যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহ তায়ালা নিজেই নিয়েছেন এবং তার সাহায্যের ওপর পূর্ণ ভরসা করে সমর ক্ষেত্রে অগ্রসর হতে বলেছেন । তিনি জানিয়েছেন যে, যুদ্ধকে বিজয়ের পর্যায়ে পৌছে দেয়ার জন্যে তিনিই যথেষ্ট । তবে তাদের কর্তব্য হিসাবে তারা অবশ্যই যথাসম্ভব প্রস্তুতি নেবে এবং শত্রুর | মোকাবেলায় সাধ্যমত চেষ্টা চালাবে সাধ্যের বাইরে যা প্রয়োজন তার জন্যে আল্লাহ তায়ালা | তাদেরকে তৃপ্তিজনক সুসংবাদ দিয়ে নিশ্চিন্ত করে দিয়েছেন এবং বাস্তব বিপদের মোকাবেলায় যেন তারা দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকতে পারে, তার জন্যে তিনি তাদেরকে আগাম বিজয়ের আভাসও দিয়েছেন। আর মোমেনদের অন্তরের মধ্যে নিশ্চিন্ততার জন্যে এটাই যথেষ্ট যে, স্বয়ং সর্বশক্তিমান | আল্লাহর সৈন্য তাদের সাথে রয়েছে। এর ফলে তাদের মনকে চিন্তামুক্ত করা এবং যুদ্ধে মযবুতীর সাথে টিকে থাকা সহজ হবে । তারা সম্পূর্ণ নিশ্চিত ছিলো যে, একমাত্র আল্লাহর পক্ষ থেকেই বিজয় আসা অবশ্যন্তাবী- অন্য কেউই বিজয় দিতে পারে না । তিনি মহাশক্তিমান । তিনিই সব কিছু করতে সক্ষম ৷ তিনিই তার নির্দেশ পালন করানোর ব্যাপারে বিজয়ী এবং তিনিই মহা বিজ্ঞানময়, অর্থাৎ সব কিছুকে তার স্বস্থানে সংস্থাপনকারী । এরশাদ হচ্ছে, স্মরণ কর ওই সময়ের কথা, যখন তোমাদেরকে পরম প্রশান্তি ও নিশ্চিন্ততার কারণে ভীষণ তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছিলো এবং তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রবল বৃষ্টিধারা, বর্ষণ করছিলেন যাতে করে তোমাদেরকে তিনি অপবিত্রতা থেকে পবিত্র করে দেন (সজীবতা ফিরিয়ে আনেন) আর দূর করে দেন তোমাদের থেকে শয়তানের (এনে দেয়া) বিভিন্ন প্রকার অপবিত্র অনুভূতিকে, মযবুত করে বেধে দেন তোমাদের অন্তরগুলোকে এবং মযবুত করে দেন তোমাদের পা-গুলোকে !' এখন দেখা যাক এই তন্দ্রার বিষয়টা, যা মুসলমানদেরকে ' যুদ্ধের পূর্বে আচ্ছন্ন করে ফেলেছিলো। এ ছিলো যুদ্ধের পূর্বে এমন এক আশ্চর্যজনক অবস্থা, যা একমাত্র আল্লাহর হুকুমে ও ক্ষমতার কারণে আসা সম্ভব হয়েছিলো । এ অবস্থার পূর্বে মুসলমানরা দারুণ ভয় পেয়ে গিয়েছিলো । যেহেতু. তারা সংখ্যায় নিজেদেরকে অত্যন্ত অল্প দেখছিলো, তাই ওই অকল্পনীয় বিপদের মোকাবেলার সাহস পাচ্ছিলো না । এজন্যে তন্দ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছিলো। এরপর এই ভীষণ তন্দ্রা দ্বারা তাদের মধ্যে এক মনোরম প্রশান্তি এনে দেয়া হয়েছিলো । অন্তরকে এমনভাবে নিরুদ্বিগু করে দেয়া হয়েছিলো যে, তাদেরকে তন্দ্রার জড়তা এমনিভাবে আচ্ছন্ন করে ফেলা এটা ছিলো তাদের মানসিক এক অদভুত অবস্থা । তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিলো যে, আল্লাহর ফয়সালার বাইরে কিছুই হবে না এবং পূর্বাহ্নেই আল্লাহ তায়ালা তার ফয়সালা জানিয়ে দিয়েছিলেন যে, তিনি তাদেরকে বিজয় দান করবেন । নিজেদের সংখ্যার তুচ্ছতার দিকে তাকিয়ে এবং তাদের তুলনায় মোশরেকদের সুসজ্জিত বিশাল বাহিনীর দিকে তাকিয়ে মুসলমানরা প্রথমে অবশ্যই আতংকিত হয়ে গিয়েছিলো। কিন্তু হঠাৎ করে এমনভাবে গভীর তন্দ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেললো যে, তারা ভুলে গেলো যুদ্ধের বিভীষিকার কথা এবং মানষিক অস্থিরতা মুক্ত হয়ে তারা একেবারে নিশ্চিন্ত হয়ে গেলো, অজানা এক প্রশান্তি নেমে এল মুষ্টিমেয় এই বাহিনীর ওপর । ওহুদ যুদ্ধের দিনেও এই ধরনের প্রশান্তি ও নিশ্চিন্ততা নেমে এসেছিলো । কখনও আসছিলো ভয়, আবার কখনও আসছিলো নির্লিপ্ততা। ভয় ও প্রশান্তি পর্যায়ক্রমে বারবার ঘুরে ঘুরে আসছিলো। ওই সময়ে বদরের দিবসের ন্যায় গভীর তন্দ্রা তাদেরকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলছিলো যে, তারা কিছুতেই চোখ খোলা রাখতে পারছিলো না। আমি এই আয়াতগুলোকে গভীরভাবে অধ্যয়ন করেছি এবং এই তন্দ্রার বিষয়টি যতোবারই পড়ছি ততোবারই আমি অনুভব করছি যেন আমার সামনেই এ ঘটনা ঘটছে। এর সঠিক তাৎপর্য তো আল্লাহ তায়ালাই জানেন। সলা আল আলব্লল তত লাল সলিল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।