জাহান্নাম, নিকৃষ্ট সে প্রত্যাবর্তন-স্থল । (আয়াত ১৫-১৬) এখানে বলতে চাওয়া হয়েছে, হে ঈমানদাররা, যখনই তোমরা কাফেরদের দিকে এগিয়ে ' যাবে, ‘যাহ্ফান’ অর্থাৎ কাছে পৌছে যাবে, সামনা সামনি হবে এবং একে অপরকে কটমট করে দেখতে থাকবে, তখন তোমরা ভয়ে পালিয়ে যেয়ো না। যুদ্ধের পরিচালনা করার জন্যে অপেক্ষাকৃত ভালো অবস্থানে গিয়ে হামলার উদ্দেশ্যে অথবা নিজ দলের সাথে (বিচ্ছিন্ন বা দলছুট হয়ে যাওয়ার অবস্থায়) মিলিত হওয়ার প্রয়োজন ছাড়া যুদ্ধের দিনে যদি কেউ পিঠ ফিরিয়ে চলে যাও, (পালিয়ে যাওয়ার চেষ্টা করো) এভাবে যে পৃষ্ঠ প্রদর্শন করবে, মোকাবেলার সময় . | দুশমযনকে পিঠ দেখাবে, তারাই আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং তাদের বাসস্থান হবে | জাহান্নামের মধ্যে । | _ এই ফয়সালার সপক্ষে আরও কিছু কথা এসেছে, বিশেষ করে বদর যুদ্ধের মোজাহেদদের প্রসংগে অথবা সেই সব যুদ্ধ সম্পর্কে যেখানে রসূলুল্লাহ (স.) নিজে উপস্থিত থেকেছেন। কিন্তু অধিকাংশের মতে এ কথাটা সবার জন্যে সমভাবে প্রযোজ্য । আর যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া প্রধান ও ধ্বংসাত্মক সাতটি কবীরা গুনাহের অন্যতম । যেমন বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আবু হোরায়রা (রা.) বলেন, রসূলাল্লাহ (স.) বলেছেন, ‘সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেচে থাকো ৷’ বলা হলো, ইয়া রসূলাল্লাহ, সেগুলো কী? বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, জাদু করা, সঠিক কারণ ছাড়া কাউকে হত্যা করা, যার প্রাণকে আল্লাহ তায়ালা মর্যাদাবান (হারাম) করেছেন, তবে ন্যায্য ও যুক্তিসংগত কারণ থাকলে সে ভিন্ন কথা (সেখানেও ব্যক্তিগত ফয়সালা অনুযায়ী নয়। তবে আক্রান্তাবস্থায় আত্মরক্ষার্থে কোনো পদক্ষেপ নেয়ার সময় কেউ নিহত হলে সে এজন্যে দায়ী হবে না), সূদ খাওয়া, এতীমের মাল ভক্ষণ করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এবং সতী নারীর ওপর মিথ্যা দুর্নাম রটানো ।' আল জাসসাস তার রচিত ‘আহ্কামুল কোরআন’ নামক কেতাবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন- যাতে এক পর্যায়ে বলা হয়েছে, সঠিক কোনো কথা জানা থাকলে ভিন্ন কথা ৷ অর্থাৎ প্রয়োজনে কাউকে সাহায্য করার উদ্দেশ্যে বলে দেয়াতে কোনো অসুবিধা নেই । আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর যে ব্যক্তি সেদিন তাদের পিঠ দেখিয়ে পালিয়ে যাবে (সে আল্লাহর আক্রোশের ভাগী হবে) তবে যুদ্ধের কৌশলের জন্যে, অথবা কোনো দলের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে পিঠ ফেরাতে হলে সেটা ভিন্ন কথা ৷' আবু নাদরা আবু সাঈদ থেকে বর্ণনা করেছেন যে, বদর যুদ্ধের দিনেই এ কথা নাযেল হয়েছে। আবু নাদরা বলেন, সেদিন যেহেতু মোশরেকদের দল ছাড়া অন্য কোনো মুসলিম দল ছিলো না, এ জন্যে মুখ ফিরিয়ে কোনো দলে যোগ দিতে হলে একমাত্র মোশরেকদের দলেই যোগ দেয়া যেতো । আমরা যেভাবে বুঝেছি, তাতে এ কথাটা ভুল মনে হয়। আরও এক বর্ণনায় এসেছে, সে (বদরের) দিন দলছুট হওয়া বা অন্য কোনো দলের সাথে যোগ দেয়ার জন্যে পিঠ ফেরানো জায়েয ছিলো না, যেহেতু মুসলমানরা সবাই সেদিন রসূল (স.)-এর সাথে থেকেই যুদ্ধ করছিলেন। অতএব তার থেকে পৃথক হয়ে যাওয়া সেদিন কারো জন্যে জায়েয ছিলো না । আল্লাহ্ বলছেন, ‘আল্লাহর রসূল থেকে ভিন্ন মত পোষণ করা সেদিন কোনোভাবেই মদীনাবাসী বা মদীনার উপকঠ্ঠের বাসিন্দাদের জন্যে বৈধ ছিলো না । এটাও তাদের জন্যে সত্য যে, রসূলুল্লাহ (স.) থেকে পৃথক হয়ে যাওয়াও বৈধ ছিলো না ।' | ৮ সূর্া আল আনলফানল্স_ (১১৮১) পারা ৯ অনধিল ২ | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।