যারাই আল্লাহ ও রসূলের বিরোধিতা করবে, তাদের প্রতি আল্লাহ তায়ালা অবশ্যই শাস্তি বর্ষণ করবেন, আর অবশ্যই তাদেরকে শাস্তি দিতে তিনি সম্পূর্ণ সক্ষম এবং তারা এতই দুর্বল যে, তার এক স্থায়ী নিয়ম ও প্রচলিত পদ্ধতি অনুযায়ীই আল্লাহর সাহায্য ও শাস্তি নেমে আসে- এটা কোনো আকশ্মিক সিদ্ধান্ত বা যুক্তিবিহীন কোনো কাজ নয়। এই সুসামঞ্জস্য ও যুক্তিপূৰ্ণ বিধি অনুযায়ীই পৃথিবীর যে কোনো এলাকায় মুসলমানরা একমাত্র আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমত্ব কায়েম করেছে, সেখানে যখনই কেউ আল্লাহ ও রসূলের কাজের বিরোধিতা করেছে, সেখানেই মুসলমানদেরকে মযবুতী দান করা হয়েছে এবং তাদেরকে সরাসরি সাহায্য করা হয়েছে। অপরদিকে যারাই আল্লাহ ও রসূলের বিরোধিতা করেছে, তাদেরকে ভয় ও পরাজয়ের গ্লানি ছেয়ে ফেলেছে । কিন্তু মুসলমানদেরকে তখনই মদদ করা হয়েছে, যখনই তারা আল্লাহর পথে দৃঢ়তা অবলম্বন করেছে এবং তাদের রব-এর সাহায্যের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গিয়েছে, আর একমাত্র তার ওপরেই তারা পুরোপুরি ভরসা করেছে। এ প্রসংগের শেষের দিকে আল্লাহ ও রসূলের বিরোধীদেরকে সরাসরি সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে, এ দুনিয়াতে যাদের ওপর ভয় ভীতি ছড়িয়ে পড়েছে এবং পরাজয়ের গ্লানি যাদের ওপর সওয়ার হয়ে গিয়েছে, তাদের এ করুণ অবস্থা দুনিয়াতেই শেষ হয়ে যাবে না । দুনিয়ার জীবনে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এ জীবন বিধান এবং এর জন্যে পরিচালিত দুর্বার আন্দোলন শুধুমাত্র এ দুনিয়ার জন্যেই নয়, বরং এর সীমানা ছড়িয়ে রয়েছে 'পরপারের জগত পর্যন্ত এবং এ জীবনের সীমানা পেরিয়ে আখেরাতের জীবন পর্যন্ত । ছড়িয়ে আছে এর আশা-আকাংখা এ জগতের বাইরে আরেক জগত পর্যন্ত । তাই এরশাদ হচ্ছে, হা, এটাই হচ্ছে নির্ধারিত সেই প্রতিদান, যার ওয়াদা করা হয়েছে। আর কাফেরদের জন্যে রয়েছে দোযখের আগুনের শাস্তি । ওদের মৃত্যুর সাথে এখানেই এ সফরের শেষ । আর এই হচ্ছে সেই আযাব যার কোনো কল্পনাও মানুষ করতে পারে না। আর দুনিয়ার শাস্তি, যেমন ভয়-ভীতি, পরাজয়, গর্দানের ওপর আঘাত, জোড়ায় জোড়ায় আঘাত ইত্যাদির কোনো তুলনাই হয় না পরকালীন আযাবের সাথে! অুদ্জ্ধের অমস্মদোন গ্েক্কে পনল্লাফ়ন এখন আমরা আসছি আরেক প্রসংগে.... এ পর্যন্ত ওদের সামনে তুলে ধরা হল সেই সব ঘটনার চিত্র ও তার আনুষংগিক বিষয়াদি । তাদের এর মধ্যে বিদ্যমান আল্লাহর ক্ষমতা, তার ব্যবস্থাপনা ও তার সাহায্য দেখিয়ে দেয়া হলো এবং তারা এ কথাও বুঝে গেলো যে, আল্লাহর নিরাপত্তা ও ক্ষমতা ছাড়া তাদেরকে রক্ষা করার আর কেউ নেই, নেই অন্য কোনো ব্যবস্থা । আল্লাহ তায়ালা সেই সর্বশক্তিমান সত্বা, যিনি তার রসূলকে সত্যের পতাকাবাহী হিসাবে এবং সঠিকভাবে তার ঘর থেকে বের করলেন তাকে গর্বিত, সীমালংঘনকারী ও বিদ্রোহী হিসাবে ঘর থেকে বের করেননি । আর আল্লাহ তায়ালাই তাদের জন্যে ওপরে বর্ণিত দুটো দলের মধ্যে একটা দলকে তার সেই কাজের জন্যে বাছাই করেছেন, যা তিনি চেয়েছিলেন। তিনিই কাফেরদের শেকড় কেটে দিয়েছিলেন (যাতে করে সত্যকে প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যাকে ধ্বংস করেন- যদিও অপরাধী চক্র এটা পছন্দ করে না।) আর আল্লাহ্ তায়ালাই তাদেরকে হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করেছেন, যারা এসেছিলো দলে দলে- পর্যায়ক্রমে । আল্লাহ তায়ালাই তন্দ্রাভিভূত করে ফেলেছিলেন তাদেরকে সেই দারুণ পেরেশানীর মুহূর্তে এবং এভাবেই তাদেরকে দান করেছিলেন এক অভাবনীয় প্রশান্তি আর বর্ষণ করেছিলেন আকাশ থেকে তাদের ওপর তার রহমতের বারিধারা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।