যিলালিল কুরআন — যিলালিল কুরআন 8
/ ২৩৩
📝 লেখা 📖 পিডিএফ

‘যেমন করে সত্য সহ তোমার রব তোমাকে তোমার ঘর থেকে বের করেছিলেন, অথচ মোমেনদের মধ্যে একটা দল (ওই সময়ে) অবশ্যই এই বের হওয়ার ব্যাপারে অসন্তুষ্ট ছিলো। Le (এই জন্যেই তোমাকে যুদ্ধের জন্যে তিনি বের করেছিলেন) যেন সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় এবং মিথ্যা ধ্বংস হয়ে যায়, যদিও অপরাধীরা এটা পছন্দ করেনি ।' - (৫ আয়াত) অবশ্যই আল্লাহর রসূলের কাছে ‘আনফাল'’ বন্টনের ভার ছেড়ে দেয়া, সবার মধ্যে সমান সমান ভাগ হওয়া, কোনো কোনো মোমেনের কাছে এই সমান সমান বন্টন ভালো না লাগা ........ আর এর আগে কোনো কোনো যুবককে বিশেষভাবে কিছু বেশী দেয়াতে কারো কারো কাছে খারাপ লাগা....... এসব অবস্থাকে তুলনা করা হয়েছে আল্লাহ তায়ালা যে সত্যের জন্যে দুর্ধর্ষ শত্রুর সাথে লড়াই করার জন্যে তোমাকে ঘর থেকে বের করেছিলেন তার সাথে । আরও তুলনা করা যায় কোনো কোনো মোমেনের পক্ষে যুদ্ধ করতে না চাওয়ার সাথে ...... অথচ ‘আনফাল' বন্টন নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিলো, তা তাদের সামনেই ছিলো । ব্দর যুদ্ধের অক্তুতে পর্ব সীরাতের কেতাবসমূহ থেকে আমরা আনফাল বন্টনের ঘটনাবলী বিস্তারিত ভাবে জানতে পেরেছি । আমরা দেখেছি রসূল (স.) যখন যুদ্ধের ব্যাপারে ইংগিত দিলেন, তখন আবু বকর (রা.) ও ওমর (রা.) দাড়ালেন এবং তারা অতি সুন্দরভাবে সাথে সাথে সব কথা মেনে নিলেন এবং পূর্ণ আনুগত্য পেশ করলেন। এ সময় স্পষ্টভাবে জানা গেলো যে, আবু সুফিয়ানের কাফেলা পথ পরিবর্তন করে নিরাপদে মক্কায় পৌছে যাওয়া সত্তেও কোরায়শ বাহিনী সর্বপ্রকার সমর সাজে ‘সজ্জিত হয়ে এবং তাদের সমস্ত শক্তি নিয়ে বদর প্রাস্তরের দিকে রওয়ানা হয়ে গেল । এ খবর জানার সাথে সাথে মেকদাদ ইবনে আমর উঠে দাড়িয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ, আল্লাহর হুকুষ পালন করার জন্যে চলুন এগিয়ে যাই, অবশ্যই আমরা আপনার সাথে আছি । বনী ইসরাইল জাতি যেমন করে তাদের নবীকে বলেছিলো, আপনি ও আপনার রব যান, আপনারাই যুদ্ধ করুন, আমরা এখানে বসে রইলাম- সেইভাবে আমরা বলব না । বরং আমরা বলবো, আপনি ও আপনার রব এগিয়ে যান, যুদ্ধ করুন, আমরা অবশ্যই আপনাদের সাথে যুদ্ধ করতে থাকবো ....... আয়াতে বর্ণিত কথাগুলো শেষ পর্যন্ত (দুখন) ৷ একথাগুলো ছিলো মোহাজেরদের পক্ষ থেকে, অর্থাৎ মক্কা থেকে আগত মেকদাদ এ কথা দ্বারা মোহাজেরদের সবার অস্তরের কথারই প্রতিধ্বনি করছিলেন। কিন্তু রসূলুল্লাহ (স.) যখন যুদ্ধ সম্পর্কে বারবার প্রশ্ব করছিলেন, তখন আনসাররাও তার কথার যথাযথ অর্থ বুঝতে পারলেন এবং সা'দ ইবনে মোয়ায তাদের পক্ষে উঠে দাড়ালেন । তিনি দীর্ঘ এক বক্তৃতা করলেন এবং তাদের চূড়ান্ত মনোভাব জানিয়ে রসূলুল্লাহ (স.)-কে নিশ্চিন্ত করলেন । | কিন্তু এ কথাও সত্য যে, এ কথাগুলো ছিলো একদিকে আবু বকর, ওমর-এর মুখে উচ্চারিত | কথা, অপরদিকে ছিলো মেকদাদ ও সাদ ইবনে মোয়ায (রা.)-এর কথা । কিন্তু কিছু কিছু সাহাবা এমনও ছিলেন, যারা রসূলুল্লাহ (স.)-এর সাথে মদীনা থেকে বেরিয়েছিলেন। তারা সবাই যুদ্ধকে পছন্দ করেননি, বরং যুদ্ধের ব্যাপারে তারা কিছু আপত্তিও উত্থাপন করেছেন, যেহেতু তাদের মধ্যে যুদ্ধ করার প্রস্তুতি ছিলো না। তারা তো বেরিয়েছিলেন ওই ছোষ্ট ও দুর্বল মুসলিম দলটির সাথে মিলিত হতে, যারা (আবু সুফিয়ানের) উটের বহরের অবস্থা জানার জন্যে বেরিয়েছিলো। তারপর যখন তারা জানতে পারলো যে, কোরায়শ বাহিনী তাদের অশ্বায়োহী, পদাতিক, বীর যোদ্ধা ও . ঘোড়সওয়ার সবাইকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মদীনার দিকে রওয়ানা হয়ে পড়েছে, তখন তারা যে কোনোভাবে হোক যুদ্ধ এরিয়ে যেতে চাইলো তাদের এই অপছন্দের কথাটাকেই কোরআনুল |, ৮ সূন্সা আশ আনফাল ১০৩৩১) পারবা » মনখিল্ল ২ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।