করে। এই কম্পিত ও দুর্বল মন নিয়ে যুদ্ধ করতে যাওয়াটা তাদের জন্যে একটা কঠিন কাজ হয়ে দাড়ায় । অপবিত্রতার অনুভূতি মনকে আরো দুর্বল করে দেয় এবং অন্তরের হতাশা সৃষ্টি করে। এই কারণেই দেখুন কিভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেলো । পানি পেয়ে গোসল করে ‘ফেলার পর তাদের মন খোলাসা হয়ে গেলো । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ তায়ালা তোমাদের ওপর পানি ধর্ষন করেছেন, যার দ্বারা তিনি তোমাদেরকে পবিত্র করতে পারেন এবং দূর করেছেন তোমাদের শয়তানের অপবিত্রতা, আর তোমাদের হালকা মনকে বেধে দেন এবং কদমগুলোকে মযবুত করে দেন’ এরপর আল্লাহ তায়ালা বস্তুগত উপাদানের সাথে আত্মিকভাবেও তাদেরকে মযবুত বানালেন- তাদের অন্তরগুলো পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে শান্ত হয়ে গেলো। পরম প্রশাস্তিতে ভরে গেলো তাদের হৃদয়, এক পবিত্রতার পরশে তাদের কদমগুলো শক্ত মাটিতে জমে গেলো । পানিপ্রাপ্তির কারণে বালুময় যমীন জমাট বেঁধে গেলো ও চলাচলের জন্যে মাটি সুগম হয়ে গেলো । মোমেনদেরকে দৃঢ়ভাবে ময়দানে টিকিয়ে রাখার জন্যে আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, নির্দেশ দিলেন কাফেরদের অস্তরে ভীতি সৃষ্টি করার জন্যে এবং আরো নির্দেশ দিলেন মুসলমানদের সাথে বাস্তব যুদ্ধে শরীক হতে ৷ এরশাদ হচ্ছে, ‘স্মরণ করে দেখো ওই সময়ের কথা, যখন তোমার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছিলেন যে, আমি তোমাদের সাথে আছি ......... এবং আঘাত করো তাদের জোড়ায় জোড়ায় ৷' (আয়াত-১২) এ বিষয়টি ছিলো অতীব গুরুত্বপূর্ণ...... ফেরেশতাদের সাথে যুদ্ধের ময়দানে আল্লাহর নিজে | উপস্থিত থাকা এবং মুসলিম জামায়াতের সাথে ফেরেশতাদের যুদ্ধে শরীক থাকাটাই সব থেকে বিস্ময়কর কাজ । আসলে এ বিষয়ে মাথা ঘামানো আমাদের মোটেই উচিত নয়। কারণ যতোই আমরা চিন্তা করি না কেন, কিছুতেই আমরা এ ব্যাপারটা বুঝতে পারবো না । কেমন করে ফেরেশতারা যুদ্ধে যোগ দিয়েছিলো? কতজনকে তারা হত্যা করেছিলো? কেমন করে হত্যা করেছিলো? এ সব প্রশ্ব আসল কথা নয় ...... এ যুদ্ধের মধ্যে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্যে প্রয়োজন মুসলমানদের চূড়ান্ত আন্দোলন, যার শেষ পর্যায় হচ্ছে যুদ্ধ । এ যুদ্ধ শত্রুর মোকাবেলায় শুধু টিকে থাকার জন্যে নয়, বরং আল্লাহর রাজ্যে আল্লাহর আইন কানুন চালু করার মাধ্যমে তার প্রভৃত্ব কায়েম করা । এ উদ্দেশ্যে এর | বিরোধীদেরকে উৎখাত করতে হবে, যার জন্যেই হবে এ প্রাণান্তকর যুদ্ধ ৷ যুদ্ধ যেহেতু আল্লাহ তায়ালা নিজেই চান এ জন্যে যুদ্ধের ময়দানে ফেরেশতাদের সাথে তার থাকার ব্যাপারটা বুঝা যায় এবং ফেরেশতাদেরও মুসলিম জামায়াতের সাথে থাকা প্রয়োজন হয় । অবশ্যই আমরা অন্যান্য সৃষ্টির মতো বিশ্বজাহানে ফেরেশতা নামক এক সৃষ্টির অস্তিত্ব আছে বলে বিশ্বাস করি। কিন্তু আমরা তাদের প্রকৃতি সম্পর্কে কিছুই জানি না। তাদের সৃষ্টিকর্তা তাদের সম্পর্কে আমাদের যতোটুকু জানিয়েছেন ততোটুকু মাত্র জানি। কিন্তু মুসলমানদেরকে বদর যুদ্ধে সাহায্যের জন্যে ঠিক কিভাবে তারা যোগ দিয়েছিলেন, সে বিষয়ে যতোটুকু বলা হয়েছে তার অতিরিক্ত কিছু চিন্তা করা বা বুঝা আমাদের জন্যে সম্ভব নয়। অথচ আল্লাহ তায়ালা নিজেই তাদেরকে বলছেন, ‘অবশ্যই আমি তোমাদের সাথে আছি ।' আবার তিনিই মুসলমানদেরকে ময়দানে মযবুতভাবে টিকিয়ে রাখার জন্যে ফেরেশতাদের প্রতি নির্দেশ জারি করেছেন- তারাও এ নির্দেশ পালন করেছেন, যেহেতু তাদেরকে যা কিছু নির্দেশ দেয়া হয়, তারা সেগুলো সবই পালন করেন। কিন্তু আমরা জানি না, তারা কিভাবে সে নির্দেশ পালন করলেন। তিনি তাদেরকে আরও (৬) দেখুন তাফসীরে ইবনে কাসীর । [[ল্আলআলনকলল ঠেঙত লনা ক সলিল = www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।