যাতে করে তাদেরকে এর দ্বারা পবিত্র করে দেয়া যায় এবং তাদের থেকে শয়তানী ওয়াসওয়াসাকে দূর করে দেয়া যায়, তাদের অস্তরগুলোকে বেঁধে দেয়া যায় এবং তাদের পা গুলোকে জমিয়ে দেয়া যায় ......আর আল্লাহ তায়ালাই হচ্ছেন সেই মহান সত্ববা- যিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন তারা মোমেনদেরকে ভীষণ সমরক্ষেত্রে দৃঢ় করে রাখে এবং কাফেরদের অন্তরের মধ্যে প্রচন্ড ভয়ভীতি অনুভূতি এনে দেয় ৷ আল্লাহ তায়ালাই সেই মহান সত্বা, যিনি মুসলমানদের সাথে শরীক হয়ে বাস্তবে যুদ্ধ করার জন্যে ফেরেশতাদেরকে নিয়োগ করেছিলেন এবং ফেরেশতাদেরকে মোশরেকদের গর্দানের ওপর ও প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত হানার জন্যে নির্দেশ দিয়েছিলেন। আর মহান আল্লাহ তায়ালাই সেই সত্বা যিনি তাদেরকে কাফেরদের পরিত্যক্ত মাল সম্পদ (গনীমতের মাল)-এর অধিকারী বানিয়েছিলেন এবং তার নিজ মেহেরবানী দ্বারা তাদের সকল প্রয়োজন সেই কঠিন সময়ে মেটালেন, যখন তারা সহায় সম্বলহীন ও সরঞ্জামবিহীন অবস্থায় ছিলো । এখন ..... দেখুন আল কোরআন তার মেহেরবানীর এ সকল দৃষ্টান্ত তুলে ধরে ধরে তাদের অন্তরের কাছে সত্যকে এমনভাবে পেশ রুরলেন যেন তারা নিষ্পলক নেত্রে এগুলোর দিকে তাকিয়েই রয়ে গেলো আল্লাহ তায়ালা নিজেই তাদেরকে এমন চূড়ান্তভাবে সাহায্য করার দায়িত্ব নিলেন, যা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিলো না, যা করার জন্যে তিনি কোনো জনশক্তি, কোনো ংখ্যা বা অন্য কোনো সরঞ্জামের প্রস্তুতি পাঠাননি । তাদেরকে তিনি আল্লাহর মুখাপেক্ষী বানালেন, তীর ওপর তাওয়াক্কুল করতে শেখালেন, তীর সাহায্যের ওপর ভরসা করতে বললেন, তীর কাছেই আশ্রয় চাইতে উদ্বুদ্ধ করলেন, তার কাছেই কাতর কণ্ঠে দোয়া করতে বললেন এবং তাকদীরের ওপর নির্ভর করে এগিয়ে যেতে হুকুম দিলেন। এখন আসছে আর একটা দৃশ্য । দেখুন, কেমন করে সেদিকে নিষ্পলক নেত্রে মানুষ তাকিয়ে থাকে, অন্তর আবেশে ঝুঁকে পড়ে মুগ্ধ .......... যে দৃশ্যে মোমেনদের অন্তরে এসব চমকপ্রদ পরিবেশে এক আবেগময় অনুভূতি পয়দা হয়- সে দৃশ্য হচ্ছে, কাফেরদের সাথে যখন তাদের সাক্ষাত হয়, তখন তারা দৃঢ় হয়ে যায়, পালিয়ে যাওয়ার মনোবৃত্তি নিয়ে অথবা পরাজয়ের অনুভূতি নিয়ে তারা দমে যায় না। নিশ্চিতভাবে তারা বিশ্বাস করে যে, জয় পরাজয় একমাত্র আল্লাহরই হাতে, কোনো মানুষের হাতে নয় এবং জয় পরাজয়ের জন্যে আল্লাহ তায়ালা এমন কিছু ব্যবস্থা দান করেন যা মানুষ তাদের বাহ্যিক চোখ দিয়ে দেখতে পায় না এবং মোমেনদেরকে যুদ্ধে বিজয়ী করার জন্যে আল্লাহ তায়ালা নিজেই কিছু ব্যবস্থা গ্রহণ করেন। তিনিই মোমেনদের হাত দ্বারা কাফেরদেরকে হত্যা করেন । যখন তারা তীর নিক্ষেপ করে, তখন সে তীরকে যথাস্থানে পৌঁছে দেয়ার দায়িত্ব তিনিই বহন করেন। আর মোমেনদেরকে আল্লাহ তায়ালা তার নিজ হেফাযতে রেখেছেন, তাদেরকে তিনি নিজেই জেহাদের সওয়াব দিতে চান, বালা মুসীবতের মধ্যে তারা যে দৃঢ়তা দেখাবে তারও প্রতিদান তাদেরকে দেয়ার ব্যবস্থা তিনি রেখেছেন। অপরদিকে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার তিনিই করেন এবং ওদের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে তাদেরকে দুনিয়া ও আখেরাতে তিনিই আযাব ভোগ করাতে চান- যেহেতু তারা আল্লাহ ও রসূলের বিরোধিতা করেছে। এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদাররা, যখন তোমরা কাফেরদের সাথে সামনা সামনি সাক্ষাত করবে ....... এবং আল্লাহ তায়ালা কাফেরদের যাবতীয় ষড়যন্ত্রকে বানচাল করে দেন।' (১৫-১৮ আয়াত) এখন কোরআনের ভাষায়, কাফেরদের প্রতি কঠিন সতর্কবাণী উচ্চারিত হচ্ছে, শাস্তির ভয়াবহতা জানানো হচ্ছে আল্লাহর গযব ও দোযখের আগুনের বিবরণ দ্বারা । তাদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলা হচ্ছে। বলা হচ্ছে, www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।