আজকের যে দলটা এই দ্বীনকে পুনরুজ্জীবিত করতে চেষ্টা করে যাচ্ছে, এ সুন্দরতম ব্যবস্থাকে মানুষের অস্তরের মধ্যে এবং জগতের সবখানে বিজয়ী করতে চাচ্ছে, তারা আজকে বদরের পরিস্থিতিতে গৃহীত মুসলমানদের ভূমিকার মতো সেই ভূমিকা গ্রহণ না করে সফলতার কোনো আশাই করতে পারে না- যেহেতু তখনকার ও এখনকর পরিস্থিতির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই । কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, বিশ্বের যে কোনো সময়ে বাতেল শক্তি যেখানে যেখানে নিজের থাবা বিস্তার করেছে, সেখানে আল্লাহ্র দ্বীনকে বিজয়ী করতে চাইলে মুসলমানদের বদরের সাহাবাদের মতো চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেই নিষ্ঠা ও একান্তিকতা নিয়ে এবং আল্লাহ তায়ালার ওপর পূর্ণ ভরসা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে- যেমন করেছিলেন বদরের মুসলমানরা । যতোদিন আসমান যমীন টিকে আছে, ততোদিন ওই একই ধারায় যদি কাজ করা যায়, তাহলে আল্লাহর সাহায্য ও রহমত আজও তেমনি করে বর্ষিত হবে যেমন তৎকালীন মুসলমানদের ওপর বর্ষিত হয়েছিলো আর আল্লাহর সাহায্য বর্ষিত হলে পূর্ণ ইসলামী বিপ্নব পুনরায় আশা করা যায় ।....... ত্দরের ঝুদ্জে ফেরেশতাদের অৎংশনশআ্হ্ণ তারপর আলোচনার ধারা এগিয়ে চলেছে বদর যুদ্ধের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে এবং মুসলমানদের অনবদ্য সেই ভূমিকা সম্পর্কে, যা তখনকার মুসলমানরা দেখাতে সক্ষম হয়েছিলেন। এর দ্বারা সুস্পষ্টভাবে তাদের অবস্থা জানা যায় কেমন করে দুশমনদের শক্তির মূল শেকড়গুলো আল্লাহ তায়ালা কেটে দিয়েছিলেন এবং কেমন করে সামগ্রিকভাবে আল্লাহ তায়ালাই তাদেরকে বিজয়ের মুকুট পরিয়ে দিয়েছিলেন। এজন্যে নিসন্দেহে আল্লাহ তায়ালা নিজেই এ যাবতীয় তদবীর করেছেন। এ প্রসংগে আল কোরআনের অনন্য বর্ণনাভংগি বদর প্রান্তরের মুসলমানদের দৃষ্টান্তমূলক ভূমিকা অতি চমৎকারভাবে তুলে ধরেছে । ওই সময়ের অবস্থা ও ঘটনাবলীকে তুলে ধরেছে, যেন মানুষ ওই একই পদ্ধতি অনুসরণ করে নতুন জীবনের স্বাদ পায় । অবশ্য এ সময়ে সীমালংঘনকর যে সব ঘটনা ঘটেছিলো আল কোরআনের শিক্ষা অনুসারে সেগুলো থেকে পরহেয করতে হবে। সেই সব আচরণ, পরিহার করতে হবে যা এক সময় আরবের বুকে অশান্তি ঘটিয়েছিলো, বিশৃংখলা সৃষ্টি করেছিলো এসব আচরণের ফল মানুষকে অবশ্যই দুনিয়াতে কিছু না কিছু ভোগ করতে হয়, আর আখেরাতে তো এর সাজা অবধারিত রয়েছেই ৷ উম্মাতে মুসলিমাহ যদি সঠিক আচরণ করে এবং মানুষকে কল্যাণ ও শাস্তির পথ দেখায়, তাহলে তার প্রতিদানও তারা পাবে। তাদের মর্যাদা দুনিয়াতে যেমন বৃদ্ধি পাবে, তেমনি আখেরাতেও তারা হবে মর্যাদাবান । এই দ্বীন ইসলামের সঠিক অনুকরণ ও অনুসরণের মাধ্যমেই তারা আল্লাহ তায়ালার দরবারে সর্বাধিক ইযযত লাভ করবে। তাই এরশাদ হচ্ছে, স্বরণ করে দেখো ওই সময়ের কথা, যখন তোমরা তোমাদের পরওয়ারদেগারের কাছে সাহায্যের জন্যে প্রার্থনা করছিলে, তখন তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিয়ে বললেন, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করবো হাজার ফেরেশতা দ্বারা, যারা পরপর ছোট ছোট সাহায্যকারী দল হিসাবে তোমাদের পেছন দিক থেকে এসে তোমাদের সাথে যোগ দিতে থাকবে । তবে জেনে রেখো................ আর যারাই আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করবে, তাদের জানা দরকার যে, আল্লাহ তায়ালা খুব শক্তভাবে তাদেরকে পাকড়াওকারী ৷ হা, এই হবে তোমাদের পরিণাম (হে সীমালংঘনকারীরা, সেদিন তোমাদেরকে বলা হবে), গ্রহণ করো এই কঠিন শাস্তির স্বাদ । আর কাফেরদের জন্যে রয়েছে দোযখের দগদগে আগুন । (আয়াত ৯-১৪) এ যুদ্ধ সংঘটিত হয়েছিলো পুরোপুরিভাবে আল্লাহর হুকুম ও তার ইচ্ছানুযায়ী । তারই পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ে । এ যুদ্ধ চলছিলো আল্লাহর সৈন্য দ্বারা এবং স্বয়ং [_৮ সূরা আল আনফাল ০১০৮৮১) পারা =» মনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।