যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

[____ তাক্সীর কী বিলালিল কোরআল এতে বুঝা গেলো, তাদের পক্ষে তাদের নবীকে অপদস্থ করা কিছুতেই জায়েয ছিলো না ৷' অর্থাৎ তার থেকে সরে গিয়ে অথবা কাফেরদের হাতে তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিয়ে পেছন দিকে চলে যাওয়া তাদের জন্যে কোনোভাবেই বৈধ হতে পারে না । যদিও এটা অবশ্য সত্য যে, আল্লাহ তায়ালা অবশ্যই তাকে সাহায্য করবেন এবং সকল মানুষের দৌরাত্ম্য থেকে তাকে রক্ষা ‘আর অবশ্যই আল্লাহ তায়ালা তোমাকে রক্ষা করবেন মানুষ (-এর অনিষ্ঠ) থেকে ৷ কিন্তু রসুলুল্লাহ (স.)-এর সংগে দৃঢ়তার সাথে টিকে থেকে যুদ্ধ করা ছিলো তাদের জন্যে ফরয, তাদের দুশমন কম-বেশী যাই হোক না কেন । আর এ কারণেও বটে যে, রসূল (স.) মুসলমানদের জন্যে নিজে একাই ছিলেন একটি দলের সতো। আর যুদ্ধের ময়দান থেকে দূরে সরে যাওয়ার প্রয়োজন কেউ বোধ করলে তাও কিছু শর্তের সাথে জায়েয আছে। অর্থাৎ তার সরে যাওয়া হবে কোনো দলের দিকে। আর সেদিন তাদের দল বলতে রসূলুল্লাহ (স.)ই ছিলেন তাদের একমাত্র দল ৷ তিনি ছাড়া তাদের জন্যে আর কোনো দল ছিলো না। ইবনে ওমর (রা.) বলেন, ‘আমি একটি বাহিনীতে ছিলাম । তখন বিরোধীরা একযোগে আমাদের ওপর হামলা করলো । আমরা গত্যন্তর না দেখে মদীনার দিকে ফিরে এলাম । তখন আত্ম পর্যালোচনা করতে গিয়ে মনে হলো আমরা পলাতক হয়ে গিয়েছি। সেজন্যে অপরাধী মন নিয়ে রসূল (স.)-এর কাছে গিয়ে বললাম, আমরা পলাতক হয়ে গিয়েছি (এখন কী হবে?) তখন রসূল |. (স.) আমাদেরকে আশ্বস্ত করতে গিয়ে বললেন, ‘আমিই তোমাদের (একমাত্র) দল এবং আল কোরআনে কোনো দলের দিকে ফিরে যাওয়ার জন্যে যে অনুমতির কথা বলা হয়েছে, তার আওতায় অবশ্যই তোমরা পড়ে গিয়েছো ৷ সুতরাং তোমরা বিপথগামী হও নাই ৷' তবে যে ব্যক্তি নবী (স.) থেকে দূরে সরে গিয়ে অন্য দলে ভিড়বে, সে-ই কাফেরদের থেকে পলাতক বলে বিবেচিত হবে । সুতরাং, এটা প্রমাণ হয়ে গেলো যে, নরী (স.)-এর দলের দিকে ফিরে যাওয়া অবশ্যই জায়েয । অর্থাৎ, আল্লাহ তায়ালা নবী (স.)-কে যুদ্ধ করতে পাঠিয়েছেন, মুসলমানরা হয়েছে তার সহযোগী । কোনো সময়ে যুদ্ধ করতে করতে ও শত্রুকে ধাওয়া করতে করতে যদি নবী (স.) থেকে তারা দূরে চলে যায় এবং পরবর্তীতে যে কোনো সময় যদি শত্রু বাহিনী শক্তি সঞ্চয় করে ও সন্মিলিত হয়ে পাল্টা আক্রমণ করে, সে অবস্থায় পিছিয়ে এসে নবী (স.) এবং তীর অবর্তমানে মূল বাহিনীর দিকে যদি তারা ফিরে আসে, তাহলে তা কোনো অপরাধজনক কাজ বলে বিবেচিত হবে না। কিন্তু তারা ছাড়া ময়দানে মুসলমানদের দোসর অন্য কোনো দল যদি না থাকে, সে অবস্থায় পেছন ফিরে দিকবিদিক জ্ঞানহারা অবস্থায় পালানোর মতো ছুটোছুটি করা কিছুতেই বৈধ হবে না। আল্লাহর ঘোষণা, ‘আর যে ব্যক্তি সেদিন পেছন ফিরে পালাবে'- এ আয়াতের ব্যাখ্যা করতে বলেছেন, ‘নিশ্চয় তোমাদের মধ্য থেকে যে দুটো দল সেদিন ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার জন্যে ঘুরে দীড়িয়েছিলো, সেই কঠিন দিনে যেদিন দুটো যোদ্ধা দল পরস্পর মুখোমুখি হয়েছিলো, সে দিন অবশ্যই মরদূদ শয়তান তাদের কিছু ভুল কাজের দরুন তাদের পা পিছলে দিয়েছিলো’ ৷ আর তাদের এ অবস্থা এই জন্যেই হয়েছিলো যে, তারা নবী (স.) থেকে দূরে সরে গিয়েছিলো। আর' এভাবে হোনায়ন যুদ্ধের দিনেও তারা নবী (স.)-কে ঘিরে না রেখে দূরে সরে গিয়েছিলো, যার ফলে আল্লাহ তায়ালা তাদেরকে এমন শাস্তি দিয়েছিলেন যে, পৃথিবীর এতো প্রশস্ততা থাকা সত্তেও তাদের জন্যে তা সংকীর্ণ হয়ে গিয়েছিলো এ দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।