যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

অথবা আবেগ সৃষ্টির মাধ্যমে এ সত্য প্রতিষ্ঠিত হোক- কিছুতেই তা তিনি চান নাই ৷ মহান আল্লাহ রব্বুল আলামীন যুক্তি-বুদ্ধিহীন আবেগ প্রবণতা সৃষ্টি করা থেকে সম্পূর্ণ মুক্ত । তিনি চান, মানুষ চেষ্টার মাধ্যমে সত্যকে গ্রহণ করুক, একনিষ্ঠতার সাথে বাস্তব জীবনের সকল প্রকার সং ংঘাতে লিপ্ত হয়ে বাস্তব ময়দানে নেমে যাক, কঠিন সংঘর্ষে জড়িত হয়ে এবং এই সং জীবনের সকল প্রকার দুঃসহ জ্বালা-যন্ত্রণা সয়ে সত্যের পথে এগিয়ে যাক । হা, আল্লাহ রব্বুল আলামীন চেয়েছেন মুসলিম জামায়াত একটা আত্মনির্ভরশীল ও বলিষ্ঠ জাতিতে পরিণত হোক এবং তাদের জন্যে বাস্তবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক । পৃথিবীর বুকে এক দুর্লংঘও সত্যাশ্রয়ী শক্তিতে পরিণত হোক এবং এই জাতিই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হোক । তিনি আরও চেয়েছেন শত্রুর মোকাবেলায় টিকে থাকার জন্যে তারা ভারসাম্যপূর্ণ এক সামরিক বাহিনী গড়ে তুলুক ৷ তিনি চেয়েছেন মুসলিম উম্মাহ এমন শক্তির অধিকারী হোক যেন তারা দুশমনদের ওপর সকল দিক দিয়ে প্রভাবশীল হয়ে উঠতে পারে এবং দুশমনদেরকে নিয়ন্ত্রণের ব্যাপারে সঠিক ভূমিকা পালন করতে পারে। ঈমানী চেতনা, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও সকল বিষয়ে সঠিক ও সুবিচার প্রদর্শন দ্বারা তারা যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারে এবং বিশ্বকে একথা জানিয়ে দিতে পারে যে, সম্পদ, সংখ্যা, মেয়াদের দৈর্ঘ ও সরঞ্জামের মধ্যেই আসল শক্তি নিবদ্ধ নয়, বরং সকল শক্তির উৎস হচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ । তার সাথে সম্পর্কের গভীরতার মধ্যেই নিহিত রয়েছে যাবতীয় শক্তি । এ সম্পর্ক যতো গভীর হবে ততই হবে তার শক্তি বেশী, যেহেতু তিনিই সকল শক্তির আধার । একথা কোনো কল্পনা-বিলাস বা নিছক কোনো বিশ্বাসের আবেগ নয়, এটাই হচ্ছে মুসলিম জাতির ইতিহাসে বাস্তব সত্য । এজন্যে মুসলিম জাতিকে এই আকীদা বিশ্বাস মযবুত বানানোর জন্যে এবং তাদের কার্যকলাপকে ওই বিশ্বাসের আলোকে সুন্দর ও সুসংহত করার জন্যে বারবার উদ্বুদ্ধ করা হয়েছে। তবে শুধু বিশ্বাস ও আল্লাহ ভরসা নিয়ে বসে থাকতে বলা হয়নি, বরং দুশমনদের প্রস্তুতির অনুরূপ সাজ সরঞ্জাম ও সাধ্যমত অস্ত্রশস্ত্র যোগাড় করতে নির্দেশ দেয়া হয়েছে, যেন ভবিষ্যতে দুনিয়ার মানুষের কাছেও অন্ত্রধারী ও শক্তিশালী জাতি রূপে তারা বিবেচিত হতে পারে। মুসলমানরা নিজেরাও যেন প্রত্যেক যামানায় ঈমানী দৃঢ়তার সাথে সাথে নিজেদের অন্তর ভান্ডার থাকার কারণে প্রভাবশীল হতে পারে এজন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে । এতে যদি শত্রুদের তুলনায় অস্ত্র ভান্ডার পরিমাণে কমও থাকে, তবু শত্রুদের অনুরূপ অস্ত্রের অধিকারী তাদের অবশ্যই হতে হবে। আর জনসংখ্যার দিক দিয়ে যদি শত্রুর তুলনায় তারা কম হয়, তাতেও চিন্তার কিছু নেই । তাদের সংখ্যা যাই হোক না কেন, তাদেরকে একতাবদ্ধ ও সুসংগঠিত হতে হবে এবং অবশ্যই তাদের মনের মধ্যে ঈমানী শক্তি ও বাতিল শক্তির ভেতরকার পার্থক্যের অনুভূতিও থাকতে হবে, যা বদরের সিদ্ধান্তকর যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছিলো। এ সত্য দেখতে পাবে আজকের যে কোনো দশক, ভবিষ্যতের মানুষও এ সত্য দেখতে পাবে এবং সে দিনকার মুসলমানরা যেভাবে এ সত্যকে.দেখেছিলো সেভাবেই মানুষ এই দীর্ঘস্থায়ী জীবন লক্ষ্য দেখতে পাবে। তারা দেখবে সেই কল্যাণকে, যা আল্লাহ তায়ালা তাদের জন্যে বরাদ্দ করে রেখেছিলেন। যতোই তারা দেখবে ততোই তাদের কাছে মনে হবে এ চাওয়া ও পাওয়া দীর্ঘস্থায়ী এক সত্য । আর যখন তারা জানতে পারবে তাদের জন্যে কোন কোন ভালো ও কল্যাণকর জিনিস আল্লাহ্‌ তায়ালা ঠিক করে রেখেছেন, আর যখন তারা বুঝবে এই কল্যাণের পথে চলতে গেলে তাদের বহু বাধা বিঘ্ব এবং বিপদ আপদ অতিক্রম করতে হবে, তখন এসব বিপদ তাদেরকে মুষড়ে ফেলতে পারবে না এবং তখন এগুলোকে তারা আদৌ কোনো বিপদই মনে করবে না। কিন্তু প্রশ্ন দাড়ায়, আল্লাহ তায়ালা তাদের জন্যে যে কল্যাণ চেয়েছিলেন, সে কল্যাণের অধিকারী হওয়ার জন্যে তারা কী ভূমিকা নিয়েছিলো? এটাই তো বাস্তবে মনে হয়, তারা যদি WWW.DOIKLHUADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।