাবীও তার রচিত ‘আহকামুল কোরআন’ নামক কেতাবে মতভেদ সম্পর্কে | ৮ সূক্না আল আনফাল ০৯১১) ৷ পারা ৯ অনখিল ২ ote SS www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।