‘আল্লাহ তায়ালা তোমাদেরকে বনু স্থানে সাহায্য করেছিলেন এবং হুনায়নের দিনেও যখন তোমাদেরকে তোমাদের সংখ্যাধিক্য খুশী করে ফেলেছিলো; কিন্তু এ সংখ্যাধিক্য (দুঃসময়ে) কোনোই কাজে লাগেনি। আর পৃথিবীর এতো প্রশস্ততা সত্তেও তোমাদের কাছে এ পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছিলো, এরপর তোমরা পেছন ফিরে পালিয়ে গিয়েছিলে ৷’ ...... যখন তারা নবী (স.)-এর সাথে ছিলো, তখন তাদের সম্পর্কে এটাই ফয়সালা ছিলো । সেনাবাহিনী ছোটো হোক বা বড় হোক, আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে তাদের অবস্থা একই প্রকার হবে। আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেছেন, ‘হে নবী, মোমেনদেরকে যুদ্ধের জন্যে উদ্বুদ্ধ করো, যদি তোমাদের মধ্যে বিশজন থাকে ধৈৰ্যধারণকারী অবিচল, যোদ্ধা তাহলে তারা দু'শ জনের ওপর জয়লাভ করবে, আর এক'শ জন থাকলে কাফেরদের হাজার জনের ওপর তারা বিজয়ী হবে ।' আর এই হচ্ছে তাদের বাস্তব অবস্থা এবং আল্লাহ তায়ালাই সকল অবস্থা ভাল জানেন । আর যে সময়ে নবী (স.) তাদের সাথে উপস্থিত না থাকেন সে অবস্থাতেও তাদের বিশজনও যদি থাকে, তাহলে তারা দুশ জনের ওপর জয়লাভ করবে এবং কেউ পালিয়ে যাবে না। কিন্তু দুশমনদের সংখ্যা এর অধিক হলে তাদের জন্যে অন্য কোনো মুসলিম দলের সাথে যোগ দেয়ার জন্যে যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়া জায়েয আছে । সেখানেই যুদ্ধের ময়দানে পুনরায় আসার | জন্যে খোদ আল্লাহরু;পক্ষ থেকেই সাহায্য নেমে আসবে । 1 " এরপর আল্লাহর অন্য আয়াত দ্বারা এ আয়াতের কার্যকারিতা নাকচ হয়ে গিয়েছিলো এখন আল্লাহ তায়ালা আমাদের থেকে (দুশমনদের আক্রমণের) বোঝা হালকা করে দিয়েছেন এবং জেনে নিয়েছেন যে, তোমাদের মধ্যে (পূর্বের তুলনায় অনেক) দুর্বলতা রয়েছে ....... আল্লাহর হুকুমে দু হাজারের ওপর জয়লাভ করবে’ (৬৬ -আয়াত) অতপর ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, তোমাদের ওপর এটা বাধ্যতামূলক করে দেয়া হয়েছে যে, শত্রুদের তুলনায় তোমরা যদি প্রতি দশ জনে একজনও থাকো, তবু খবরদার পালাতে পারবে না (অর্থাৎ পালাবার অনুমতি নেই) ৷ তারপর অবশ্য এই ংখ্যাটা হালকা করে দেয়া হয়েছে। বলা হয়েছে, এখন আল্লাহ তায়ালা তোমাদের ওপর তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন এবং জেনে নিয়েছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে।' (আয়াতের শেষ অবধি দেখুন)। অতপর পরবর্তীকালের জন্যে আল্লাহ তায়ালা এটা বাধ্যতামূলক করে দিয়েছেন যেন একশ জন দু'শ জনকে দেখে ভয়ে না পালায় । ইবনে আব্বাস (রা.) আরো বলেন, কোনো এক ব্যক্তি যদি দুজনের ভয়ে পালায়, তাহলেই বলে গণ্য করা হবে না । ‘সে পালিয়ে গেছে বলে গণ্য হবে’- এ কথার ব্যাখ্যায় শেখ সাহেব (সম্ভবত ইবনে আব্বাস) বলেন, আয়াতের মধ্যে 'প্রতিপক্ষ বাহিনী থেকে পালানোর’ অর্থ হচ্ছে এক ব্যক্তির জন্যে কাফেরদের দু'ব্যক্তির সাথে যুদ্ধ করা যে ফরয- এ কথা মেনে নেয়া । অবশ্য অনুপাত দুইয়ের বেশী যদি কাফেরদের সংখ্যা হয়, তাহলে যুদ্ধের উদ্দেশ্যেই কোনো মুসলমান যোদ্ধা দলের সাথে মিলতে পারবে- সেখানেই তার জন্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে । কিন্তু যদি যোদ্ধা দল মুসলমান কোনো জনগোষ্ঠীর কাছে আশ্রয় পাওয়ার জন্যে এগিয়ে যায়, তাহলে তাদের সাথে আল্লাহর কোনো সাহায্য থাকবে না। বরং সেখানে ওপরে বর্ণিত আয়াতে উল্লেখিত শাস্তি নির্ধারিত রয়েছে! ‘আর যে ব্যক্তি সেদিন পিঠ দেখিয়ে পালিয়ে যাবে ....... সে আল্লাহর আক্রোশে পতিত হবে’ । (আয়াত-১৬) [লাল আনল টে লাক = সলিল ও www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।