যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

তিনি আমাদেরকে যতোটুকু জানান ততোটুকুই আমরা জানতে পারি। কিন্তু এসব ঘটনার বিবরণীর যে গন্ভীর প্রভাব আমার ওপর পড়ছে তা হচ্ছে অত্যন্ত কঠিন। এসব ঘটনা পড়ার সময় আমার ওপর দিয়ে অতি সুক্ষ্ম কিছু মুহূর্ত অতি সংগোপনে অতিক্রম করে। যেন পড়ন্ত বেলায় দারুণ উদ্বেগ উৎকষ্ঠায় আমার বুক দুরুদুরু করে কাপতে থাকে । এরপর এসে যায় এক তন্দ্রা, যা আমাকে মোহাবিষ্ট করে ফেলে এসময় আমি যেন এক নতুন মানুষে রূপান্তরিত হয়ে যাই । মন নির্লিপ্ত, হয়ে যায় শান্ত । অস্তর আমার সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যায়। তখন গভীর প্রশান্তির সাগরে আমি যেন ডুবে যাই । পরে এ অবস্থা আমার কিভাবে শেষ হলো জানি না। হঠাৎ করে কি ভাবে আমাকে পরবর্তী অবস্থা পেয়ে বসলো কিছুই আমি জানি না । কিছুই বুঝতে পারিনি । তবে পরে মনে পড়েছে বদর ও উহুদ যুদ্ধের কথা । তখন আমার সমস্ত অস্তিত্ব দিয়ে, বদর ও ওহুদ প্রান্তরে তন্দ্রায় অভিভূত হওয়ার অবস্থাটা অনুতব করেছি । এটা এমন এক অবস্থা, যা আমি কোনো যুক্তি দিয়ে বুঝতে পারিনি, বুঝাতেও পারবো না। আমার অস্তরের গভীরে তীব্রভাবে আমি অনুভব করেছি। এটা কোনো অলীক কল্পনা নয়, আর এর মধ্যে আমি আল্লাহর সাহায্যকে যেন জীবন্ত রূপে দেখতে পেয়েছি, যা অতি সংগোপনে এবং সরাসরি আমার মধ্যে কাজ করেছে। এরপর আমার অন্তর প্রশান্ত হয়ে গেলো মন নিশ্চিন্ত ও নির্লিপ্ততায় ভরে গেলো । এই আচ্ছন্ন অবস্থা এবং এই প্রশান্তিই বদরের ওই মোজাহেদদের মধ্যে আল্লাহর সাহায্যের তীব্ৰ অনুভূতি পয়দা করে দিয়েছিলো । তাই আল্লাহ তায়ালা জানাচ্ছেন, স্মরণ করো ওই সময়ের কথা, যখন তোমাদেরকে গভীর তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছিলো, যার মধ্যে ছিলো সুগভীর এক প্রশান্তি ৷’ ‘এ বাক্যের মধ্যে ব্যবহৃত তিনটি শব্দ ‘তোমাদেরকে গভীরভাবে আচ্ছন্ন করছিলো’, ‘তন্দ্রা’ ও ‘প্রশান্তি এ তিনটি শব্দই প্রায় একই অর্থবোধক । এ তিনটি শব্দই অতি সূক্ষ্মভাবে মনের ওপর প্রভাব বিস্তার করার ব্যাপারে একই সাথে কাজ করে৷ যার ফলে তখন যে অবস্থাটা সৃষ্টি হয়, তা যে কোনো মানুষের কাছে সুন্দরভাবে পরিক্ষুট হয়ে ওঠে এবং মোমেনদের সেদিনকার অবস্থাটা কল্পনার চোখে সহজেই ভেসে ওঠে ৷ সুস্পষ্ট হয়ে ওঠে পাঠকের সামনে ওই দৃশ্য । ওই দৃশ্যের বিবরণ মুসলমানদের মনের ওপর তখনকার সময়ের অবস্থাটিকে টেনে আনে। এবারে দেখা যাক পানি বর্ষণের ঘটনার রহস্য । ‘আর তিনি তোমাদের ওপর (বৃষ্টির) পানি বর্ষণ করছিলেন, যাতে তিনি তোমাদেরকে পবিত্র করতে পারেন এবং দূর করে দেন তোমাদের মন থেকে শয়তানের অপবিত্রতা । তোমাদের অন্তরগুলোকে পরস্পর এক্য ও মহববতের সাথে বেধে দেন এবং যাতে করে তোমাদের কদমগুলো জমে যায় ৷’ (আয়াত-১১) যুদ্ধ শুরুর পূর্বেই আল্লাহর পক্ষে তার অদৃশ্য হাতে মুসলমানদের সাহায্য করার এ ছিলো আর এক উজ্জ্বল দৃষ্টান্ত । আবু তালহার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবী (স.) যখন বদর প্রান্তরের উদ্দেশ্যে রওয়ানা হলেন, তখন মোশরেকদের অবস্থান ছিলো ‘রমলা’ ও ‘ইচ্ছা’ নামক দুটি পানিধারা ও তাদের মধ্যবর্তী স্থানে । এসময় মুসলমানদের মধ্যে ভীষণ দুর্বলতা পরিলক্ষিত হচ্ছিলো এবং তাদের অন্তরের মধ্যে শয়তান নানাভাবে ওয়াসওয়াসা দিয়ে তাদের মধ্যে ক্রোধ এনে দিচ্ছিলো । যার কারণে তাদের মধ্যে কেউ কেউ এতোদূর পর্যন্ত বলতে শুরু করেছিলো, তোমরা মনে করো যে, তোমরাই আল্লাহর বন্ধু আর তোমাদের মধ্যে আল্লাহর রসূলও বর্তমান রয়েছেন, অথচ মোশরেকরা পানির স্থানটা দখল করে নিয়ে তোমাদের ওপর ইতিমধ্যেই বিজয়ী হয়ে গেছে। আর তোমরা শুধু আল্তাহমুখী হয়ে নামাযে রত হয়ে রয়েছো? এরপরই আল্লাহ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।