যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

ঝামেলামুক্ত কাফেলাটাকে ধরতে পারতো, তাহলে সেটা গ্রহণ করেই তারা খুশী হয়ে যেতো । এরপর আসছে গনীমতের মাল নিয়ে তাদের মধ্যে যে গন্ডগোলটা হয়ে গেলো এ ব্যাপারে । প্রশ্ন আসে যদি তারা কাফেলাটা কবযায় আনতে পারতো, তাহলে তাদের সমস্ত মালামাল অতি সহজেই হস্তগত করতে পারতো! আর বদরের যুদ্ধে জয়লাভ এটা তো অবশ্যই বিশ্বাসের দৃঢ়তার পুরস্কার স্বরূপ তাদের জন্যে এসেছিলো। এটা ছিলো এক চূড়ান্ত সাহায্য ও বিজয় এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী এক বিশ্ময়কর অধ্যায়ও বটে । এ ছিলো সর্বপ্রকার অস্ত্রশস্ত্র সুসজ্জিত ও রণসম্তারে পরিপূর্ণ এক মহাদপী শত্রুর মোকাবেলায় সত্যের মহা বিজয়ের কাহিনী । এ চরম সত্য ও সঠিক কাহিনীর মধ্যে একথা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে, সংখ্যা ও সরঞ্জামই বিজয় আনে না, বিজয় আনে আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা ও তার সাহায্য । যখন মানুষ তার ব্যক্তিগত দুৰ্বলতা থেকে মুক্ত হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে । এ কথা আরো ভাস্বর হয়ে ফুটে উঠেছে সেই ঘটনা থেকে যখন অনিচ্ছক যোদ্ধাদের মধ্যে একটা ছোট্ট দল আল্লাহর কাছে সাহায্যপ্রার্থী হয়ে দোয়া করেছিলো। তারা আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে বস্তুগত সব কিছুর তুচ্ছতাকে উপেক্ষা করেছিলো এবং অন্তরের প্রগাঢ় বিশ্বাস নিয়ে শত্রুর দিকে এগিয়ে যাওয়ায় তার সাহায্যের হকদার হয়েছিলো। নিজেদের দুর্বলতার ওপর তারা বিজয়ী হয়েছিলো বিজয়ী হয়েছিলো ময়দানে বিরাজমান সকল পরিস্থিতির ওপর এবং এইভাবে যুদ্ধের মোড় ফিরে গিয়েছিলো এবং মিথ্যা-শক্তির দাপট থমকে গিয়েছিলো, সত্যের পাল্লা ভারী হয়ে গিয়েছিলো এবং পরিশেষে সত্যের চূড়ান্ত বিজয় হয়েছিলো। তাকিয়ে দেখুন বদর যুদ্ধের প্রান্তরের দিকে। এ যুদ্ধ মানবেতিহাসের ওপর কি প্রভাব বিস্তার করেছিলো । দেখুন এ যুদ্ধ জয় পরাজয়ের একটি মৌলিক নিয়ম নির্ধারণ করেছে এবং মানব জাতিকে, জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে তাদেরকে জয় পরাজয়ের কারণগুলো, যুদ্ধ জয়ের মূল ও প্রকৃত কারণ কোনটা জানিয়ে দিয়েছে এবং পরিষ্কার করে একথা জানিয়ে দিয়েছে যে বাহ্যিক বস্তুগত উপরণ বিজয়ের একমাত্র কারণ নয় সত্যের বিজয়ের জন্যে লিখিত এ শর্তগুলো দেশে দেশে এবং যুগ যুগ ধরে পঠিত হতে থাকবে । সত্যের এ গ্রন্থ সবখানে খোলা রয়েছে। এর পথ ও পদ্ধতি অপরিবর্তনীয়। এর প্রকৃতি কোনো দিন বদলায় না। এ হচ্ছে আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে এক বিশেষ নিদর্শন । এ হচ্ছে সৃষ্টির বুকে যে সব নিয়ম চালু রয়েছে তার মধ্যে এক অমোঘ নিয়ম ।.এ নিয়ম ততোদিন চালু থাকবে, যতোদিন আকাশমন্ডলী ও পৃথিবীর অস্তিত্ব থাকবে । চিন্তা করুন মুসলিম দল কোন কোন কারণে এ যুদ্ধে প্রবৃত্ত হলো! এ দলটার একমাত্র উদ্দেশ্য ছিলো জাহেলিয়াতের তমসায় আচ্ছন্ন থাকার পর আবার পৃথিবীর বুকে পূর্ণাংগ ইসলামী ব্যবস্থা চালু করা । আপনি বদর প্রান্তরের সামনে একবার দাড়ান এবং চিন্তা করুন । দেখুন সেই চূড়ান্ত পদক্ষেপের দিকে, যা সেদিন গ্রহণ করা হয়েছিলো । আরও চিন্তা করুন সেই কঠিন পার্থক্যের দিকে, যা মানুষ নিজের জন্যে চেয়েছিলো আর যা আল্লাহ তায়ালা তাদেরকে দিতে চেয়েছিলেন। এরশাদ হচ্ছে, স্বরণ করে দেখো ওই সময়ের (অবস্থার) কথা, যখন আল্লাহ তায়ালা তোমাদের জন্যে দুটো দলের যে কোনোটাকে তোমাদের হস্তগত করে দেবেন বলে ওয়াদা করছিলেন- তোমরা চাচ্ছিলে ঘোষণা দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং চাচ্ছিলেন কাফেরদের সুদৃঢ় শেকড়কে কেটে দিতে, যাতে সত্য বিজয়ী হয় ও মিথ্যা পর্যুদস্ত হয়ে যায়, যদিও কাফেররা এটা পছন্দ করতে পারেনা ৷' | ৮ সূন্সা আল আনফাল ০১০৭১) পাকা ৯ মনযিল ২ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।