যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তায়ালা পরওয়ারদেগার তাদের ওপর প্রবল বারিধারা বর্ষণ করলেন। অতপর মুসলমানরা সেই পানি বিভিন্ন পাত্রে ধরলেন, কিছু পান করলেন এবং গোসল করে পবিত্রতা অর্জন করলেন এবং এইভাবে আল্লাহ তায়ালা তাদের ওপর থেকে শয়তান আনীত অপবিত্রতা দূর করে দিলেন। আর সেই বৃষ্টি দ্বারা বালুকে জমিয়ে দিলেন। তারা মানুষ ও যুদ্ধের সওয়ার এবং রসদ বহন করার জন্যে আনা পশুগুলো আসানীর সাথে চলাচল করার সুবিধা পেলো । তারপর মুসলমানরা শত্রুর দিকে অগ্রসর হলো এবং আল্লাহ তায়ালা তার নবীকে হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করলেন ৷ জিবরাঈল (আ.) একদিকে পাচশত ফেরেশতাকে পরিচালনা করছিলেন এবং মীকাঈল (আ.) বর্ণনায় জানা যায় যে, এই ফেরেশতাদের আগমন ঘটেছিলো বদর-প্রান্তরে পানির স্থলটা রসূলুল্লাহ (স.)-এর দখলে আসার পূর্বে এবং এর ফলে মুসলমানদের মধ্য থেকে ভীতি দৃর হয়ে যাওয়ায় তাদের মধ্যে প্রভূত আশার সঞ্চার হয়েছিলো। আর একটা ঘটনা জানা যায় যে, রসূলুল্লাহ (স.) বদর প্রান্তরের দিকে রওয়ানা হলেন এবং ওখানে পৌছে সব থেকে নিকটবর্তী পানির স্থলের পাশেই অবতরণ করলেন । এসময় হাব্বাব ইবনে মুনযের এগিয়ে এসে বললেন, ইয়া রসূলাল্লাহ, যে স্থানে আপনি নেমেছেন তা যদি আল্লাহর ইচ্ছাতেই হয়, তাহলে কিছু বলার নেই । আর যদি তা না হয়, তাহলে কি যুদ্ধের উদ্দেশ্যে বা যুদ্ধ পরিচালনার প্রয়োজনের একটি গুরত্বপূর্ণ স্থান হিসাবে এ স্থানটা নির্বাচন করেছেন? তখন রসূলুল্লাহ (স.) বললেন, ‘হা যুদ্ধের প্রয়োজনেই এ স্থানটা আমি নির্বাচন করেছি ।' তখন সাহাবী বললেন, ইয়া রসূলাল্লাহ, না, এ স্থানটা যুদ্ধ কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি আমাদের সাথে আসুন, শত্রুর অবস্থানের কাছাকাছি পানির স্থানটিতে আমরা অবস্থান নেবো। সেখান থেকে আমরা শত্রুর গতিবিধি সঠিকভাবে লক্ষ্য করতে পারবো এবং আমাদের হাউযগুলো আমরা পানি দ্বারা ভর্তি করে রাখতে পারবো । অন্যদিকে শক্রুর হাতে পানি থাকবে না, এতে তারা কঠিন অবস্থার সম্মুখীন হবে এবং পরাজয় বা প্রত্যাবর্তনের দিকে এগিয়ে যাবে। তখন রসূলুল্লাহ (স.) ওই স্থান পরিত্যাগ করে আমাদের সাথে চলে এসে উপরোক্ত জায়গায় অবস্থান গ্রহণ করলেন।০৬) সুতরাং, এই রাত্রিতে হাব্বাব ইবনে মুনযেরের পরামর্শ কার্যকরী করার পূর্বে সাহাবাদের ওপর ওই অবস্থাটা নেমে এলো, যা বদর যুদ্ধে যোগদানকারী (সাহাবা)দের সম্পর্কে আল্তাহ তায়ালা বলেছেন। এ সমর-ক্ষেত্রে আল্লাহর সাহায্য দ্বিগুণ এসেছিলো। এসেছিলো বস্তুগত দিক থেকে এবং আত্মিক দিক থেকেও ৷ মরুভূমির মধ্যে পানির সুবিধা অবশ্যই একটা বস্তুগত প্রাপ্তি এবং জীবন রক্ষাকারী জিনিস বটে অতিরিক্ত যে উপকারীতা এ পানি থেকে পাওয়া গিয়েছিলো তা হচ্ছে বিজয়ের জন্যে এই পানি অতিরিক্ত একটা কার্যকারণ হিসাবে কাজ করেছে। আর এটা একটা বড় সত্য যে, যে বাহিনী মরুভূমির মধ্যে পানির উৎস থেকে বঞ্চিত হয়, অথবা প্রচুর পানির ব্যবস্থা না রাখতে পারে, তারা যুদ্ধে নামার আগেই উৎসাহ হারিয়ে ফেলে ৷ তারপর আসছে পবিত্রতার প্রশ্ব। শয়তানী ওয়াসওয়াসা অনেক সময় মানসিক শক্তিকে কমিয়ে দেয়। শয়তানের ওয়াসওয়াসায় মুসলমানদের এ দুর্বলতার অবস্থা এসে গিয়েছিলো। পানির অভাবে, অপবিত্র অবস্থায় নামায পড়তে যে অসুবিধা হয়, (তায়াম্মুম করার অনুমতি তখনও, পঞ্চম হিজরীতে বনু মুসতালিক যুদ্ধে রসূল (স.)-এর সাথে যারা ছিলেন, সেই সকল সাহাবাকে কেন্দ্র করেই প্রথম এ অনুমতি এসেছিলো) । এসময়ে অনেকেরই স্বপ্নদোষ হয়ে গিয়েছিলো এবং ঈমানের দরজা দিয়ে প্রবিষ্ট শয়তানী প্ররোচনার কারণে তাদের মন দুর্বল হয়ে পড়েছিলো। তাদের অনস্তরগুলো কাপতে শুরু | ৮ সূন্সা আল আনফ্াল (১১৩১) পারা ৯ সমনখিল ২ যিলাল ৮ম ১৫ ww.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।