আল্লাহরই পরিচালনায় । এ যুদ্ধের ঘটনাগুলো এমনই চমকপ্রদ যে, আল কোরআনে উল্লেখিত এর বিবরণীর দিকে পাঠক যখন তাকায়, তখন সে হতভম্ব হয়ে যায় এবং তার কাছে মনে হয় যেন এখনই এবং তার সামনেই বুঝি এ বিস্ময়কর যুদ্ধটি সংঘটিত হচ্ছে। এরপর আসছে আল্লাহর কাছে সাহায্যের জন্যে মুসলমানদের আকুল আবেদনের দৃশ্য ৷ এ সম্পর্কে হযরত ওমর (রা.)-এর বরাত দিয়ে ইমাম আহমদ জানাচ্ছেন, যখন বদর যুদ্ধের দিন ঘনিয়ে এলো, তখন নবী (স.) তার তিন শতের কিছু বেশী সাহাবার দিকে তাকালেন এবং তাকালেন মোশরেকদের দিকেও- যারা ছিলো হাজারেরও বেশী (৫) তারপর তিনি কেবলামুখী হয়ে বসলেন । তার পরনে ছিলো একটা বস্তু এবং গায়ে ছিলো একটা চাদর ৷ এসময়ে তিনি দোয়া করছিলেন, ‘হে আল্লাহ, সেই ওয়াদা পূরণ করো- যা তুমি আমার সাথে করেছো । আয় আল্লাহ, যদি (আজকের দিনে) ইসলামের এই ছোট্ট বাহিনীটা ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কখনই তোমার এবাদাত করা হবে না৷’ এভাবে তিনি তীর রবের কাছে সাহায্য চাইতেই থাকলেন এবং অবিরামভ্ভাবে দোয়া করতে লাগলেন । শেষ পর্যন্ত তার কাধ দুটো থেকে চাদর খসে পড়ে গেলো । এসময় আবু বকর (রা.) সেখানে .উপস্থিত হলেন এবং চাদরটি তার কাধে তুলে দিলেন এবং পেছন থেকে তার কাছ ঘেষে বসে বললেন, হে আল্তাহর নবী, আপনার পরওয়ারদেগারের কাছে আপনার কাকুতি মিনতি যথেষ্ট হয়েছে। অবশ্যই তিনি আপনাকে প্রদত্ত ওয়াদা পূরণ করবেন ।' এর পর পরই আল্লাহ তায়ালা নাযিল করলেন, 'স্মরণ করে দেখো সে সময়কার অবস্থা, যখন তোমরা তোমাদের মালিকের নিকট সাহায্যপ্রার্থী হয়ে দোয়া করছিলে, তখন আল্লাহ তায়ালা ফেরেশতা দ্বারা, যারা পেছন দিক থেকে পর্যায়ক্রমে দলে দলে সাহায্যকারী হিসাবে আসতে থাকবে (ও তোমাদের সাথে যোগ দিয়ে যুদ্ধ করতে থাকবে) । বদরের যুদ্ধের সময় ফেরেশতাদের আগমন সম্পর্কে বহু হাদীস এসেছে, যার মধ্যে বহু বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তাদের সংখ্যা এবং বাস্তবে তাদের যুদ্ধে অংশগ্রহণ করার কথা জানা যায়। আরও জানা যায়, মোমেনদেরকে লক্ষ্য করে দৃঢ়তা অবলম্বন করার জন্যে আল্লাহর আহ্বান সম্পর্কিত কথা । মোশরেকদের দিকে তিরকস্কার-বাণী নিক্ষেপ করা সম্পর্কেও এখানে জানা যায়.... আর আমরা একই ভাবে এই কেতাব ‘ফী যিলাল’-এর মধ্যে কোরআন হাদীসে উল্লেখিত কথাগুলোকে উদ্ধৃত করেই ক্ষান্ত হচ্ছি এবং এ বিষয় সম্পর্কিত আয়াতটিই তুলে দেয়া যথেষ্ট মনে করছি, স্মরণ করে দেখো সেই সময়ের কথা, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্যপ্রার্থী হয়ে দোয়া করছিলে, যার জওয়াব দিতে গিয়ে তিনি বললেন, ‘আর অবশ্যই আমি হাজার ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবো, যারা সাহায্যকারী দল হিসাবে পেছন থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে আসতে থাকবে, ........... এইতো ছিলো মূল ঘটনা ৷ ‘স্বরণ করে দেখো একবার সেই ঘটনার কথাও, যখন তোমার রব ওহী নাযেল করে ফেরেশতাদের উদ্দেশে বলছিলেন, আমি (নিজে) তোমাদের সাথে আছি। অতএব, তোমরা ঈমানদারদেরকে মযবুত করে রাখো খুব শীঘই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করবো । অতপর তোমরা আঘাত করতে থাকো কাফেরদের গর্দানের ওপর এবং ফেরেশতাদের বাস্তব কাজ ৷ এর থেকে বেশী বিস্তারিত বিবরণ দেয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এই বর্ণনাকে আমরা যথেষ্ট মনে করে এ প্রসংগে ইতি করতে চাই । আর আমাদের জন্যে এতোটুকু জানাই যথেষ্ট যে, মহান আল্লাহ রববুল আলামীন সেদিন যুদ্ধের ময়দানে আল আলক্লল টক নত সলিল < www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।