‘যেমন করে তোমার রব তোমার ঘর থেকে সত্য সহ ও সঠিকভাবে তোমাকে বের করেছিলেন, কিন্তু মোমেনদের একটা দল অবশ্যই তখন তা (যুদ্ধ) পছন্দ করেনি । এই সঠিক পদক্ষেপ গ্রহণ করার প্রশ্নে তাদের কাছে স্পষ্টভাবে মনে হচ্ছিলো যে, ভা্েরকে যুহুযে দত হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা যেন মৃত্যুকে প্রত্যক্ষ করছে। হাফেয মারদাবিয়াহ তার তাফসীরে- আবু আইউব আনসারীর বরাত দিয়ে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমরা যখন মদীনার অভ্যন্তরে ছিলাম, তখন রসূলুল্লাহ (স.) বললেন, আমাকে আবু সুফিয়ানের উট-বহর সম্পর্কে জানানো হয়েছে যে, তারা (যুদ্ধান্র সহ মক্কার দিকে) এগিয়ে যাচ্ছে এখন কি তোমরা এই উটের কাফেলাকে ধরার জন্যে এগিয়ে যেতে চাও? গেলে হয়তো অনেক গনীমতের মাল পাবে! আমরা বললাম, হা, অবশ্যই আমরা যাবো । এরপর তিনি ও আমরা বেরিয়ে পড়লাম । তারপর যখন আমরা এক অথবা দুই দিনের সফর অতিক্রম করলাম, তখন তিনি আমাদেরকে বললেন, ‘কোরায়শ কওমের সাথে যুদ্ধ করার ব্যাপারে তোমাদের মত কী? তোমাদের রওয়ানা হয়ে যাওয়ার খবর তাদের কাছে পৌছে গেছে।’ এতে আমরা বললাম, না, নেই, আমরা তো উঁটের কাফেলার পশ্চাদ্ধাবন করার জন্যেই এসেছিলাম । এরপরও তিনি আবার বললেন, ওই কোরায়শ জাতির সাথে যুদ্ধ করার ব্যাপারে তোমাদের কী চিন্তা ভাবনা? তখন আমরা পূর্বের মতোই একই কথা বললাম ৷ এসময়ে মেকদাদ ইবনে আমর বললেন, ইয়া রসূলুল্লাহ (যদি যুদ্ধ করতেই হয়) সে অবস্থায় আমরা তেমনি করে বলবো না যেমন করে মূসা (আ.)-কে তার জাতির লোকেরা বলেছিলো, যাও তুমি আর তোমার রব যাও তোমরা যুদ্ধ করো গিয়ে, আমরা এখানেই বসে থাকবো’ তখন আমরা আশা করছিলাম আহ্, আমরা আনসারগণও যদি সেইভাবে বলতে পারতাম যেমন করে মেকদাদ ইবনে আমর বলেছেন, তাহলে বিপুল সম্পদ লাভ করা থেকেও তা আমাদের জন্যে অনেক ভালো হতো! তখন আল্লাহ তায়ালা তার রসূলের কাছে নাযিল করলেন, ‘যেমন করে সঠিকভাবে তোমার রব তোমাকে তোমার ঘর থেকে বের করেছিলেন, অথচ তখন মোমেনদের একটা অংশ এটা মোটেই পছন্দ করছিলো না ৷” সেদিন মোমেনদের মনের মধ্যে পূর্বোক্ত ওই কথাগুলোই খটকা সৃষ্টি করেছিলো এবং এই কারণেই তারা যুদ্ধকে অপছন্দ করেছিলো, আর এজন্যে তাদের সম্পর্কে কোরআনুল কারীমও জানিয়ে দিলো, ‘(তাদের অনিচ্ছা সত্তেও যখন তারা যুদ্ধের জন্যে এগিয়ে যাচ্ছিলো, তখন তাদের কাছে মনে হচ্ছিলো) যেন তারা দেখতে পাচ্ছে যে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুর দিকে!’ আর তাদের এই মনে হওয়াটা ছিলো ‘সত্য’ তাদের সামনে একবার সুস্পষ্টভাবে ফুটে ওঠার পর এবং একথাও তারা জেনে নিয়েছিলো যে, আল্লাহ তায়ালা তাদের কাছে ওয়াদা করেছিলেন যে, উক্ত দুটো দলের যে কোনো একটাকে তিনি তাদের হস্তগত করাবেনই এবং দুটো দলের মধ্যে উঁটের কাফেলাটা যখন হাতছাড়া হয়ে গেলো এবং ভিন্ন পথ ধরে মন্কায় পৌছে গেলো, তখন অপর দলটা, অর্থাৎ মক্কার কোরায়শ বাহিনীই রয়ে গেলো তাদের প্রতিপক্ষ হিসাবে, যারা আল্লাহর ওয়াদা অনুযায়ী অবশ্যই মোমেনদের মোকাবেলায় আসবে এবং অবশ্যই মোমেনরা তাদের ওপর বিজয়ী হবে। আল্লাহর ওয়াদা মোতাবেক হয় কাফেলা, নয় মক্কী বাহিনী দুটোর যে কোনো একটাকে অবশ্যই হস্তগত হতেই হবে। একটা ছিলো দুর্বল ও নিষঙ্কন্টক কাফেলা এবং অপরটা || ছিলো শক্তিশালী ও অন্ত্র-সম্ভারে সজ্জিত গর্বিত বাহিনী ৷ | ৮ সূরা আল আনফযশশল ৫১০৪১) পারা ৯ অমলনযিল ২ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।