যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

নির্দেশ দিয়েছেন যেন তারা মোশরেকদের গর্দানের ওপর আঘাত হানেন এবং আঘাত হানেন তাদের জোড়ায় জোড়ায় । এ হুকুম যথাযথভাবে তামিল করতে গিয়ে তারা অবশ্যই এ কাজ করেছেন, কিন্তু কিভাবে তারা একাজ করলেন তা আমরা জানি না । ফেরেশতাদের প্রকৃতি সম্পর্কে আমরা যেটুকু জ্ঞান রাখি, তা হচ্ছে তাদের সম্পর্কে জানার একটা দিক মাত্র আমাদের সামনে আছে। আর তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা আমাদেরকে যতোটুকু জানিয়েছেন, আমরা ততোটুকুই জানি । অপরদিকে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন যে, তিনি কাফেরদের অস্তরের মধ্যে এক ভীষণ ভীতি এনে দেবেন। আর অবশ্যই এটা হয়েছে এবং অবশ্যই তার ওয়াদা সত্য । কিন্তু একই ভাবে এ কথাটা আমরা জানি না যে, তিনি সে ওয়াদা কিভাবে পূরণ করলেন । আল্লাহ তায়ালাই তো সেই সত্বা, যিনি সৃষ্টি করেছেন। আর তিনিই ভালো জানেন কি কি তিনি সৃষ্টি করেছেন। তিনিই মানুষ ও তার মনের মধ্যে অবস্থান গ্রহণ করেছেন. এবং তিনি তাদের গর্দানের শাহ-রগ দুটো থেকেও তাদের বেশী কাছে ........ অবশ্য এসব কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা আমাদের ঈমানের অংগ নয় এবং আমাদের আকীদা বিশ্বাসের কোনো বাস্তব অবস্থারও প্রতিরূপ এটা নয় । বরং এ বিষয়টাই | ইসলামী চিন্তাবিদ ও আধুনিক দার্শনিকদের মধ্যে এক দারুণ বিতর্কের বিষয় হয়ে দাড়িয়েছে। এ বিতর্ক তখন সৃষ্টি হয়েছে, যখন এ দ্বীন সম্পর্কে সঠিক চিন্তা গবেষণা করা মানুষ ছেড়ে দিয়েছে এবং আধুনিক যুক্তি বুদ্ধি মানুষকে বশীভূত করে ফেলেছে। আর অবশ্যই যুদ্ধের ময়দানে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার ফেরেশতাদের সাথে থাকার বিষয়টা এবং মুসলমানদের সাথে যুদ্ধে ফেরেশতাদের অংশগ্রহণের বিষয়টা এমন রহস্যপূর্ণ ছিলো, যা সাধারণ যুক্তিবুদ্ধিতে বুঝে আসে না। এমতাবস্থায় এ বিষয়ে চুপ থাকাটাই শ্রেয় । এ বিষয়ের আলোচনা শেষে এবং ওই কঠিন বিষয়টা যা ওই সময়ে সংঘটিত হয়েছিলো, তার ওপর মন্তব্য করতে গিয়ে যুদ্ধ ও বিজয়ের মধ্যে যে মূল সত্যটা আমরা জানতে পারছি তা হচ্ছে সকল কাজের জন্যেই রয়েছে এক নিয়ম, তা জয়ের প্রশ্নেই হোক বা পরাজয়ের প্রশ্নেই হোক । তাই এরশাদ হচ্ছে, ‘হা এটাই হচ্ছে প্রতিফল সেই কদর্য ব্যবহারের, যা তারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতায় করে এসেছে । আর যারাই আল্লাহ ও রসূলের বিরোধিতা করবে, তাদের জেনে রাখা দরকার যে, নিশ্চয়ই আল্লাহ্‌ তায়ালা বড় শক্তভাবে পাকড়াওকারী ।' মুসলিম জামায়াতকে আল্লাহর সাহায্য দান এবং তাদের দুশমনদের অস্তরে ভীতির সঞ্চার করা ও মুসলমানদের সাথে যোগদান করে ফেরেশতাদের যুদ্ধ করা কোনো সাময়িক যুক্তিহীন ঘটনা বা কোনো আকশস্মিকতা নয়। বরং যেহেতু ইসলামের দুশমনরা আল্লাহ ও তার রসূলের | বিরোধিতা করেছে এবং আল্লাহ ও রসূলের পথ ছাড়া অন্য জীবন পথ বেছে নিয়েছে, আল্লাহ ও রসূল (স.) জীবনের যে মূল্যায়ন করেছেন তার থেকে ভিন্ন পদ্ধতিতে তারা জীবনের মূল্যায়ন করেছে এবং সর্বস্তরেই ইসলামী ভাবধারার বিরুদ্ধে দাড়িয়ে আল্লাহর দ্বীন খহণ করার পথে বাধা সৃষ্টি করেছে এবং আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বাইরে মানুষকে নিয়ে যাওয়ার জন্যে সর্বশক্তি প্রয়োগ করেছে-এ জন্যেই আল্লাহর সরাসরি মদদ মুসলমানদের জন্যে চিরদিন ছিলো, আছে ও থাকবে। তাই জানানো হচ্ছে, . ‘আর যে কেউ আল্লাহ্‌ ও রসূলের বিরোধিতা করবে তার জেনে রাখা দরকার যে, অবশ্যই তাদেরকে আল্লাহ তায়ালা শক্তভাবে পাকড়াওকারী ॥' [৮ সুরা আল আলাল ___ টক লাকা ৯ লখিল = www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।