যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ দ্বীনের বিজ্ঞয় চান, প্রয়োজন সতি কার সমোনমেনের . এই যে বিজয়ের অবস্থাটা, এটা সরাসরি এক বিপদাবস্থার মধ্য দিয়েই আসতে যাচ্ছিলো এবং এটাও সুনিশ্চিত ছিলো যে, বিজয় সম্পর্কে তাদের অন্তরে গভীর বিশ্বাস থাকা সত্তেও এ বিজয় অর্জনের জন্যে রণাংগনে মোকাবেল্ম ছিলো অপরিহার্য এবং কোরআনে কারীম আমাদেরকে একথাই জানাচ্ছে যে, আমাদের ভাগ্যের লিখনকে বাস্তবে পেতে হলে অবশ্যই মোকাবেলায় ময়দানে নামতে হবে। আর এটাও সত্য যে, আল্লাহর মেহেরবানী ও ওয়াদা সম্পর্কে মনের মধ্যে নিশ্চিন্ততা থাকা সত্তেও মানবীয় দুর্বলতার কারণে বিপদের সম্মুখীন হওয়ার সময়ে মনের মধ্যে অবশ্যই কিছু অস্থিরতা আসে । সুতরাং সে অবস্থায় এই মনকে আশ্বস্ত করতেই হবে এবং নামতে হবে পথে ও এগিয়ে যেতে হবে বীর বিক্ৰমে সম্মুখ সমরে। এভাবেই নেমে এলো প্রথম সাক্ষাত সমরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ওয়াদাকৃত সাহায্য ও বিজয়। এই সেই বদরের বাহিনী- যাদের সম্পর্কে রসূলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা কি জানো, হয়ত আল্লাহ তায়ালা বদরের বাহিনীর লোকদেরকে এক মহা মূল্যবান খবর দিয়ে দিয়েছেন। এ খবরে তিনি বলেছেন, ‘তোমাদের যা খুশী তাই করো, অবশ্যই আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি ।’ আর এটাই ছিলো (তাদের জন্যে) পুরস্কার হিসাবে । মুসলমানদের মধ্যে এক দল বাকি রয়ে গিয়েছিলো, যারা মনে করতো আল্লাহ তায়ালা দুর্বল | ও নিরস্ত্র একটি দল অবশ্যই তাদেরকে মিলিয়ে দেবেন । তাই এরশাদ হচ্ছে, ‘আর স্মরণ করে দেখো ওই সময়ের কথা, যখন আল্লাহ তায়ালা তোমাদের সাথে ওয়াদা! করছিলেন যে, দুটো দলের যে কোনো একটিকে তিনি করায়ও করাবেন। আর তোমরা তো আকাংখা করছিলে যে, নিরস্ত্র দলটিই তোমাদের কবযায় আসুক ।' এই জিনিসটাই মুসলমানদের মধ্য থেকে একটা দল নিজেদের স্বার্থের জন্যে চেয়েছিলো । আর তাদের জন্যে, তাদের দ্বারাতেই এ স্বার্থ অর্জিত হোক বলে আল্লাহ তায়ালা যে জিনিসটা চেয়েছিলেন, তা ছিলো অন্য জিনিস । এরশাদ হচ্ছে, আর আল্লাহ তায়ালা চেয়েছিলেন তার ঘোষণা দ্বারা সত্য প্রতিষ্ঠিত হয়ে যাক আর বিচ্ছিন্ন হয়ে যাক কাফেরদের মূল শেকড়গুলো। তিনি চান (এইভাবে অস্বীকারকারীদের মূল শেকড়গুলো কেটে দিয়ে নাফরমানদের বিস্তার রোধ করতে এবং) সত্যকে জয়যুক্ত করতে আর মিথ্যাকে ধ্বংস করে দিতে- যদিও অপরাধী গোষ্ঠী এটা মোটেই পছন্দ করেনি ৷' অবশ্যই আল্লাহ তায়ালা সকল দয়া ও মহানুভবতার অধিকারী হওয়া সত্তেও তিনি কাফেরদের এই হত্যাকান্ড চেয়েছেন, গনীমত চান নাই । তিনি চেয়েছিলেন সত্য ও বাতিলের মধ্যে একটা সংঘর্ষ বাধুক, তাহলেই সত্যের সত্যতা প্রমাণিত হবে এবং সত্যকে প্রতিষ্ঠিত ও টিকে থাকার যোগ্য বানানো যাবে এবং অন্যায়ের কর্তৃত্ব ও নাকচ করে দেয়া যাবে। মিথ্যাকে সমূলে দূর করে দেয়া যাবে । আর এ জন্যেই তিনি চেয়েছিলেন কাফেরদের (শক্তির) শেকড়কে কেটে দিতে । অতএব, যাকে তিনি চাইবেন, সে অবশ্যই নিহত হবে এবং যার বন্দী হওয়া তিনি চাইবেন সে অবশ্যই বন্দী হবে। যে বন্দী হবে, তাকে বন্দী করে নিয়ে যাওয়া হবে, তাদের অহংকারকে পদদলিত করা হবে, তাদের শক্তিকে চূর্ণ করে দেয়া হবে এবং ইসলামের ঝাড্ডাকে বুলন্দ করা হবে আর আল্লাহর বাণীকে সমুন্নত করা হবে। এভাবেই মুসলিম জামায়াতের পক্ষে আল্লাহর পথে জীবন যাপন করা সম্ভব হবে এবং এভাবেই পৃথিবীর বুকে আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের পথ সুগম হবে এবং অহংকারী ও বিদ্রোহী গোষ্ঠীর অহংকারকে চূর্ণ করে দেয়া যাবে। আর আল্লাহ |- তায়ালা চেয়েছেন সত্যের এই প্রতিষ্ঠা যুক্তির মাধ্যমেই প্রতিষ্ঠিত হোক । ঝৌক প্রবণতা দ্বারা | ৮ সুন্া আল আনফাল (১০৫১) [পানা » মনযিল ২ বিলাল ৮স ১৪ Www.botikitab. blogspot.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।