যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদেরকে অসহায় অবস্থায় এবং একাকী ছেড়ে দেননি । কারণ মুসলমানরা ছিলো সংখ্যায় অনেক কম, আর কাফেররা ছিলো বহু গুণে বেশী । আর এই দল এবং এই দ্বীনের সাহায্যার্থে ফেরেশতাদের আগমন সংবাদ আমরা সুনিশ্চিতভাবে জানতে পারলাম । জানতে পারলাম যেভাবে | আল্লাহ তায়ালা তাদের দ্বারা সাহায্য করার কথা জানিয়েছিলেন তারা সেই ভাবেই এসেছিলেন। এটা আল্লাহ তায়ালার মেহেরবানী ও ক্ষমতার নিদর্শন, যা আল কোরআনের আলোকে আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছি। বদর প্রান্তরে ফেরেশতাদের আগমনের সংবাদ পরিবেশন করতে গিয়ে ইমাম বোখারী তার মহান কেতাব বুখারী শরীফের ‘বদর যুদ্ধে ফেরেশতাদের যোগদান’ অধ্যায়ে উদ্ধৃত করছেন, ‘রাফে আযযারকী বলছেন, তার পিতা বদরে যোগদানকারী একজন সাহাবী ছিলেন। তিনি বলেছেন, নবী (স.)-এর কাছে জিবরাঈল (আ.) আগমন করে বললেন, বদরের যুদ্ধে যোগদানকারীদের সম্পর্কে আপনাদের ধারণা কি? তিনি বললেন, ‘এরা শ্রেষ্ঠ মর্যাদাবান মুসলমান অথবা এই ধরনেরই কিছু কথা বললেন । তখন তিনি (জিবরাঈল) বললেন, ফেরেশতাদের মধ্য থেকেও এই রকম উত্তম কিছু সংখ্যক ফেরেশতা আপনাদের সাথে রয়েছে।’ (এ হাদীসটি বোখারীতে একক বর্ণনাকারীর মাধ্যমে প্রাপ্ত) । পুনরায় দেখুন, বলা হয়েছে, স্মরণ করে দেখো সেই সময়কার কথা, যখন তোমাদের রবের কাছে তোমরা সাহায্য চেয়ে দোয়া করছিলে। ......... নিশ্চয় আল্লাহ তায়ালা মহা শক্তিমান ৷ মহা বিজ্ঞানময় (আয়াত ৯-১০) ওরা যখন সাহায্য চেয়ে দোয়া করছিলো, তখন অবশ্যই আল্লাহ রব্বুল আলামীন তাদের দোয়া কবুল করেছিলেন এবং তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে, অবশ্যই তিনি তাদেরকে হাজার Pi এঘটনাতে আল্লাহ রব্বুল ইযযতের মাপকাঠিতে মুসলিম জামায়াত ও এই মহান দ্বীনের গুরুত্ব ও মহত্ব প্রকাশ পেয়েছে। এ জামায়াত যেহেতু আল্লাহ তায়ালারই দল, এজন্যে এদেরকে সাহায্য করা ও হেফাযতের দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছেন । অবশ্যই আল্লাহ তায়ালা চাননা : যে, মুসলিম জামায়াত তার সাহায্যের ব্যাপারে নানা প্রকার ব্যাখ্যার মুখাপেক্ষী হোক এবং বুঝুক যে, এ সাহায্য এই-এই কারণে এসেছে, বরং তিনি চান তারা বুঝুক যে, আল্লাহর সাহায্য বিনা ওসীলাতেই আসতে পারে। এজন্যে তিনি জানিয়েছেন যে, এ সাহায্য এসেছে মানবীয় যুক্তি বুদ্ধির উর্ধে সম্পূর্ণ তার নিজস্ব বাহিনী দ্বারা, যাতে করে ভবিষ্যতের মুসলমানরা আল্লাহর মদদের ক্ষমতার ওপর পুরোপুরি আস্থা স্থাপন করতে পারে। এরপর আবারও তিনি জানিয়েছেন যে, ফেরেশতাদের মাধ্যমে এসব সাহায্যের খবর দান এটাও এক সুসংবাদ হিসাবে এসেছে তিনি সাহায্য করতে একটা সংখ্যারও উল্লেখ করেছেন। আল কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে মোমেনদের অন্তরে এই প্রতীতিই জন্মানো হয়েছে। আল্বাহর পআঅত্যস্ষ সাহায্য মুসলিম জনগণের কর্তব্য হচ্ছে তাদের সাধ্যে যতোটুকু শক্তি সামর্থ আছে তাকে পুরোপুরিই কাজে লাগানো । এর অতিরিক্ত যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই গ্রহণ করেছেন। এজন্যে ইসলামের দুশমনদের সাথে প্রথম মোকাবেলাতেই আল্লাহ তায়ালা সাধ্যমত প্রস্তুতি নিয়েই অগ্রসর হতে বলেছেন। যতোটুকু প্রস্তুতি তাদের ছিলো, সে সম্পর্কে আল্লাহ তায়ালা ভালো করেই জানতেন, এজন্যে এর অতিরিক্ত যা প্রয়োজন ছিলো তার পুরো (৫) অন্য রেওয়াতের আছে যে, তারা ছিল হাজার ও নয় শতের মধ্যকার একটা সংখ্যা । [ত্র জলঅলকল _ সৈ লন মল www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।